EPFO PF WITHDRAWAL: পিএফ থেকে টাকা তুলতে চান? পাঁচ ভুলে কিন্তু বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন
সরকারি কিংবা বেসরকারি কর্মীদের ক্ষেত্রে সঞ্চয়ের বড় একটা জায়গা প্রভিডেন্ট ফান্ড! সুদ নিয়ে প্রত্যেকমাসে ভালো অঙ্কের একটা টাকা জমে এই ফান্ডে। প্রত্যেকমাসের বেসিক বেতনের ১০ শতাংশ একজন কর্মচারী দেয় আরও ১০ শতাংশ দেয় সংস্থা।
সরকারি কিংবা বেসরকারি কর্মীদের ক্ষেত্রে সঞ্চয়ের বড় একটা জায়গা প্রভিডেন্ট ফান্ড! সুদ নিয়ে প্রত্যেকমাসে ভালো অঙ্কের একটা টাকা জমে এই ফান্ডে। প্রত্যেকমাসের বেসিক বেতনের ১০ শতাংশ একজন কর্মচারী দেয় আরও ১০ শতাংশ দেয় সংস্থা।
যদিও আগে বেসরকারি সংস্থার ক্ষেত্রে ১২ শতাংশ ছিল এই রেট। এখন তা ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে। একটা সময়, বিশেষত সংস্থা থেকে ইস্তফা কিংবা অবসর নেওয়ার সময় এই পিএফ থেকে অনেক টাকা পাওয়া যায়। যা জীবনের একটা অংশে সবকিছু হয়ে দাঁড়ায়। কিন্তু করোনা পরিস্থিতিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে EPFO-তে। করোনা
করোনা পরিস্থিতিতে বহু মানুষ কাজ হারিয়েছেন। বেকার হয়েছেন। শুধু তাই নয়, চিকিৎসার ক্ষেত্রেও প্রয়োজন পড়েছে টাকার। এই অবস্থায় এপিএফও থেকে টাকা তোলার সুবিধা দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে চাকরিতে যোগ দিলেও পিএফ অ্যাকাউন্ট এক রাখা যায়। শুধু করে নিতে হয় ট্রান্সফার। কিন্তু হঠাত যদি টাকার প্রয়োজন হয় তাহলে এই পিএফ অ্যাকাউন্ট থেকে সহজেই টাকা তোলা সম্ভব।
কিন্তু এই টাকা তোলার আবেদনের ক্ষেত্রে কখনই এই পাঁচ ভুল করবেন না। তাহলে বাতিল হয়ে যেতে পারে আপনার আবেদন।

UAN নম্বরের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে হবে
UAN (Universal Account Number) এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে। অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করানো না থাকলে টাকা পেতে সমস্যা হবে। EPFO -তে IFSC নম্বর যোগ দেওয়ার ক্ষেত্রেও নম্বর খেয়াল রাখতে হবে।

KYC ঠিক মতো দেওয়া না থাকলে
KYC ঠিক মতো দেওয়া না থাকলে বাতিল হতে পারে আবেদন- EPFO-তে ঠিকঠাক ভাবে KYC দেওয়া থাকতে হবে। এবং সেটা অবশ্য ভেরিফায়েড এবং কমপ্লিট দেওয়া রাখতে হবে। ঠিক মতো তথ্য দেওয়া না থাকলে সমস্যা হতে পারে।

জন্ম তারিখ ভুল থাকলে
EPFO-তে যদি জন্ম তারিখ ঠিক দেওয়া না থাকে তাহলে কঠিন পরিস্থিতিতে টাকা পাওয়া আটকে যাবে। এর আগে একাধিকবার জন্ম তারিখ EPFO-অ্যাকাউন্টের ঠিক করার সময় দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত EPFO অ্যাকাউন্ট লিঙ্ক করার কথাও বলা হয়েছিল। তা সঠিক দেওয়া না থাকলে সমস্যা হতে পারে বলে মনে করা হচ্ছে।

আধারের সঙ্গে UAN লিঙ্ক বাধ্যতামূলক
UAN-এর সঙ্গে আধার লিঙ্ক বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত সেই কাজ করা না হলে আটকে যেতে পারে টাকা দেওয়া। বেশ কিছু উপায় রয়েছে যেখানে ঘরে বসে UAN কিংবা EPF অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করানো যেতে পারে।

ভুল ব্যাঙ্কের তথ্য
EPFO-এর সঙ্গে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা রয়েছে সেখানে টাকা পড়বে। সেক্ষেত্রে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য ভুল দেওয়া থাকলে টাকা পড়বে না। আবেদনই এক্ষেত্রে বাতিল হয়ে যেতে পারে বলে আশঙ্কা।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার











Click it and Unblock the Notifications