Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG Cylinder: নতুন বছরের শুরুতে বড় উপহার! এই মানুষেরা মাত্র ৪৫০ টাকায় পাচ্ছেন এলপিজি সিলিন্ডার

LPG Cylinder: দুহাজার চব্বিশ শুরু হয়ে গিয়েছে। অনেকের কাছে এই বছরটা খুব ভাল শুরু হয়েছে। নতুন বছরের শুরুতে কোথাও কোথাও বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমেছে। আবার কোথাও ১৪ কেজির এলপিজি সিলিন্ডার দেওয়া হচ্ছে মাত্র ৪৫০ টাকায়।

সম্প্রতি রাজস্থানে বিধানসভা নির্বাচন হয়েছে। কংগ্রেসের হাত থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়েছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মার নেতৃত্বে সেখানে নতুন সরকারও গঠিত হয়েছে। বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ৪৫০ টাকায় এলপিজি সিলিন্ডার দেওয়ার, যা নতুন বছরের শুরু থেকেই দেওয়া শুরু হয়েছে।

LPG Cylinder

রাজস্থানের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে ভজনলাল শর্মা বলেছিলেন ৪৫০ টাকায় গ্যাস সিলিন্ডারের প্রতিশ্রুতি পয়লা জানুয়ারি ২০২৪ থেকে বাস্তবায়িত করা হবে। যা শুরু হয়ে গিয়েছে বছরের প্রথম দিন থেকেই। ফলে যারা এই প্রকল্পের সুবিধা পেতে চান তাঁদের জন্য বছরটি খুব ভাল শুরু হয়েছে। এইসব মানুষেরা অন্যদের তুলনায় অর্ধেক দামে ১৪ কেজির সিলিন্ডার পেতে শুরু করেছেন।

বিপিল ক্যাটেগরি অর্থাৎ দারিদ্রসীমার নিচে থাকা মহিলারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন। এক বছরে তাঁরা বারোটি সিলিন্ডার পাবেন। অর্থাৎ ৪৫০ টাকা করে তারা বছরে বারোটি সিলিন্ডার পাবেন।

নব নির্বাচিত রাজস্থান সরকার যোগ্য সুবিধাভোগীদের কাছে এই প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে বিশেষ প্রচার অভিযান শুরু করেছে। এর নাম দেওয়া হয়েছে বিকাশ ভারত সংকল্প যাত্রা। এই প্রচার কর্মসূচিতে বিভিন্ন জায়গায় শিবিরের আয়োজন করা হবে। তার মাধ্যমে সরকারের ৩৯ টি জনকল্যাণমূলক প্রকল্প সরাসরি জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।

যার মধ্যে একটি হল সস্তায় গ্যাস সিলিন্ডার পৌঁছে দেওয়ার প্রকল্প। এই সুবিধা পেতে সংশ্লিষ্ট মানুষজনকে ক্যাম্পে গিয়ে নাম নথিভুক্ত করতে হবে। তারপরে যতবার সিলিন্ডার রিফিল করা হবে, ভর্তুকির টাকা সুবিধাভোগীদের অ্যাকাউন্টে সরাসরি পৌঁছে যাবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+