Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দৈনিক ৭ টাকা জমা করে ৫ হাজার টাকা পেনশন! মোদী সরকারের দুর্দান্ত স্কিম

প্রত্যেকেই চান যে তাদের বার্ধক্যে যেন কোনও আর্থিক সমস্যা ছাড়াই স্বাচ্ছন্দ্যে কাটে। এর জন্য তারা তাদের উপার্জন থেকেও সঞ্চয় করেন। পেনশন তখনই ঠিক পাওয়া যাবে, যদি কোনও ব্যক্তির সঞ্চয় সঠিক জায়গায় বিনিয়োগ করা হয়।

যখন শরীর সমর্থন করে না এবং প্রয়োজনীয় জিনিসগুলির জন্য অন্যের ওপরে নির্ভর করতে হয়, তখন পেনশন সব সমস্যার সমাধান হিসেবে প্রমাণিত হয়। আপনি যদি যুবক হন, তাহলে প্রতিমাসে অল্প পরিমাণ জমা করে আপনি আপনার বার্ধক্যকে আর্থিকভাবে সচ্ছল করতে পারবেন। আপনাকে কারও ওপরে নির্ভর করতে হবে না।

Atal Pension Plan

বার্ধক্য উপভোগ করার স্বপ্ন সরকার পরিচালিত অটল পেনশন যোজনা দ্বারা পূরণ করা যেতে পারে। এটি একটি পেনশন প্রকল্প এবং সরকার নিজেই এই পেনশনের নিশ্চয়তা দেয়। কেউ যদি প্রতিদিন অল্প পরিমাণ সঞ্চয় করে এই স্কিমে বিনিয়োগ করেন এবং সেই বিনিয়োগের ওপরে নির্ভর করে হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। এই স্কিমে বিনিয়োগের বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর নির্ধারিত রয়েছে।

এই স্কিমের অধীনে পেনশন পেতে কমপক্ষে ২০ বছরের জন্য অর্থ বিনিয়োগ করতে হবে। আপনার বয়স যদি ৪০ বছর হয়ে থাকে এবং তারপরেও এতে বিনিয়োগ করা শুরু করেন, তাহলে ৬০ বছর বয়স হওয়ার সঙ্গে সঙ্গে পেনশন পেতে শুরু করবেন।

কারও বয়স ১৮ বছর হলে, প্রতি মাসে ২১০ টাকা করে অর্থাৎ প্রতিদিন মাত্র ৭ টাকা করে জমা করলে, ৬০ বছর পরে প্রতি মাসে ৬ হাজার টাকা করে পেনশন পেতে পারবেন। যদি কেও হাজার টাকা পেনশন চান, তাহলে প্রতিমাসে মাত্র ৪২ টাকা করে জমা করতে হবে।

Atal Pension Plan

স্বামী-স্ত্রী উভয়েই প্রতিমাসে ১০ হাজার টাকা পর্যন্ত পেনশন পেতে পারেন। যেখানে ৬০ বছর বয়সের আগে স্বামীর মৃত্যু হলে স্ত্রী পেনশনের সুবিধা পাবেন। স্বামী-স্ত্রী উভয়ের মৃত্যু হলে নমিনি পুরো টাকা ফেরত পাবেন। অটল পেনশন যোজনা একটি অবসর পরিকল্পনা হিসেবে খুবই জনপ্রিয়। ২০১৫-১৬ সালে শুরু হওয়া এই স্কিমে এখনও পর্যন্ত ৫ কোটির বেশি মানুষ যোগ দিয়েছেন।

এই প্রকল্পে বিনিয়োগ করে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত কর বাঁচানো যায় অর্থাৎ আয়কর আইনের ৮০ সি ধারায় সুবিধা পাওয়া যায়। তবে ২০২২ সালের ১ অক্টোবর থেকে সরকার এই প্রকল্পের নিয়মে বড় পরিবর্তন করেছে। সেই নিয়ম অনুসারে আয়কর প্রদানকারী লোকেরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না।

১৮ থেকে ৪০ বছর বয়স্ক যে কোনও ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারেন। একটি অ্যাকাউন্ট খুলতে আবেদনকারীর অবশ্যই আধার কার্ড লিঙ্ক যুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। এছাড়া আবেদনকারীর একটি মোবাইল নম্বর থাকতে হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+