Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

লোকভবনে শপথ নিলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি

পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন রবীন্দ্র নারায়ণ রবি। কলকাতার লোকভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এদিন তিনি শপথ নেন। শপথবাক্য পাঠ করান কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ও বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ একাধিক বিশিষ্ট ব্যক্তি।

নির্ধারিত সূচি মেনে সকাল সাড়ে ১১টা নাগাদ শুরু হয় শপথগ্রহণ অনুষ্ঠান। শপথের আগে ও পরে পরিবেশিত হয় জাতীয় গান 'বন্দে মাতরম্' ও জাতীয় সঙ্গীত 'জনগণমন'। আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন নবনিযুক্ত রাজ্যপাল।

এর আগে সিভি আনন্দ বোস হঠাৎই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দেওয়ায় সেই পদ শূন্য হয়ে পড়ে। এরপর স্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব দেওয়া হয় রবীন্দ্র নারায়ণ রবিকে। এত দিন তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বুধবার কলকাতায় পৌঁছন তিনি ও তার পরের দিনই শপথ নেন নতুন দায়িত্বে।

তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সময়ে ডিএমকে সরকারের সঙ্গে একাধিক বিষয়ে মতবিরোধে জড়িয়েছিলেন রবি। বিশেষ করে বিভিন্ন বিল অনুমোদন ঘিরে মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের সরকারের সঙ্গে তাঁর টানাপোড়েন প্রকাশ্যে আসে। এমনকি রাজ্যপালকে সরানোর দাবিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছেও আবেদন জানিয়েছিল ডিএমকে নেতৃত্ব।

অন্যদিকে, সিভি আনন্দ বোসের আচমকা পদত্যাগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমাজমাধ্যমে তিনি লিখেছিলেন, রাজ্যপালের এই হঠাৎ পদত্যাগের খবরে তিনি বিস্মিত ও উদ্বিগ্ন। পাশাপাশি তিনি উল্লেখ করেন, আসন্ন বিধানসভা নির্বাচনের আগে যদি কোনও রাজনৈতিক চাপের কারণে এই পদত্যাগ হয়ে থাকে, তা হলে তাতে অবাক হওয়ার কিছু নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+