Dhanteras 2023: ধনতেরাসের দিন কেন নুন কেনা হয়, আর্থিক সঙ্কট কাটাতে এভাবে ব্যবহার করুন লবণ
Dhanteras 2023: ধনতেরাস দীপাবলির আগেই উদযাপিত হয়, ধনতেরাস চলতি বছর নভেম্বর মাসের ১০ তারিখে পালিত হবে। ধনতেরাসে সোনা, রুপো, বাসন কেনার পাশাপাশি অনেকে ঝাড়ুও কেনেন ।
কারণ দেবী লক্ষ্মীর সঙ্গে ঝাড়ুর বিশেষ সম্পর্ক রয়েছে। মনে করা হয়, ধনতেরাসের দিন যে ব্যক্তি এই জিনিসগুলি কেনেন তাঁর অর্থের অভাব হয় না। সুখ সমৃদ্ধিতে জীবন ভরে ওঠে।

- নুন কেন কিনবেন?
ধনতেরাসের দিন নুন কেনার বিশেষ রীতি রয়েছে। যদি আপনি নুন কেনেন তাহলে আর্থিক দিকে খুব উন্নতি হবে আপনার। কারণ নুন মা লক্ষ্মী ভীষণ পছন্দ করেন, এটি কিনলে আপনি জীবনে সুখী হবেন, তবে যখন নুন কিনবেন তখন অবশ্যই নিজের পয়সায় কিনবেন কারোর থেকে ধার নিয়ে কিনবেন না বা নুন কিনে দোকানদারকে পরে পয়সা দেবেন এমন করবেন না।
- জলে নুন দিয়ে ঘর মুছুন
নুন কিনে আনার পর জলের সামন্য নুন দিয়ে পুরো ঘর মুছে নিন, এতে আপনার বাড়ি থেকে নেতিবাচক শক্তি দূর হবে। ইতিবাচক শক্তি প্রবেশ করবে। এবং সেই সঙ্গে সঙ্গে আপনাদের জীবনে লেগে থাকা দুঃখ, কষ্ট, বেদনা, দারিদ্রতা সবই চলে যাবে।
- এই নুন দিয়ে রান্না করুন
এই ধনতেরাসের দিন আপনি যদি নুনের প্যাকেট কেনেন এবং রান্নায় পুরো এই নুনটি ব্যবহার করেন তাহলে আপনার আর্থিক দিকে অবনতি হবে না। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে সম্পদ বৃদ্ধি হবে। ধন-সম্পদে আপনি ফুলে ফেঁপে উঠতে পারবেন। জীবনে লেগে থাকবে সফলতা।
- অশান্তি মিটে যাবে
যদি আপনার পরিবারের সদস্যদের সঙ্গে আপনার অশান্তি থাকে বা ঝামেলা বাঁধে তাহলে ধনতেরাসের দিন আপনি জলে নুন দিয়ে ঘর মুছুন। এতে আপনার ঘর থেকে নেতিবাচক শক্তি বিদায় হবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে। সেই সঙ্গে পরিবারের যদি কারোর সঙ্গে কোনোও অশান্তি থাকে তাও মিটে যাবে।
- কোন পাত্রে নুন রাখবেন
ধনতেরাসের দিন ঘরে একটি ছোট কাচের বাটিতে নুন রেখে উত্তর-পূর্ব দিকে রাখুন। এতে আপনার সম্পদ ক্রমশ বৃদ্ধি হতে থাকবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। কারণ কাচের পাত্রে নুন রাখলে আপনার ঘরে সৌভাগ্যের সময় শুরু হবে।
- আপনার সন্তানকে নুন দিয়ে স্নান করান
ধনতেরাসের দিন আপনার সন্তানকে স্নান করানোর সময় জলে সামান্য নুন দিন। এতে আপনার সন্তানের উপর যদি কারোর খারাপ নজর থাকে তা থেকেও বের হতে পারবেন।
- ব্যবসায় উন্নতি করতে এভাবে ব্যবহার করুন নুন
যদি আপনি ব্যবসা করেন আর সেখানে উন্নতি করতে না পারেন আর্থিকভাবে বারবার ক্ষতির সম্মুখীন হতে হবে আপনাকে। ব্যবসা ক্ষেত্র থেকে বেরোবার সময় তিনবার মাথা ঘুরিয়ে দোকানের বাইরে নুন ফেলে দিন। এতে ব্যবসায় উন্নতি হবে, চাকরিতে অগ্রগতি হবে। আপনি আর্থিক দিকে খুব উন্নতি করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন? -
বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে গতি, অর্থমন্ত্রীর টেবিলে গুরুত্বপূর্ণ দুই বিল












Click it and Unblock the Notifications