Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সূর্য ডোবার পর এই কাজগুলি করলেই জীবনে নেমে আসবে দারিদ্রতা, রেগে যাবেন মা লক্ষ্মীও

জ্যোতিষশাস্ত্রে সূর্যাস্তের সময় ও তার পরের সময়ের বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় এমন অনেক কাজ আছে সেগুলি ভুলেও করা যায় না। এতে আপনার জীবনে নানান সমস্যা আসতে পারে। এসময় শুভ কাজ একদমই করবেন না।

এতে দেবীর লক্ষ্মী রেগে যান । যে কারণে আপনার আর্থিক দিকেও অনেক ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, পরিবারে নেমে আসতে পারে দারিদ্রতাও। আপনি কি জানেন সূর্যাস্তের পর কোন কোন কাজ করা খুব অশুভ?

sunset

  • টাকা ধার দেবেন না

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, সূর্যাস্তের পর কাউকে কোনও জিনিস দান করবেন না। ভুলেও টাকা কিন্তু কাউকে ধার দেবেন না। এতে আপনার অর্থহানি হতে পারে। তাছাড়া হলুদ, নুন, দই ইত্যাদি দান করা উচিত নয়। এগুলি খুব অশুভ। সন্ধ্যার সময় কাউকে দান করলে বা কাউকে কোনও জিনিস দিলে দেবী লক্ষ্মী রেখে যান। সেই সঙ্গে তিনি আপনার বাড়ি থেকে বিদায় নেবেন। এতে আপনার পরিবারের নানান সমস্যার সৃষ্টি হবে।

  • ঘুমাবেন না

সূর্যাস্তের পর বাড়ির কোনও ব্যক্তির একদমই ঘুমানো উচিত নয়। কখনোই এই সময়ে অলস ভাবে বসে থাকবেন না। এতে আপনার বাড়িতে কিন্তু অলক্ষ্মী ঢুকবে এবং দেবী লক্ষ্মীর বাড়ি থেকে বিদায় নেবে । আপনার পরিবারে সর্বদাই ঝামেলার সৃষ্টি হবে। তাই আগেই সাবধান হোন আপনি।

  • ঝাঁট দেবেন না

জ্যোতিষশাস্ত্রে ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই এই সূর্যাস্তের পর ঘরে ঝাঁট দেওয়া একদমই উচিত নয়। এতে আপনার অর্থহানি হওয়া ছাড়াও বাড়ির কোনও বড় সদস্য দ্রুতই অসুস্থ হতে পারেন।

  • তুলসী পাতা ছিঁড়বেন না

এই সময় ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না। কারণ মা লক্ষ্মী তুলসী গাছে বাস করেন। সন্ধ্যার পর এই তুলসী পাতা ছিঁড়লে বাস্তুদোষের সৃষ্টি হবে। এতে আপনার জীবনে নেমে আসতে পারে দারিদ্রতাও। শুধু তাই নয়, পরিবারে সুখ একদমই চলে যাবে। রেগে যাবেন সম্পদের দেবীও।

  • দরজা বন্ধ রাখবেন না

সূর্যাস্তের পর ঘরের দরজা বন্ধ রাখা উচিত নয়। বিশ্বাস করা হয়, এই সময় মা লক্ষ্মী এবং দেবদেবীরা আপনার বাড়িতে আসবে। তাই দরজা বন্ধ দেখলে তারা না প্রবেশ করেই কিন্তু আপনার বাড়ি থেকে বিদায় নেবে। যে কারণে আপনার বাড়ি থেকে ইতিবাচক শক্তি চলে যাবে। বাড়ি ভরে উঠবে নেতিবাচক শক্তিতে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+