Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ধনতেরাস থেকে কুবের দেবতার কৃপা পেতে চলেছেন কোন রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে ধনতেরাসের বিশেষ গুরুত্ব রয়েছে। এবছর ধনতেরাস পালিত হবে ২৯ অক্টোবর, মঙ্গলবার। কথিত আছে, এই দিনে সোনা, রুপোর জিনিস কিনলে ঘরে সুখ সমৃদ্ধি বাড়তে থাকবে। সেই সঙ্গে জীবনে সফলতা অর্জন করতে পারবেন আপনি।

এই সময়ে কুবের দেবতার কৃপা পাবেন কিছু রাশির জাতক জাতিকারা। আর্থিক দিয়ে খুব লাভ হবে এই রাশির ব্যক্তিদের। তাদের মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

Puja

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিরা কুবের মহারাজের বিশেষ আশীর্বাদ পাবেন। এই সময়ে আপনারা আর্থিক দিয়ে খুব লাভ হবে। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনার। নতুন সম্পত্তি কিনতে পারেন। তাছাড়া নতুন যদি কোনও কাজ শুরু করেন সেখানেও সফলতা আসবে আপনার।

তাছাড়া আপনার সন্তানের শিক্ষা, কর্মজীবন নিয়ে যে সমস্যা ছিল তা কেটে যাবে । এসময় কোমর থেকে পেটের ব্যথায় ভুগতে হতে পারে। পরিবারের সকলের সঙ্গেই ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ করলে সেখানেও সাফল্য আসবে আপনার। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। ভাগ্যের দ্বার খুলবে এই রাশির ব্যক্তিদের।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের উপর কুবের দেবতার বিশেষ কৃপা থাকে। এই সময়ে তাদের ব্যবসায়ে আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময় পুরনো ব্যবসায়ে যদি আপনি অর্থ বিনিয়োগ করেন কিংবা নতুন ব্যবসা খুলতে চান সেখানে কিন্তু সাফল্য আসবে আপনার।

এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। এই সময় প্রত্যেকটি কাজেই বাবা-মায়ের বিশেষ সহযোগিতা পাবেন। ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে। নতুন ব্যবসায় বিনিয়োগ করার শুভ সময় এটি। আপনার ঋণের বোঝা কমতে থাকবে। খরচে অনেকটাই কমবে। তবে এই সময়ে শরীর খারাপ হতে পারে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।

  • মীন রাশি

ধনতেরাস থেকে মীন রাশির জাতক-জাতিকারা আরও ধনী হয়ে উঠবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। তাছাড়া আপনার সঙ্গে কারোর এসময় ঝামেলা হবে না। পরিবারের সকল সদস্যদের সঙ্গে খুব ভালো থাকতে পারবেন।

ধনতেরাসের সময় থেকে কুবের দেবতার বিশেষ কৃপা পাবেন আপনি। জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এসময় আপনি আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন এই রাশির ব্যক্তিরা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+