নিখোঁজ পোষ্য টিয়া খুঁজে দিতে পারলে মিলবে নগদ ৫০ হাজার, ঘোষণা কর্নাটক পরিবারের
নিখোঁজ হওয়া টিয়াপাখি খুঁজে দিতে পারলেই মিলবে নগদ ৫০ হাজার টাকা। কর্নাটকের তুমাকুরুর একটি পরিবার এমনই ঘোষণা করেছে ৷ তাঁদের পোষা প্রিয় পাখিটিকে ফিরিয়ে দিতে পারলেই পাওয়া যাবে এই মোটা অঙ্কের টাকা ৷ আসলে তিন বছর আগে আফ্রিকান ধূসর টিয়া রিয়ো ও রুস্তমা কর্নাটকে তাঁদের পারফেক্ট বাড়ি খুঁজে পেয়েছিল। এই দুই পাখিকে পুষেছিলেন অর্জুন এমএস ও তাঁর পরিবার। এই দু'টি প্যারট অর্জুনের বাড়ির সদস্য হয়ে গিয়েছিল, তাঁরা একসঙ্গে খেত, ঘুমোত ও খেলত।

কিন্তু তিনদিন আগে রুস্তম হঠাৎই নিঁখোজ হয়ে যায় এবং রিও রুস্তমের শোকে জানলার ধার থেকে নড়ছে না। এরকম পরিস্থিতিতে অর্জুন ৫০ হাজার টাকা পুরস্কার মূল্য ঘোষণা করেন যে তাঁর টিয়াকে খুঁজে এনে দেবে তাঁর জন্য। ৭২ ঘণ্টা অপেক্ষা করার পর পরিবার সিদ্ধান্ত নেয় যে তাঁরাই তাঁদের পোষ্য টিয়াকে খুঁজতে রাস্তায় নামবে। আসলে রুস্তুমা নামের একটি টিয়া গত ১৬ জুলাই থেকে নিখোঁজ হয়ে যায় ৷ এরপর পরিবারটি পাখিটিকে খুঁজে পেতে পোস্টার দেওয়ার পাশাপাশি আশেপাশের এলাকাগুলিতে খুঁজতে শুরু করে ৷
তাঁদের কথায়, 'পাখিটা হয়তো ভুল করে উড়ে গিয়েছে ৷ আমি এখানকার লোকেদের বারান্দা, বাড়ির আশেপাশে গাছের ডালে দেখার জন্য অনুরোধ করছি। এটা বেশিদূর যেতে পারে না ৷ পরিবারের সবাই রুস্তুমাকে খুব ভালোবাসত। ওর চলে যাওয়ার কষ্টটা আমরা নিতে পারছি না ৷ তাই সবাইকে অনুরোধ, কেউ যদি পাখিটি খুঁজে দেয় তবে তাঁকে সঙ্গে সঙ্গে নগদ ৫০ হাজার টাকা দেওয়া হবে ৷'
পরিবারটি পাখি দু'টিকে খুব ভালোবাসত ৷ প্রতিবছর ধুমধাম করে তাদের জন্মদিন পালন করত ৷ টিয়াপাখির সঙ্গে পরিবারটির এহেন বন্ধন, হারানো টিয়াকে খুঁজে পেতে তাঁদের এই প্রচেষ্টা রাজ্যের মানুষ ও পশুপ্রেমীদের অনুপ্রাণিত করেছে ৷
-
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ভোটের আগে বড় ইঙ্গিত! জনমত সমীক্ষায় এগিয়ে তৃণমূল, মুখ্যমন্ত্রী হিসেবে মমতাই প্রথম পছন্দ -
ভূমিকম্পে কেঁপে উঠল প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র! রিখটার স্কেলে কম্পনমাত্রা ৭.৬, জারি সুনামির সতর্কতা -
বিদায় হরিশ রানা! শেষ হল ১৩ বছরের যন্ত্রণাময় অধ্যায়, স্মৃতিতে রয়ে গেল অনেককিছু -
মধ্যপ্রাচ্যে সঙ্কট! অবশেষে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করলেন ডোনাল্ড ট্রাম্প -
SIR: রাতে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করল নির্বাচন কমিশন, কীভাবে দেখতে পাবেন অনলাইনে? -
ইরান-আমেরিকা সংঘাতে নতুন মোড়! যুদ্ধ কী থামার পথে? 'বড় উপহার' নিয়ে নতুন দাবি ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
মর্মান্তিক! দিনেদুপুরে রক্তাক্ত কাণ্ড, গড়িয়ার পার্লারের ভিতরে প্রেমিকাকে কুপিয়ে খুন করে আত্মঘাতী যুবক -
সপ্তাহান্তে আবহাওয়ার বড় পালাবদল! এই দিন থেকে বাড়বে ঝড়বৃষ্টি, চড়বে পারদও -
৯ মাস সিলিন্ডারে রিফিল করাননি? বন্ধ হতে পারে আপনার গ্যাস সংযোগ! কড়া পদক্ষেপ সংস্থার, কী করবেন? জেনে নিন -
কলম্বিয়া বিমান দুর্ঘটনা: উদ্ধার ৭৭, এখনও নিখোঁজ বহু, হত আপাতত ১












Click it and Unblock the Notifications