Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

নক্ষত্র বদল করে বৃহস্পতি কাদের জীবনে সুখের দ্বার খুলে দেবে, আপনিও কি আছেন তালিকায়?

জ্যোতিষশাস্ত্রে, প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বৃহস্পতি হল অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহ রাশি পরিবর্তন করার সঙ্গে সঙ্গে অনেক সময় নক্ষত্র পরিবর্তন করে থাকে।

১৩ জুন বৃহস্পতি রোহিণী নক্ষত্রে প্রবেশ করেছে। ২০ অগাস্ট পর্যন্ত রোহিণী নক্ষত্রে বিরাজ করবে বৃহস্পতি। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে, জানুন।

Money

  • বৃষ রাশি

বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করায় বৃষ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার মনের ইচ্ছা পূরণ হবে। কর্মজীবন থেকে ব্যবসায়ে এগিয়ে যেতে পারবেন। আর্থিক দিকে লাভ হবে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভাগ্যের দ্বার খুলবে। নতুন কোন কিছু শেখার জন্য আরও আগ্রহী হতে পারবেন। আপনার জ্ঞান, বুদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। পরিবারের সঙ্গে যে অশান্তির পরিবেশ ছিল তা মিটে যাবে।

  • সিংহ রাশি

রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করায় সিংহ রাশির ব্যক্তিদের কর্মক্ষেত্রে শুভ সময় শুরু হবে। এই সময় আপনার পছন্দের ব্যবসা আপনি শুরু করতে পারেন। তাছাড়া আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। বিদেশে ঘুরতে যেতে পারবেন। বিদেশে গিয়ে নতুন কাজ শুরু করতে পারেন। কেরিয়ার থেকে ব্যবসায় সাফল্যের সময় শুরু হবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। সোনা ব্যবসায়ীদের অত্যন্ত শুভ সময়। এই সময় বিদেশে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। শরীর আপনার ভালোই থাকবে।

  • কন্যা রাশি

রোহিণী নক্ষত্রে বৃহস্পতি প্রবেশ করায় কন্যা রাশির জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলে থাকবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। ব্যবসায় লাভ হবে। তাছাড়া আপনার আধ্যাত্মিক ক্ষেত্রে মন বাড়বে। তীর্থযাত্রায় যেতে পারেন আপনি। সন্তানের কোনও শুভ খবরে আপনি আরও খুশি হবেন।

  • তুলা রাশি

তুলা রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। আপনার আয় বাড়তে থাকবে। মনের মতোন বেতন বাড়বে আপনার। কাজের প্রশংসা করবেন সকলে। শরীর আপনার ভালো থাকবে। আপনি আপনার সন্তানের জন্য বাইরে কোথাও ঘুরতে যেতে পারেন। দাম্পত্য জীবনেও আপনি বেশ সুখী হবেন। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করতে পারবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+