নিত্য ব্যবহারকারী ভোগ্যপণ্যের উপরে জিএসটি-র কী প্রভাব পড়বে
ভোগ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে একই থাকবে।
জিএসটি বলবৎ হওয়ার পরে ভোগ্যপণ্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম আগামী ছয় থেকে আট সপ্তাহের মধ্যে একই থাকবে। কোনওভাবেই বদলাবে না। কারণ কীভাবে কর আদায় করা হবে তা এখনও স্পষ্ট নয়। তবে কেন্দ্র একটা জিনিস স্পষ্ট করে দিয়েছে যে অত্যাবশ্যকীয় পণ্য বা খাদ্যপণ্যের উপরে কোপ পড়বে না। [আরও পড়ুন : শুধু জিএসটি নয়, ১ জুলাই থেকে আরও অনেক কিছু বদলে যেতে চলেছে]
এদিকে বিভিন্ন ধরনের কুকিজ, টুথপেস্ট, সাবান, চুলের তেলের উপরে জিএসটির নিয়ম মেনে ১৮ শতাংশ কর আদায় করা হবে। বর্তমানে অপ্রত্যক্ষ কর হিসাবে ২২ শতাংশ হারে আদায় করা হয়ে থাকে। এর মধ্যে আবগারি শুল্ক ও ভ্যাট যোগ করা থাকে। [আরও পড়ুন : জিএসটি চালুর পর অনলাইন কেনাকাটা করতে সমস্যায় পড়বেন, জেনে নিন কীভাবে]

এর পাশাপাশি ডিটারজেন্ট, শ্যাম্পু, ত্বক পরিচর্যার সামগ্রী সবকিছুতেই সর্বোচ্চ ২৮ শতাংশ হারে কর আদায় করা হবে।
রিটেলার ও ডিস্ট্রিবিউটররা জানাচ্ছেন, হিন্দুস্তান ইউনিলিভার, মারিকো, ডাবর, কোলগেট, প্রোক্টর অ্যান্ড গ্যাম্বল, ব্রিটানিয়ার মতো কোম্পানির পণ্যের দাম আগামী অগাস্ট পর্যন্ত বদলাচ্ছে না।
জিএসটি শুরু সময়ে বিভিন্ন কোম্পানিগুলি বা রিটেলাররা হয় সাপ্লাই কিছুটা কমিয়ে দিয়েছে, অথবা সেলস টার্গেট ঠিক রাখতে লিমিটেড স্টক ছেড়ে দিচ্ছে। কাঁচামালের উপরে কতটা প্রভাব জিএসটির পরে তার উপরে দামের হেরফের অনেকটা নির্ভর করতে চলেছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ভোগ্যপণ্যের মধ্যে অন্যতম দুধ ও দইয়ের দামে জিএসটির কোনও প্রভাব পড়বে না বলে জানা গিয়েছে। দুধ ও দইয়ের দাম বাড়বে না বলে জানিয়েছে আমূলের মতো সংস্থা। এমনকী মিল্ক পাউডার ও বেবি ফুডের দামও ৫ শতাংশের মতো কমতে পারে বলে আভাস দেওয়া হয়েছে।
কোকাকোলার মতো সংস্থা যেমন জানিয়েছে, তাদের বিভিন্ন পানীয়র দাম বাড়বে। তবে প্যাকেজড পানীয় জলের দাম কমবে। নরম পানীয়র দাম জিএসটির অধীনে সর্বাধিক ৪০ শতাংশ হারে বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া সিগারটে ও তামাকজাত দ্রব্যের দামও সর্বোচ্চ হারে বাড়বে বলে জানানা হয়েছে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications