Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Travel: চায়ের কাপ হাতে পাহাড়ে সানসেট উপভোগ করতে চান, চলে আসুন এই অফবিট লোকেশনে

গরমের ছুটি মানেই বেড়ানো। কাছে পিঠেই হোক বা দূরের কোথাও হোক। গরমের ছুটিতে কোথাও একটা না গেলে ঠিক মন ভরে না। আর সেটা যদি পাহাড় হয় তাহলে তো কথাই নেই। আর পাহাড়ের কোনও অচেনা জায়গায় যাঁরা ঘুরতে পছন্দ করেন। তাঁদের জন্য রইল নতুন ডেস্টিনেশন।

কালিম্পংয়ের ছোট্ট পাহাড়ি গ্রাম বেয়দারগাঁও। কালিম্পং জেলার ছোট্ট একটা জায়গা। পর্যটকদের আনাগোনা খুবই কম। শিলিগুড়ি থেকে এখানে আসতে তিন ঘণ্টা মতো সময় লাগে। শেয়ার গাড়িতে আসতে হলে শিলিগুড়ি থেকে প্রথমে কালিম্পংয়ে আসতে হবে। তারপরে সেখান থেকে গাড়িতে চলে আসুন বেয়দার গ্রাম। পাবংয়ের খুব কাছেই এই গ্রাম।

Darjeeling

পাবং থেকে একটু এগিয়ে গেলেই পড়ে এই গ্রাম। একেবারে নির্জন, নিরিবিলি একটা জায়গা। খুব বেশি মানুষের বাস নেই। এখান থেকে তিস্তার উপত্যকা অসাধারণ লাগে। পাহাড়ি গ্রামে ভিলেজ ওয়াক সেরে নিতে পারেন সকালে-বিকেলে। পাহাড়ের রাস্তায় আলো-ছায়া মেগে হেঁটে বেড়াতে মন্দ লাগবে না। চারিিদকে গাছের সমাহার।

এখান থেকে কাঞ্চনজঙ্ঘা অসাধারণ লাগে দেখতে। তার সঙ্গে তিস্তার ভিউ উপরি পাওনা। দিন ফুরিয়ে এলে যাঁরা ভাবেন পাহাড়ে আর কিছু করার নেই। এখানে কিন্তু তাঁরা দেদার মজা করতে পারবেন। হোমস্টের উঠনো গনগনে আঁচে সেঁকে নিন িচকেন। তারপর জমিয়ে গান বাজনা খাওয়াদাওয়া।

এখান থেকে কালিম্পং এবং পাবং সহ একাধিক জায়গা ঘুরে নিতে পারবেন। যেমন কালিম্পংেয়র সাইড সিইং তো রয়েইছে। সেই সঙ্গে একাধিক ভিউ পয়েন্ট থেকে উপভোগ করতে পারবেন কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। আর যদি কেউ বাইরে ঘোরাঘুরে করতে না চান তাহলে গ্রামের মধ্যেই ঘুরে বেড়িয়ে কয়েকটা দিন কাটিয়ে দিন। নিরিবিলিতে প্রকৃতির মাঝে পাহাড় উপভোগ করতে মন্দ লাগবে না।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+