Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

EPFO Interest Rate: বাজেটের আগেই বড় সিদ্ধান্ত, পিএফে সুদের হার বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রক

EPFO Interest Rate: বাজেটের আগেই বড় ঘোষণা। পিএফে সুদের হার বাড়াল মোদী সরকার। ২০২৪-২৫ অর্থবছরের জন্য সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা বেড়ে হয়েছে 8.25 শতাংশ। তৃতীয় বারের জন্য দিল্লি মসনদে ফের একবার নরেন্দ্র মোদী সরকার।

আগামী ২৩ জুলাই নতুন সরকারের বাজেট (Union Budget 2024) পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এবারের বাজেটের একাধিক ঘোষণা হতে পারে। চড়ছে প্রত্যাশার পারদ। আর এর মধ্যেই কর্মীদের জন্য বড় ঘোষণা মোদী সরকারের। EPFO-এর তরফে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে (EPFO Interest Rate)।

EPFO Interest Rate

আর সেই অনুযায়ী, প্রভিডেন্ট ফাণ্ডে ৮.২৫ শতাংশ হারে সুদ দেবে সরকার। আগে এই সুদের হার ছিল ৮.১৫ শতাংশ। কিছুটা হলেও সুদের হার বৃদ্ধিতে উপকৃত হবেন দেশের কয়েক লাখ সরকারি এবং বেসরকারি কর্মচারী।

দীর্ঘদিন ধরেই পিএফে সুদের হার বাড়ানো নিয়ে একটা জল্পনা ছিল। এমনকি EPFO-র সিদ্ধান্তগ্রহণকারী সংস্থা CBT-এই বিষয়ে কেন্দ্রকে প্রস্তাবও পাঠায়। আজ বৃহস্পতিবার অর্থমন্ত্রকের তরফে সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে।

EPFO এর টাকা কবে আসবে?

এই বিষয়ে ইপিএফও আরও জানিয়েছে, নতুন সুদের হার ঘোষণা করার পরে, বর্তমান এবং বিদায়ী সদস্যদের সংশোধিত হারে সুদ দেওয়া হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+