LPG Cylinder-এর সঙ্গে বিমার সুবিধা বিনামূল্যে! যে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে কভার
LPG Cylinder-এর সঙ্গে বিমার সুবিধা বিনামূল্যে! যে কোনও দুর্ঘটনার ক্ষেত্রে কভার
একজন গ্রাহক যখনই নতুন এলপিজি (lpg) গ্যাসের (gas) সংযোগ (connection) নেন , তখনই রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে গ্রাহককে বিমার (insurance) সুবিধা দেওয়া হয়। তবে বেশিরভাগ গ্রাহক বিমা সম্পর্কে সচেতন নন। তবে বিষয়টি সম্পর্কে জানলে তা উপকারে আসতে পারে।

প্রিমিয়াম গ্রাহককে দিতে হয় না
গ্যাসের সংযোগ নেওয়ার সঙ্গে সঙ্গেই গ্রাহকদের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির তরফে বিমান পলিসির সুবিধা দেওয়া হয়। তবে এর প্রিমিয়াম গ্রাহককে দিতে হয় না। তিন রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত গ্যাস, ইন্ডেন এবং এইচপি তাদের গ্রাহকদের সুবিধা দিয়ে থাকে। ফলে গ্যাস সিলিন্ডার নিয়ে কোনও দুর্ঘটনা ঘটলে গ্রাহক কিংবা তাঁর পরিবার বিমার দাবি করতে পারেন।

ওয়েবসাইটে রয়েছে তথ্য
ইন্ডেন গ্যাস অর্থাৎ ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার নিয়ে কোনও দুর্ঘটনা ঘটলে গ্রাহককে বিমার সুবিধা দেওয়া হয়। এক্ষেত্রে গ্যাস কোম্পানিতে থাকা নির্দিষ্ট ঠিকানায় গ্যাসের কারণে কোনও দুর্ঘটনা ঘটলে কোম্পানি বিমার কভার দিয়ে থাকে।
গ্যাস সিলিন্ডার দুর্ঘটনায় কেউ মারা গেলে ৬ লক্ষ টাকা পর্যন্ত বিমার দাবি করা যায়। অন্যদিকে, কোনও আঘাতের কারণে গ্রাহক ২ লক্ষ টাকা পর্যন্ত দাবি করতে পারেন। কোম্পানি অনুমোদিত গ্রাহকের দেওয়া ঠিকানায় যে কোনও ধরনের দুর্ঘটনা ঘটলে ২ লক্ষ টাকা পর্যন্ত বিমার দাবি করা যায়।

বিমার দাবির পদ্ধতি
এলপিজি সিলিন্ডারের কারণে কোম্পানিতে দেওয়া ঠিকানায় যদি কোনও দুর্ঘটনা ঘটে থাকে, তাহলে প্রথমে গ্যাস ডিস্ট্রিবিউটারকে জানাতে হবে। এব্যাপারে ডিস্ট্রিবিউটরের তরফে বিষয়টি তদন্ত করে দেখা হবে। এব্যাপারে তারাই বিমা কোম্পানি জানাবে। এরপর দুর্ঘটনা অনুযায়ী গ্রাহকের কাছ থেকে দাবিপত্র নেমে গ্যাস ডিস্ট্রিবিউটর সংস্থা।

বিমার জন্য যেসব নথি লাগবে
দুর্ঘটনায় মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুর সার্টিফিকেট এবং পোস্ট মর্টেম রিপোর্ট প্রয়োজন। এছাড়াও পুলিশের তদন্ত রিপোর্ট। আহতদের ক্ষেত্রকে হাসপাতালে ভর্তির প্রেসক্রিপশন-মেডিক্যাল বিল, রোগীর ডিসচার্জ কার্জ প্রয়োজন।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications