রান্নার গ্যাসের বেআইনি ব্যবহার রুখতে রেশনিং! গার্হস্থ্য LPG গ্রাহক বছরে পাবেন নির্দিষ্ট সংখ্যক সিলিন্ডার
উজ্জ্বলা প্রকল্প ছাড়া গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের জন্য ভর্তুকি উঠে গিয়েছিল আগেই। তবে গ্রাহকরা বছরে যতগুলি খুশি সিলিন্ডার বুক করতে পারতেন, অর্থাৎ ব্যবহার করতে পারতেন। কিন্তু এই সিলিন্ডারের বেআইনি ব্যবহারের অভিযোগ উঠে
উজ্জ্বলা প্রকল্প ছাড়া গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের জন্য ভর্তুকি উঠে গিয়েছিল আগেই। তবে গ্রাহকরা বছরে যতগুলি খুশি সিলিন্ডার বুক করতে পারতেন, অর্থাৎ ব্যবহার করতে পারতেন। কিন্তু এই সিলিন্ডারের বেআইনি ব্যবহারের অভিযোগ উঠেছে। সেই কারণে এবার থেকে প্রত্যেক গ্রাহকের মাসের এবং বছরের কোটা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে।

মাসে দুটো, বছরে ১৫ টি সিলিন্ডার
এখন থেকে নতুন নিয়ম অনুযায়ী, প্রত্যেক সংযোগের ক্ষেত্রে গার্হস্থ্য এলপিজি গ্রাহকদের বছরে ১৫ টিপ বেশি সিলিন্ডার দেওয়া হবে না। একইসঙ্গে মাসের কোটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এক্ষেত্রে কোনও গ্রাহক মাসে ২ টির বেশি সিলিন্ডার বুক করতে পারবেন না। এই নিয়ম শুরুর আগে পর্যন্ত ভর্তুকিবিহীন গার্হস্থ্য গ্রাহকরা বছরে যতগুলি চেয়েছিলেন, ততগুলি সিলিন্ডার বুক করতে পেরেছিলেন।

বুকিং সফটঅয়্যারে পরিবর্তন
এলপিজি সরবরাহকারী ডিলারদের দেওয়া তথ্য অনুযায়ী এই নিয়ম লাগু করতে, সিলিন্ডারের বুকিং-এর সফটঅয়্যারে পরিবর্তন আনা হয়েছে। তবে এক্ষেত্রে যেসব পরিবারে সদস্য সংখ্যা বেশি সেইসব পরিবারগুলি সমস্যায় পড়ার আশঙ্কা। তবে এলপিজি সরবরাহকারী ডিলারদের দেওয়া তথ্য অনুযায়ী, তেমন কোনও আশঙ্কা নেই। নতুন নিয়মে যেসব পরিবারের বছরে ১৫ টির বেশি সিলিন্ডার লাগবে, তাঁদেরকে আলাদা করে আবেদন জানাতে হবে। এক্ষেত্রে ভর্তুকি যদি পাওয়া যায়, তবে তা কেবলমাত্র ১২ টির জন্যই পাওয়া যাবে।

গার্হস্থ্য গ্যাসের বেআইনি ব্যবহার
বাণিজ্যিক রান্নার গ্যাসের থেকে তুলনামূলকভাবে গার্হস্থ্য রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম কম। সেই কারণে গার্হস্থ্য রান্নার গ্যাস বাণিজ্যিক ক্ষেত্রেও ব্যবহার করা হয়। সেই কারণে গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের সীমিত সংখ্যায় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত তথ্য অনুযায়ী, এব্যাপারে তিনটি রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাই গ্রাহকদের জন্য একই সিদ্ধান্ত কার্যকর করেছে।

দামের ফারাকে কারচুপি
এই মুহূর্তে কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য ১৯৯৫.৫০ টাকা। অন্যদিকে ১৪.২ কেজির গার্হস্থ্য সিলিন্ডারের দাম ১০৭৯ টাকা। তেল সংস্থাগুলির মতে দামের এই ফারাকের কারণেই কারচুপি হয়। সাধারণ গ্রাহকদের জন্য সিলিন্ডার পিছু ভর্তুকি প্রায় ছেঁটে ফেলা হলেও (ভর্তুকি মাত্র ১৯.৫৮ পয়সা), উজ্জ্বলার গ্রাহকরা বছরে ১৫ টি সিলিন্ডার পেয়ে থাকেন। এর মধ্যে ১২ টির জন্য তারা সিলিন্ডার পিছু ২০০ টাকা করে ভর্তুকি পেয়ে থাকেন।
অল ইন্ডিয়া এলপিডি ডিস্ট্রিবিউটর্স ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট বিজনবিহারী বিশ্বাস রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির পদক্ষেপকে সমর্থন করে জানিয়েছেন সাধারণ গ্রাহকদের মধ্যে ৬০ শতাংশের ৬ টির বেশি সিলিন্ডার লাগে না বলেই তাদের কাছে হিসেব রয়েছে। আর বাকি ৪০ শতাংশের মধ্যে ৩২ শতাংশের লাগে বছরে ৯ টি করে সিলিন্ডার। ফলে সাধারণ গ্রাহকদের চিন্তিত হওয়ার কারণ বিশেষ কিছু নেই।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications