Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নীতা আম্বানির কাছে মাথা নত করছেন স্বয়ং মোদী! জহর সরকারের পোস্ট করা ছবির নেপথ্যে কী রহস্য?

মোদী বিরোধী বলে শুরু থেকেই 'বদনাম’ রয়েছে প্রসার ভারতীর প্রাক্তন সিইও জহর সরকারের। এবার মোদী-নীতা আম্বানির ছবি পোস্ট করে বিতর্কে জড়ালেন সেই জহর সরকারই। নীতা অম্বানি হাসছেন। আর ঠিক তাঁর পাশে হাস্যরত হাতজোড় করে নতমস্তকে দাঁড়িয়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার ঠিক এরকমই একটা ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন জহর সরকার। আর তারপর থেকেই শুরু হয় বিতর্ক।

মোদী-নীতা আম্বানির ছবি পোস্ট করে বিতর্কের মুখে প্রসার ভারতীর প্রাক্তন প্রাধন জহর সরকার


ছবি পোস্টের পরেই মোদী ভক্তদের দাবি এই ছবি আসলে ভুয়ো। অন্য এক মহিলার মুখের জায়গায় নীতা অম্বানির মুখ বসিয়ে দেওয়া হয়েছে। টেকনিক্যাল ভাষায় ছবিটি আসলে মর্পড। আসল ছবিটি পোস্ট করে তাঁরা ধরিয়ে দেন, নরেন্দ্র মোদী মাথা মত করেছিলেন যাঁর সামনে, তিনি নীতা অম্বানী নন ছবির ভদ্রমহিলার দীপিকা মন্ডল।

এদিকে ওই বিতর্কিত ছবির ক্যাপশনে মোদী-আম্বানি সখ্যতা ও মোদী জমানায় আম্বানি গোষ্ঠীর বাড়বাড়ন্ত নিয়ে একগুচ্ছ প্রশ্ন তোলেন প্রসার ভারতীর প্রাক্তন সিইও। এমনকী 'এডিটেড’ নিজের ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়ে নিলেও মোদী-আম্বানি সম্বন্ধে নিজের বক্তব্যে অনড় থাকেন জহর সরকার। আক্রমনের মুখে পড়ে পুরনো টুইটটি ডিলিট করে দিলেও ফের পোস্ট করেন নতুন এক ছবি। সেটি যদিও মর্পড নয়।

নতুন ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী, একহাতে ধরে রয়েছেন নীতা অম্বানির হাত, অন্যহাতে মুকেশ অম্বানি। তিন জনই হাসছেন। কিন্তপ আশ্চর্যজনক ভাবে দেখা যাচ্ছে এই ছবিটি থেকেই নীতা আম্বানির মুখ কেটে বসানো হয়েছিল আগের ছবিতে। এদিকে জহর সরকারের এহেন পদক্ষেপের তীব্র সমালোচনা করেন বর্তমান সিইও শশী এস। পাবলিক ব্রডকাস্টারের একজন প্রাক্তন সিইও এবং প্রাক্তন সংস্কৃতি সচিবের এইভাবে জাল ছবি প্রচারকে লজ্জাজনক বলেই মনে করছেন তিনি।

Fact Check

দাবি

Modi himself is bowing to Nita Ambani

সিদ্ধান্ত

Modi himself is bowing to Nita Ambani is False

রেটিং

Misleading
কোনও খবরের 'ফ্যাক্ট চেক' করতে আপনাদের অনুরোধ পাঠান। মেল করুন [email protected] আইডিতে।
More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+