Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ব্যাঙ্কে এবার সপ্তাহে পাঁচ দিন কাজ, দু'দিন ছুটি! সংসদে বড় তথ্য মোদী সরকারের

Bank: দিন কয়েক আগে খবর প্রকাশিত হয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বেতন বৃদ্ধির পাশাপাশি তাদের কাজের দিন কমতে চলেছে। এব্যাপারে আগামী দিনে বড় খবর পেতে চলেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী ও অফিসাররা। সব শনিবারেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ছুটির ঘোষণা করতে পারে নরেন্দ্র মোদী সরকার।

দেশের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির তরফে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন সব শনিবারে ছুটি ঘোষণা করতে সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে। সংসদের শীতকালীন অধিবেশন চলার সময় রাজ্যসভায় প্রশ্নের উত্তরে সরকারি তরফে এইকথা জানানো হয়েছে।

Bank

রাজ্যসভার সাংসদ সুমিত্রা বাল্মিকী অর্থমন্ত্রীকে প্রশ্ন করেছিলেন, সরকারি ব্যাঙ্কগুলিতে পাঁচদিন কাজ করার দাবি নিয়ে ব্যাঙ্ক ইউনিউয়ন বা আইবিএ সরকারের কাছে কোনও প্রস্তাব বেশ করেছে কিনা। এব্যাপারে সরকারের কী পদক্ষেপ সেই প্রশ্নও তিনি করেন। এব্যাপারে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী লিখিত উত্তরে বলেন, ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন সব শনিবারে ব্যাঙ্কে ছুটি ঘোষণা করতে সরকারের কাছে প্রস্তাব জমা দিয়েছে। তবে এব্যাপারে সরকারের সিদ্ধান্তের বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিছু জানাননি।

তবে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী বলেছেন, ২০১৫ সালের ২৮ অগাস্ট আইবিএ ও ব্যাঙ্ক ইউনিয়নগুলির মধ্যে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কগুলিতে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রসঙ্গত বিমা কোম্পানি, বিভিন্ন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে সপ্তাহের পাঁচ দিন কাজ হয়। সেক্ষেত্রে ব্যাঙ্ককর্মীরাই সেই তালিকা থেকে বাদ ছিলেন।

সূত্রের খবর অনুযায়ী, ২০২৩-র ডিসেম্বরের দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে সরকার ব্যাঙ্ক কর্মীদের ১৫ থেকে ২০ শতাংশ বেতন বৃদ্ধির পাশাপাশি, ব্যাঙ্কগুলিতে পাঁচ দিন কাজের সিদ্ধান্তে অনুমোদন দিতে পারে। অন্যদিকে বেতন বৃদ্ধি নিয়ে দ্বিপাক্ষিক সমঝোতার বিষয়ে ব্যাঙ্ক ইউনিয়ন এবং আইবিএ-র মধ্যে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সরকারি সব শনিবারে ছুটি আর বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত একসঙ্গে ঘোষণা করতে পারে।

প্রসঙ্গত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের বর্তমান বেতন ২০২২-এর পয়লা নভেম্বর শেষ হয়েছে। রপর থেকে বেতন বৃদ্ধি নিয়ে ব্যাঙ্ক ইউনিয়ন এবং আইবিএ-র মধ্যে আলোচনা চলছে। বেতন বৃদ্ধি হলে উপকৃত হবেন ৮.৫০ লক্ষের বেশি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+