সারা শরীরে ‘আই লাভ অভিনব’ লিখলেন রাখি সাওয়ান্ত, ক্ষুব্ধ রুবিনা দিলায়েক
সারা শরীরে ‘আই লাভ অভিনব’ লিখলেন রাখি সাওয়ান্ত, ক্ষুব্ধ রুবিনা দিলায়েক
রবিবার বিগ বসের বাড়ি থেকে ঘরছাড়া হন সোনালি ফোগাত। এরপরই সোমবারের পর্বে দেখা যায় নমিনেশন নিয়ে সদস্যদের মধ্যে বচসার সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাখি সাওয়ান্তের চূড়ান্ত নাটক দর্শকদের মনোরঞ্জন দিলেও তা বাড়ির অন্য দুই সদস্য রুবিনা ও অভিনবকে বিরক্ত করে তোলে।

সোমবারের বিগ বসের প্রোমোশনাল ভিডিওতে দেখা যায় রাখি সাওয়ান্ত অভিনব শুক্লাকে বলছেন, 'আমি যদি আপনার সঙ্গে বাসন মাজি তবে আপনার স্ত্রীয়ের হয়ত ঘুম আসবে না।’ রুবিনাকে তাঁর জবাবে বলতে শোনা যায়, 'রাখি! এ ধরনের কথা বলবেন না।’ রাখি জানান যে অভিনবকে তাঁর থেকে দূরে কেউ করতে পারবেন না, যা শুনে হেসে গড়াগড়ি খান আরশি খান। এরপরই রাখিকে নিজের সারা শরীরে লাল লিপস্টিক দিয়ে 'আই লাভ অভিনব’ লিখে গোটা ঘরে ঘুরতে দেখা যায়। লেখার পাশাপাশি কিছু লাভ ইমোজিও তিনি আঁকেন নিজের শরীরে। অভিনব এইসব দেখে খুব বিরক্তি প্রকাশ করে রাখিকে জিজ্ঞাসা করেন এগুলো কি হচ্ছে। যার জবাবে রাখি বলেন, 'আমার ভালোবাসার পাগলামি।’
রবিবারের পর্বে রাখি মজা করে জানিয়েছিলেন যে তিনি অভিনবের নামে সারা শরীরে ট্যাটু করিয়ে দেখাবেন যে অভিনবের প্রতি তাঁর ভালোবাসা কতটা সত্যি। রাখি অভিনবকে এও জিজ্ঞাসা করেন, 'তিনি কি অনুভব করছেন।’ রাখির এ ধরনের আচরণে ক্ষুব্ধ রুবিনা অভিনবকে জানান যে এটা রাখির খুবই সস্তার বিনোদন, তিনি নিজেই খারাপ দেখাবে দর্শকদের কাছে। প্রোমোশন ভিডিওতে রাখি এও জানান যে এটা তাঁর শরীর। এমনকী আরশিও রাখিকে সতর্ক করে জানান যে এ ধরনের বিষয় থেকে অভিনবকে দূরে রাখুক তিনি। যদিও রুবিনা তাঁর স্বামী অভিনবকে বলেন, 'রাখি তাঁর সীমা ছাড়িয়ে যাচ্ছেন, তাঁকে উৎসাহিত করো না।’ প্রোমো ভিডিওতে নমিনেশন নিয়ে সদস্যদের মধ্যে টানটান উত্তেজনা দেখা যায়।
-
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন -
LPG সঙ্কট নিয়ে দুশ্চিন্তা বাড়ছে? আর চিন্তা নয়, সাধারণ মানুষের জন্য বাজারে ৫ লক্ষ ইন্ডাকশন কুকস্টোভ আনছে সরকার -
নতুন বিতর্ক! ভোটার তালিকা থেকে নাম বাদ হাই কোর্টের প্রাক্তন বিচারপতির, প্রশ্নের মুখে নির্বাচন প্রক্রিয়া












Click it and Unblock the Notifications