লোকসভায় সব রাজ্যেেই ৫০ শতাংশ আসন বাড়বে, সংসদে বড় ঘোষণা কেন্দ্রের
কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বৃহস্পতিবার লোকসভায় জানিয়েছেন যে, সমস্ত রাজ্যের আসন ৫০ শতাংশ বাড়ানো হবে। এর মধ্যে ২৭২টি আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে।
মন্ত্রীর এই মন্তব্য এসেছে যখন কেন্দ্র বিশেষ অধিবেশনে (Special Session) লোকসভায় তিনটি গুরুত্বপূর্ণ বিল পেশ করেছে: সংসদীয় মহিলা সংরক্ষণ, সীমানা পুনর্বিন্যাস ও কেন্দ্রশাসিত অঞ্চল সংক্রান্ত আইন।

তিন দিনের এই বিশেষ অধিবেশন গত ২ এপ্রিল শেষ হওয়া বাজেট অধিবেশনেরই সম্প্রসারণ। এতে আইনমন্ত্রী মেঘওয়াল সাংবিধানিক সংশোধনী ও সীমানা পুনর্বিন্যাস বিল এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল দুটি পেশ করেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও লোকসভায় ভাষণ দেওয়ার কথা। তাঁর ভাষণে তিনি মহিলা সংরক্ষণ ও সীমানা পুনর্বিন্যাস বিলের জন্য বিরোধী দলের সমর্থন চাইবেন।
এনডিএ সরকার মহিলা কোটা ও সীমানা পুনর্বিন্যাস বিল সমর্থন করে, কারণ মহিলারা দীর্ঘকাল ধরে সংরক্ষণের অপেক্ষায়। ২০২৩ সালে সর্বসম্মতিক্রমে পাস হওয়া এটি এখনো কার্যকর হয়নি; বর্তমান সংশোধনী ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী লোকসভা আসনে মহিলা কোটা কার্যকরের উপর জোর দেবে।
মহিলা বিল সমর্থন করে বিরোধীরা, তবে তড়িঘড়ি বিল পাশের কেন্দ্রের উদ্দেশ্য নিয়ে সন্দিহান। তাদের যুক্তি: এমন দ্রুততায় এগোলে ভারতের যুক্তরাষ্ট্রীয় ও গণতান্ত্রিক কাঠামো দুর্বল হতে পারে।
সীমানা পুনর্বিন্যাস বিলের তীব্র বিরোধিতা করছে দক্ষিণ ভারতের রাজ্যগুলি। কারণ, জনসংখ্যার ভিত্তিতে আসন পুনর্বিন্যাস হলে ১৯৭০-৯০ দশকে জনসংখ্যা নিয়ন্ত্রণের কারণে লোকসভায় তাদের আসন কমবে।












Click it and Unblock the Notifications