Travel: সপ্তাহান্তের ছুটিতে পুরুলিয়া বেড়ানোর প্ল্যানিং! ঘুরে আসুন অফবিট এই তিন লোকেশনে
বসন্ত মানেই পুরুলিয়ায় ছোটেন পর্যটকরা। কিন্তু যাবেন কোথায়। পুরুলিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পয়েছে অসংখ্য পর্যটন কেন্দ্র। সেগুলি এখন জনপ্রিয়তা পাচ্ছে। বসন্তে সেই জায়গা গুলিতে পর্যটদের আনাগোনা বাড়ে। অনেক জায়গাতেই সুন্দর সুন্দর রিসর্টও তৈরি হয়ে গিয়েছে।
কেবল অযোধ্যা পাহাড় নিয়েই কিন্তু পুরুলিয়া নয়। পুরুলিয়া জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য অফবিট জায়গা।যেখানে গেলেই পলাশ আর শিমূলের বন দেখতে পাবেন। পুরুলিয়ায় এখন লাল রঙের সমাহার। একদিকে লালমাটির রাস্তা আরেকদিকে গাছে গাছে লাল পলাশ আর শিমূল আর কৃষ্ণচুড়া।

এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হলে চলে আসতে হবে এই লোকেশনগুলিতে। যেগুলি একেবারেই অফবিট পুরুলিয়ায়। সপ্তাহান্তে বেড়িয়ে আসুন এই লোকেশনগুলিতে।
দুয়ারসিনি: পুরুলিয়ার অফবিট লোকেশনগুলির মধ্যে প্রথমেই যে জায়গার নাম আসে সেটা হল দুয়ারসিনি। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। এখানকার রিসর্টের অবস্থানটিও একেবারে অন্যরকম। জঙ্গলের মাঝে ছোট ছোট কটেজ রয়েছে এখানে। একেবারে জঙ্গলের মাঝে এর অবস্থান। দুয়ারসিনি থেকে একাধিক জায়গা ঘুরে দেখা যায়। যেমন হাড়গাড়া জঙ্গল, টটকো জলাধার, রাইকা পাহাড় । ঘাটশিলার কাছেই এই অবস্থান কাজেই এখান থেকে গাটশিলাও চলে যেতে পারেন।
মুরুগুমা: পুরুলিয়ার আরেকটি অফবিট লোকেশন হল মুুরুগুমা। একেবাের পাহাড়ের কোলে মুরুগুমা জলাধারকে কেন্দ্র করে এই পর্যটন কেন্দ্রটি গড়ে উঠেছে। এখানকার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র হল সুইসাইড পয়েন্ট। এখান থেকে চারপাশের সৌন্দর্য এতোটাই ভাল যে দেখে মনে হবে আপনি কোনও বিদেশে চলে এসেছেন। আমাদের দক্ষিণবঙ্গের রুক্ষ-শুষ্ক পুরুলিয়া বলে মনেই হবে না। জলাধারের চারপাশে শাল-শিমূল আর পলাশের রং মুগ্ধ করবে।
ময়ূর পাহাড়: ময়ূর পাহাড় একটি একেবারে অন্যরকম জায়গা পুরুলিয়ার। এর সংযোগ রয়েছে অযোধ্যা পাহাড়ের সঙ্গে। এই পাহাড়ের বেশ জনপ্রিয়তা তৈরি হয়ে গিয়েছে অল্পসময়ের মধ্যে। এই ময়ূর পাহাড়ের উপরে রয়েছে একটি ওয়াচ টাওয়ার যেখান থেকে পাহাড়ের উপত্যকার বিস্তীর্ণ অংশ প্রত্যক্ষ করা যায়। পলাশের মরশুমে এখানে গেলে মুগ্ধ হয়ে যাবেন। পাহাড়ে নীচে শাল-শিমূলের জঙ্গল অসাধারণ লাগে।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications