Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: কলকাতার কাছেই রয়েছে মিনি আন্দামান, ঘুরে আসুন কলকাতার কাছেই এই অফবিট লোকেশনে

হাতে বেশি ছুটি নেই। সপ্তাহের শেষে ২ একদিন ছুটি। হাতে বেশি টাকাও নেই কোথায় যাবেন ভেবে পাচ্ছেন না। শহরের কাছাকাছি যদি এমন কোনও জায়গা থাকে তাহলে মন্দ হয় না। সেটা আবার যদি আন্দামানের মতো হয় তাহলে তো কথাই নেই।

আন্দামান যেতে কার না ইচ্ছে করে কিন্তু সব সময় কি পকেট পারমিট করে। পকেটে টান পড়ে তখন কী করা যায়। কলকাতা শহরের কাছেই যদি মিনি আন্দামান থাকে তাহলে তো সোনায় সোহাাগা। একেবারে জমে যাবে উইকেন্ডটা।

travel

দক্ষিণ ২৪ পরগনায় রয়েছে এমনই একটি ডেস্টিনেশন। জায়গাটির আসল নাম কুলপি। কুলপি নদীর পাড়ে। শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে নামখানা-কাকদ্বীপ গামী যেকোনও লোকাল ট্রেনে চড়ে পডুন। ঘণ্টা খানেক ট্রেনে সফর করলেই পৌঁছে যাবেন কুলপি স্টেশনে। কুলপি স্টেশনে নেমে চলে আসুন কুলপি নদীর পাড়ে।

বর্ষা ঢুকে পড়েছে দক্ষিণবঙ্গে। বৃহস্পতিবার থেকেই দমকে দমকে বৃষ্টি চলছে। কলকাতাও ভিজেছে বৃষ্টিতে। এখন আর গরমের তেমন দাপট নেই। দীর্ঘ গরম কাটিয়ে এখন অনেকটাই স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে। জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে বর্ষণ। যার জেরে নদী নীলাগুলিতেও জল বাড়ছে। বেশ ভরন্ত হয়ে গিয়েছে নদী নালাগুলি।

এই সময় দক্ষিণ ২৪ পরগনা গেলেই মেলে ইলিশের স্বাদ। বাজারে ইলিশ উঠেছে ঠিকই কিন্তু তেমন দাম কমেনি। এখনও হাত দেওয়া যাচ্ছে না ইলিশে। তাই কাকদ্বীপ-নামখানায় সস্তায় ইলিশ পেতে পারেন। কুলপি স্টেশনে নেমে চলে আসুন কুলপি মোড়ে। সেখান থেকে চলে আসুন কুলপি রিভার সাইডে। সেখানে পৌঁছলে মনে হবে আন্দামানে চলে এসছেন। এই কুলপি নদীর পারে বসেই জীবনানন্দ দাস একাধিক রচনা লিখেছেন। এই কুলপি নদীতে নৌকা বিহার করতে পারেন। কাছেই রয়েছে একটি দ্বীপ সেখানেও ঘুরে আসতে পারেন। তবে এখানে থাকার কোনও ব্যবস্থা নেই। কাজে্ই এখানে এলে জল এবং খাবার সঙ্গে নিয়ে আসবেন। সকালে এসে বিকেলেই আবার কলকাতায় ফিরে যেতে পারবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+