Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Akshaya Tritiya: ২৪ বছর পর অক্ষয় তৃতীয়ায় তৈরি হচ্ছে ‘অক্ষয় যোগ’, ভাগ্যের দ্বার খুলবে কাদের

অক্ষয় তৃতীয়া অত্যন্ত বিশেষ একটি দিন। রাত পোহালেই অক্ষয় তৃতীয়া। চলতি বছর অক্ষয় তৃতীয়া পড়েছে ৩০ এপ্রিল। এই বিশেষ দিনে দারিদ্র ব্যক্তিদের দান করলে জীবনে এগিয়ে যেতে পারবেন। দেবী লক্ষ্মীরও বিশেষ আশীর্বাদ পাওয়া যায়। ২৪ বছর পর অক্ষয় তৃতীয়ায় এক বিরল কাকতালীয় ঘটনা ঘটছে।

যেক্ষেত্রে কিছু রাশির জাতক জাতিকাদের আশীর্বাদ পাবেন ও সকল কাজে এগিয়ে যেতে পারবেন। ২৪ বছর বাদে অক্ষয় তৃতীয়ায় 'অক্ষয় যোগ’ তৈরি হয়েছে। ২০০১ সালে এই যোগ তৈরি হয়েছিল। তারপর ২০২৫ সালে এই যোগ তৈরি হচ্ছে। এবার চন্দ্র ও বৃহস্পতির সঙ্গে মিলন হয়ে তৈরি হবে এই শুভ যোগ।

astrology

এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে লাভ হবে। তারা জীবনে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন, দেখুন তো আপনি রয়েছেন কিনা সেই রাশির তালিকায়।

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের সুখের সময় শুরু হবে। এই সময়ে আপনার বেতন বাড়তে থাকবে। চাকরিতে পদোন্নতি হবে। যারা ব্যবসায়ী রয়েছেন, তারা জীবনে এগিয়ে যেতে পারবেন। এই সময় আপনার নতুন কোনও কাজ শুরু করলে সেখানেও সাফল্য পাবেন। বাবা-মা, স্ত্রীর বিশেষ সহযোগিতা পাবেন। তাছাড়াও লক্ষ্মী দেবী ও কুবেরজির বিশেষ কৃপায় আপনার জীবনে সকল সমস্যা কেটে যাবে। আর্থিক সমস্যা থেকেও বের হতে পারবেন আপনি। এসময় মাথা ঠান্ডা রেখে যদি সব কাজ করেন তবেই কিন্তু আপনি জীবনে এগোতে পারবেন।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে আপনার। অমীমাংসিত প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া আপনি বিলাসবহুলভাবেই জীবন কাটাতে পারবেন। সমাজে সম্মান, খ্যাতি বাড়তে থাকবে। পুরনো বন্ধু, আত্মীয়দের সঙ্গে দেখা হবে আপনার। এসময় কর্মজীবনে উন্নতির পথ খুলবে। অংশীদারিত্ব ব্যবসার বিনিয়োগ করতে পারেন সেখানেও লাভের মুখ দেখবেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না আপনি।

ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের অক্ষয় তৃতীয়ার থেকে ব্যবসায় লাভ হবে। এসময় আইনির সমস্যা থেকে বের হতে পারবেন আপনি। কারোর থেকে ঋণ নেবেন না। কাউকে ঋণ দেবেনও না। দেবী লক্ষ্মীর আশীর্বাদে আপনি জীবনে এগোতে পারবেন আপনি। স্ত্রীর কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। সন্তানের কাছ থেকে খুব ভালো খবর পাবেন। তাছাড়া আপনার সন্তানের বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। দূরে কোথাও ঘুরতে গেলে অবশ্যই সাবধানে যাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+