Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনতেরসের দিন শনিদেব মার্গী হচ্ছেন, এই রাশিদের ভাগ্যের দরজা খুলবে শীঘ্রই

বৈদিক জ্যোতিষ শাস্ত্রে বর্ণিত ৯টি গ্রহের মধ্যে শনিদেব মাহাত্ম্যপূর্ণ স্থানে রয়েছে। শনিদেবকে কর্মফলদাতা ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়। শনিবারের দিন শনিদেবের পুজো করার ও তাঁকে প্রসন্ন করার জন্য প্রতিকার করার দিন হিসাবে বিবেচিত হয়। মানা হয় যে ব্যক্তি যখন ভালো কাজ করে তখন শনিদেব প্রসন্ন হয়ে তাঁর ওপর নিজের কৃপাদৃষ্টি দেন। যাঁর ওপর শনিদেবের কৃপা হয় তাঁর জাবনে সমস্ত সুখের প্রাপ্তি হয়।

শনিদেব মার্গী হচ্ছে

শনিদেব মার্গী হচ্ছে

জ্যোতিষ গণনা অনুসারে, ২৩ অক্টোবর শনিদেব মকর রাশিতে বক্রী থেকে মার্গী হতে চলেছে এবং ১৭ জানুয়ারি ২০২৩ সাল পর্যন্ত মকর রাশিতে মার্গী অবস্থায় বিরাজ করবে। ফের শনিদেব ১৭ জানুয়ারি ২০২৩ সালে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এরকম অবস্থায় শনিদেব মকর রাশিতে বসে এই রাশিদের ভাগ্যের দরজা খুলতে চলেছে।

মীন রাশি

মীন রাশি

শনি মকর রাশিতে মার্গী হওয়ার পর মীন রাশির জাতকদের ধনলাভ করাবে। এই রাশির জাতকদের আচমকরা ধনলাভ হতে পারে। চাকরির জন্য ভালো ভালো প্রস্তাব আসতে পারে।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

শনিদেবের মার্গী হওয়ার ফলে কুম্ভ রাশির জাতকদের চাকরিতে উন্নতি যোগ রয়েছে। যারা চাকরি খুঁজছেন তারা এই সময় চাকরি পাবেন। ব্যবসায় লাভ হবে। আচমকা অর্থলাভ হবে।

মকর রাশি

মকর রাশি

শনি মকর রাশিতে মার্গী হয়ে শশ নামের পঞ্চ মহাপুরুষ যোগ তৈরি করবে, যা এই রাশির জাতকদের জন্য খুবই শুভ হবে। এরা সব কাজে সফলতা পাবেন। চাকরি ও ব্যবসায় বৃদ্ধি হবে। ধনলাভ হবে।

এই কাজগুলি করলে শনি আপনার ভাগ্য চমকাবে

এই কাজগুলি করলে শনি আপনার ভাগ্য চমকাবে

-অসহায়, নির্ধন ও বিকলাঙ্গ ব্যক্তিদের সাহায্য করুন তথা মহিলাদের সম্মান ও সহযোগিতা করুন।
-দান-ধর্মের কাজে সহায়তা করুন।
-অসুস্থ ও কুষ্ঠ রোগীর সেবা করুন।
-আর্থিকভাবে দুর্বল ব্যক্তিদের সেবা করুন।
-পশু-পাখিদের বিরক্ত করবেন না।
-শনিবার ভুলেও মাংস-মদ খাবেন না।

(এই সকল তথ্য সম্পূর্ণ জ্যোতিষ শাস্ত্রের উপর নির্ভরশীল)‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+