Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

LPG-র দাম কমানোর পরে কি এবার পেট্রোল-ডিজেলের পালা? বিস্তারিত জেনে নিন

মুদ্রাস্ফীতি থেকে স্বস্তি দিতে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের জন্য এলপিডি সিলিন্ডারের দাম ২০০ টাকা কমিয়েছে। একই সময়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের জন্য এলপিজি সিলিন্ডারের দামও ২০০ টাকা (এক্ষেত্রে মোট ৪০০ টাকা) কমানো হয়েছে। এই পরিস্থিতিতে পেট্রোল ও ডিজেলের দাম কমার সম্ভাবনা বাড়ছে।

বেশ কিছু বিশেষজ্ঞ সংস্থার মতে রান্নার গ্যাসের দাম কমানোর ফলে দেশে মুদ্রাস্ফীতি কমতে পারে। পাশাপাশি সরকার উৎসব ও নির্বাচনের আগে পেট্রোল ও ডিজেলের দাম কমানোর দিকে মনোনিবেশ করতে পারে।

পেট্রোল ডিজেল

অর্থনীতিবিদদের মতে গ্যাসের দাম কমানোর সিদ্ধান্তে মুদ্রাস্ফীতির হার ৩০ বেসিস পয়েন্ট কমে যেতে পারে। অন্যদিকে টম্যাটোর দাম কমার কারণে মুদ্রাস্ফীতির হাল ৬ শতাংশের নিচে চলে যাচ্ছে। জুলাই মাসে মুদ্রাস্ফীতি ১৫ মাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি আধিকারিকরা খুচেরা মূল্য কমাতে সক্রিয় পদক্ষেপ নিচ্ছেন।

কেন্দ্রের মোদী সরকার খাদ্যপণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষকে মুদ্রাস্ফীতি থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করছেন। দাম বাড়ার হাত থেকে রেহাই দিতে গত কয়েক দিনে সরকার চাল,গম, পেঁয়াজ ও অন্য শস্য রপ্তানি নিষিদ্ধ করেছে।

এই বছরের শেষের দিকে রাজস্থান, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়-সহ অন্তত পাঁচটি রাজ্যে নির্বাচন হতে চলেছে। এরপর ২০২৪-এর এপ্রিল-মে মাসে সাধারণ নির্বাচন। এই পরিস্থিতিতে আগামী দিনে সরকারি কোষাগার থেকে আরও অর্থ ব্যয় করতে হতে পারে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। আগামী দিনে পেট্রোল ও ডিজেলের দাম কমতে পারে।

সাধারণ মানুষের বড় প্রশ্ন রান্নার গ্যাসের দাম তো কমল, এবার পেট্রোল ও ডিজেলও সেই পদ্ধতি অনুসরণ করুক। বলা ভার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে অস্থিরতা সত্ত্বেও পেট্রোল ও ডিজেলের দাম গত এক বছরের বেশি সময় ধরে অপরিবর্তিত রয়েছে। শুল্ক কমানোর মাধ্যমে জ্বালানি খরচ কমানো সম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+