Changes From 1st December: ডিসেম্বর থেকে বদলে যাচ্ছে এই নিয়মগুলি! সরাসরি প্রভাব সাধারণ মানুষের ওপরে
পয়লা ডিসেম্বর ( 1 December) থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন (change) আসতে চলেছে। মাসের শুরুতে ঘোষণা হতে এলপিজির নতুন দামের। পাশাপাশি ইপিএফ (EPF) এবং পেনশন (pension) নিয়মেও বদল আসতে চলেছে। যার প্রভাব সরাসরি পড়বে সাধা
পয়লা ডিসেম্বর ( 1 December) থেকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন (change) আসতে চলেছে। মাসের শুরুতে ঘোষণা হতে এলপিজির নতুন দামের। পাশাপাশি ইপিএফ (EPF) এবং পেনশন (pension) নিয়মেও বদল আসতে চলেছে। যার প্রভাব সরাসরি পড়বে সাধারণ মানুষের ওপরে।

ইপিএফ-আধার লিঙ্ক
ইপিএফ কর্তৃপক্ষ ইপিএফ-এর UAN-এর সঙ্গে আধার লিঙ্কের সময় বাড়িয়েছে ৩০ নভেম্বর পর্যন্ত। এই কাজ যাঁরা করেননি , তাঁদেরকে বাকি দিনগুলির মধ্যে কাজ সম্পন্ন করতে হবে। না হলে ক্ষতি মুখে পড়বেন ইপিএফ গ্রাহকরা। পিএফ অ্যাকাউন্টে টাকা জমা পড়বে না, অন্যদিকে অ্যাকাউন্ট থেকে টাকাও তোলা যাবে না।

ক্ষতি হতে পারে বিমাতেও
যদি কোনও ইপিএফ গ্রাহক ৩০ নভেম্বরের মধ্যে UAN ও আধার লিঙ্ক না করেন, তাহলে আরেকটি বড় ক্ষতি হতে পারে। ইপিএফওতে গ্রাহকদের ডিপোজিট লিঙ্ক বিমার যে সুবিধা আছে তার সুবিধা পাবেন না। একদিকে যেমন এতে প্রিমিয়াম জমা হবে না, অন্যদিকে ৭ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা থেকে বঞ্চিত হবেন, সেই গ্রাহক।

এলপিজির দামে পরিবর্তন
সরকার আগেই এলপিজির দাম বাজারের ওপরে ছেড়েছে। প্রতিমাসের শুরুতে সেই মাসের জন্য এলপিজির দামের ঘোষণা করে রাষ্ট্রয়ত্ত তেল সংস্থাগুলি। এর আগে আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য বৃদ্ধি হলেও, নতুন করোনা স্ট্রেনের কারণে এপ্রিলের পরে সব থেকে বড় পতন হয়েছে জ্বালানির দামে। যে কারণে এবার আর বৃদ্ধি নয়, ১ ডিসেম্বর থেকে এলপিজির দামে পতন আসতে পারে।

এই কাজটি না করলে পেনশন মিলবে না
সরকারি পেনশন ভোগীদের জীবিত থাকার প্রমাণ জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। তার আগেই লাইভ সার্টিফিকেট জমা দিতে হবে। না হলে পেনশন আটকে যাবেন। নভেম্বরে জমা দেওয়া লাইফ সার্টিফিকেট একবছরের জন্য বৈধ হবে। এই লাইফ সার্টিফিকেট ব্যাঙ্ক, পোস্ট অফিস কিংবা ঘরে বসেও দেওয়ার সুবিধা আছে।

দামী হবে এসবিআই ক্রেডিট কার্ড
ডিসেম্বরের শুরু থেকে এসবিআই-এর ক্রেডিট কার্ডের ব্যবহার কার্যত ব্যয়বহুল হতে চলেছে। ইএমআই-এ কেনাকাটার জন্য প্রসেসিং ফি দিতে হবে। যার সরাসরি প্রভাব পড়বে এসবিআই ক্রেডিড কার্ডের ব্যবহারকারীদের ওপরে।

হোমলোনের অফারের মেয়াদ শেষ
হোমলোনের ওপরে বিভিন্ন অফার দেওয়া হয়। এর মধ্যে রয়েছে প্রসেসিং ফি মকুবও। বেশিরভাগ ব্যাঙ্কের হোমলোনের অফাস ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকলেও, এলআইসি হাউজিং ফিনান্সের অফাস শেষ হচ্ছে এমাসের শেষে। প্রশাতি খবর অনুযায়ী, ২ কোটি টাকা পর্যন্ত ৬.৬৬% হারে সুদ নেওয়ার যে অফার, তা শেষ হতে চলেছে এই মাসেই।
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications