Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Parcel Cafe Kolkata: চিঠির ভিড়ে কফি পান, সপ্তাহের শেষে একটু অন্যরকম সময় কাটাতে চান চলে আসুন শহরের এখানে

ছুটি একেবারেই হাতে নেই। সোমবার থেকেই অফিস ছুটতে হবে। এমন পরিস্থিতির মধ্যে যাঁরা রয়েছেন তাঁরা খুব একটা শহরের বাইরে যেতে চান না সপ্তাহান্তে। তাঁদের জন্য শহরের মাঝেই অপেক্ষা করে রয়েছে একেবারে অন্যরকম একটি জায়গা। যেটি ভূভারতে খুঁজলে পাওয়া যাবে না।

ভারতের প্রথম পোস্টাল ক্যাফে। যেটি তৈরি হয়েছে এই কলকাতাই। তিলোত্তমা বরাবরই নতুন কিছু করে। সেরকমই একটা নতুনত্ব রয়েছে এই ক্যাফেতে। শুনলে চমকে উঠবেন ক্যাফেটি রয়েছে একেবারে জিপিও-র ভেতরে। এবং এটি তৈরি করেছে ভারতীয় ডাক বিভাগই।

Parcel Cafe Kolkata

কলকাতা বাসী যে চা-প্রেমী সেটা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। চায়ের সঙ্গে টায়েরও অন্ত নেই। শহরে তাই ক্যাফের ছড়াছড়ি। কিন্তু এমন ক্যাফে ভারতে প্রথম। ভারতীয় ডাক বিভাগের হেরিটেজ বিল্ডিংয়ের ভেতরেই তৈরি হয়েছে সিউলি দ্য পার্সেল ক্যাফে।

অনেকেই জানেন না এই নতুন ডেস্টিনেশনের কথা। ক্যাফের ভেতরে ইন্টিরিয়ার মুগ্ধ করবেই। ভারতীয় ডাক ব্যবস্থার থিমে সাজানোর হয়েছে ক্যাফের ভিতরটা। রয়েছে বিবিন্ন ধরনের স্ট্যাম্প, এনভেলাপ, পোস্ট কার্ডের ছবি। স্বাধীনতার পর থেকে ভারতীয় ডাক ব্যবস্থার নানা সময়ের ছবি রয়েছে ক্যাফের ভেতরে। উঁচু করি বর্গার ছাদে ঝাড়বাতির আলোয় নরম সোফায় গা এলিয়ে দিয়ে চা-কফি-আইসক্রিমের স্বাদ নিন। হার মানবে স্টারবাকসও।

Parcel Cafe Kolkata

শুধু কফি খেলেই হবে না চাইলে পরিবারের জন্য বা নিজের জন্য উপহারও কিনে নিয়ে যেতে পারেন। ভারতীয় ডাক বিভাগের স্মৃিত ঘরে নিয়ে পারেন। কাজেই যাঁরা ভাবছেন সপ্তাহের শেষটা শহরে কীভাবে একটু অন্যরকম ভাবে কাটাবেন তাঁদের জন্য অপেক্ষা করছে এই পার্সেল ক্যাফে। বাড়ির ছোটদেরও নিয়ে আসতে পারেন। তাঁদের জানাতে পারবেন ডাক বিভাগ আসলে কি। মোবাইল আর সোশ্যাল মিডিয়ায় যুগে ডাক ব্যবস্থা সম্পর্কে তাদের তেমন কোনও ধারনাই নেই।

তবে এই ক্যাফে খোলা থাকে সোম থেকে শনি প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত। শুক্রবাের অফিস থেকে বেিরয়ে অথবা শনিবারে হাফ ডে থাকলে অনায়াসেই চলে আসতে পারেন এখানে। প্রয়োজনে শনিবারের ব্রাঞ্চটাও এখানে সেরে নিতে পারবেন। এখানে বলে চা-কফি খাওয়ার একটা আলাদা অভিজ্ঞতা পাবেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+