Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

একধাক্কায় অনেকটাই কমল EPF-তে সুদের হার! ১০ বছরের সর্বনিম্ন সুদ নিয়ে প্রশ্ন অর্থনীতিবিদদের

আর্থিক বর্ষ ২০২১-২২ শেষ হওয়ার আগে খারাপ খবর মধ্যবিত্তদের জন্য। এদিন ইপিএফও(EPFO) -র তরফে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের জন্য সুদের হার (rate of interest) কমানো হচ্ছে। ৮.৫ শতাংশ থেকে সুদের হার কমিয়ে করা হচ্ছে ৮.১ শতা

আর্থিক বর্ষ ২০২১-২২ শেষ হওয়ার আগে খারাপ খবর মধ্যবিত্তদের জন্য। এদিন ইপিএফও(EPFO) -র তরফে জানানো হয়েছে, চলতি আর্থিক বছরের জন্য সুদের হার (rate of interest) কমানো হচ্ছে। ৮.৫ শতাংশ থেকে সুদের হার কমিয়ে করা হচ্ছে ৮.১ শতাংশ। গত ১০ বছরে এই সুদের হার সর্বনিম্ন।

গতবছরে সুদের হার ছিল ৮.৫ শতাংশ

গতবছরে সুদের হার ছিল ৮.৫ শতাংশ

গতবছরের মার্চে অর্থাৎ ২০২০-২১-এ ইপিএফও-র বোর্ডের তরফে সুদের হার নির্ধারণ করা হয়েছিল ৮.৫%। করোনা পরিস্থিতিতে অনেক শ্রমিক কর্মচারীরা ইপিএফ থেকে টাকা তুলে নিয়েছিলেন। গত ৩১ ডিসেম্বর প্রর্যন্ত ৫৬.৭৯ লক্ষ আবেদনপত্রের নিরিখে ১৪৩১০.২১ কোটি টাকা তুলেছিলেন শ্রমিক কর্মচারীরা। সেই পরিস্থিতিতেও গত বছরেও সুদের হার রাখা হয়েছিল ৮.৫%। তার আগের বছরে অর্থাৎ ২০১৯-২০ সুদের হার ছিল ৮.৫%। ২০১৮-১৯ সালে সুদের হার ছিল ৮.৬৫%।

প্রশ্ন তুলেছিল অর্থমন্ত্রক

প্রশ্ন তুলেছিল অর্থমন্ত্রক

তবে বছরের পর বছর ধরে ইপিএফও-তে সুদের হার বেশি থাকা নিয়ে প্রশ্ন তুলেছিল অর্থমন্ত্রক। বাজার চলতি সুদের হার অর্থাৎ ৮ শতাংশের নিচে করার জন্যও চাপ দিয়েছিল অর্থমন্ত্রক। এখনও পর্যন্ত যে কোনও সঞ্চয় প্রকল্পের মধ্যে ইপিএফওতে সুদের হার সর্বোন্ন। সাধারণভাবে স্বল্প সঞ্চয়ে সুদের হার ৪ শতাংশ থেকে ৭.৬ শতাংশের মধ্যে রয়েছে।

বিপরীত মুখী প্রবণতা

বিপরীত মুখী প্রবণতা

অর্থনীতিবিদরা বলছেন, সাধারণভাবে মুদ্রাস্ফীতি বাড়লে সুদের হার বাড়ানো হয়। কিন্তু এক্ষেত্রে সম্পূর্ণ বিপরীত অবস্থান নিল কেন্দ্রীয় সরকার। এক্ষেত্রে সাধারণ মানুষের অসুবিধা হবে বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। সরকার সাধারণ মানুষকে শেয়ার বাজারের দিকে ঠেলে দিচ্ছে বলেও অভিযোগ করেছেন কেউ কেউ। বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির তরফে অভিযোগ করা হয়েছে, সরকার পুঁজি তুলে দিতে চাইছে বৃহৎ পুঁজিপতিদের হাতে। সেই কারণেই এই অবস্থা।

 সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির বৈঠকে

সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির বৈঠকে

এদিন ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টির বৈঠকে সুদ কমানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত এই বোর্ড অফ ট্রাস্টিতে সরকারের প্রতিনিধি ছাড়াও শ্রমিকদের প্রতিনিধিরাও রয়েছেন। তবে এর নেতৃত্বে রয়েছেন কেন্দ্রীয় শ্রমমন্ত্রী। এই বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন ব্যবসায়িক সংস্থার প্রতিনিধিরাও। তবে এর চূড়ান্ত অনুমোদন দেয় অর্থমন্ত্রক।

১৯৫২ সালের ইপিএফ আইন অনুসারে শ্রমিক কর্মচারীদের এটি একটি বাধ্যতামূলক সঞ্চয় প্রকল্প। যেসব প্রতিষ্ঠানে ২০ কিংবা তার বেশি লোক রয়েছে, সেখানে ইপিএফ কার্যকরী। এক্ষেত্রে কর্মীকে যেমন একটি নির্দিষ্ট টাকা দিতে হয়, ঠিক তেমনই দিতে হয় নিয়োগ কর্তাকেও। অবসর গ্রহণের সময় কিংবা চাকরির শেষ সংয়ে কর্মী সুদ-সহ টাকা ফেরত পান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+