জিএসটি ফাঁকি দেওয়ার নয়া উপায় বের করেছেন ব্যবসায়ীরা, জেনে নিন কী করছেন তাঁরা
জিএসটি বলবৎ হওয়ার পরে দশদিন কাটতে না কাটতেই ব্যবসায়ীরা জিএসটি ফাঁকি দেওয়ার নতুন উপায় বের করে ফেলেছেন।
৩০ জুন মধ্যরাতে সংসদের সেন্ট্রাল হল থেকে জিএসটি বা পণ্য ও পরিষেবা কর বিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। ১ জুলাই থেকে সারা দেশে চালু হয়েছে জিএসটি। এক দেশ এক কর ব্যবস্থা স্বচ্ছ্বতা আনতে ও দুর্নীতি দূর করতে বিশেষ সাহায্য করবে বলে মনে করা হচ্ছে।
জিএসটি বলবৎ হওয়ার পরে দশদিন কাটতে না কাটতেই ব্যবসায়ীরা জিএসটি ফাঁকি দেওয়ার নতুন উপায় বের করে ফেলেছেন। কীভাবে নিজেদের বিক্রিত পণ্যকে জিএসটির বাইরে রাখা যায় তা মাথা খাটিয়ে অনেকেই খুঁজে বের করেছেন।

ইকোনমিক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৫০০ টাকার নিচে জুতোয় ৫ শতাংশ জিএসটি রয়েছে। এর বেশি হলেই বসছে ১৮ শতাংশ জিএসটি। ফলে ব্যবসায়ীরা একজোড়া জুতো আলাদা পাটি করে বিক্রি করছেন বলে খবর।
পাশাপাশি জামাকাপড়ের ক্ষেত্রে ১ হাজার টাকার নিচে দাম হলে ৫ শতাংশ জিএসটি বসছে। আর তার বেশি হলেই ১২ শতাংশ জিএসটি বসবে। সেজন্য অনেক ব্যবসায়ী জামাকাপড় আলাদা ভাগ করে বিল করছেন। যেমন কুর্তা-পায়জামা থাকলে আলাদা বিল করে ব্যবসায়ীরা ফায়দা লুঠছে বলে অভিযোগ উঠেছে।
আরও একটি বিষয় যা নিয়ে প্রশ্ন উঠেছে তা হল ইন্ডিয়া গেট কোম্পানির প্যাকেটজাত চাল। ১৯৯৯ সালের ট্রেড মার্কেটস অ্যাক্ট অনুযায়ী এই কোম্পানি রেজিস্টার্ড নয়। ফলে প্যাকেটজাত চালে যেখানে ৫ শতাংশ জিএসটি বসার কথা সেখানে ইন্ডিয়া গেট কোনও জিএসটি না দিয়েই ব্যবসা করছে। এমনটা জানিয়েছে খোদ ইন্ডিয়া গেট কর্তৃপক্ষই।
ঘটনা হল, জিএসটির জন্য ৫, ১২, ১৮ ও ২৮ শতাংশ হারে জিএসটি ধার্য করেছে কেন্দ্র সরকার। ফলে দেখা যাচ্ছে, সে পণ্যের যে হারে কর বসেছে, তার কম যাতে কর দেওয়া যায় সেই চেষ্টা করা হচ্ছে। কর ফাঁকির নয়া মতলব ঠিক খুঁজে বের করে ফেলেছেন ব্যবসায়ীরা।
-
মোদীর সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত মমতা, প্রায় ১৯ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস -
কালবৈশাখীর আশঙ্কা, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, আজকের আবহাওয়ার আপডেট জানুন -
লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি -
গঙ্গা এক্সপ্রেসওয়ে: ভারতের বৃহত্তম গ্রিনফিল্ড এক্সপ্রেসওয়ে যা অনুঘটক হয়ে আঞ্চলিক উন্নয়নকে তরান্বিত করছে -
নির্বাচনের আগে বড় ঘোষণা নবান্নের, ৫টি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য গঠিত হবে নতুন উন্নয়ন পর্ষদ -
হরমুজ প্রণালী দিয়ে ভারতের তেল ট্যাঙ্কারগুলিকে আনতে 'সেফ প্যাসেজ' দিক ইরান, আলোচনায় বিদেশমন্ত্রক -
জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে পদক্ষেপ! ইমপিচমেন্টের চিঠিতে ইতিমধ্যে সই ১৯৩ জন সাংসদের -
রাজ্যে বিধানসভা নির্বাচন হতে পারে ২ দফায়, খবর কমিশন সূত্রে -
এলপিজি নিয়ে অযথা আতঙ্ক ছড়ালেই কড়া ব্যবস্থা! 'কোভিডের মতোই কাটিয়ে উঠব এই দুঃসময়', বললেন প্রধানমন্ত্রী মোদী -
ইরানের স্কুলে ক্ষেপণাস্ত্র হামলা, প্রাথমিক তদন্তে আমেরিকার দিকেই আঙুল -
গ্যাস সঙ্কটে বিপর্যস্ত জনজীবন, থমকে মাছ ধরার ট্রলার, সংসদ চত্বরে প্রতিবাদ তৃণমূলের -
দেশজুড়ে এলপিজি সরবরাহ স্থিতিশীল, সব ডিস্ট্রিবিউটরের কাছে স্টক মজুত, দাবি সরকারের












Click it and Unblock the Notifications