জি বাংলায় আসছে ‘জগদ্ধাত্রী’, কী নিয়ে ধারাবাহিকের গল্প তা জেনে নিন এখানে
জি বাংলায় আসছে ‘জগদ্ধাত্রী’, কী নিয়ে ধারাবাহিকের গল্প তা জেনে নিন এখানে
আবারও সিরিয়াল প্রেমীদের খিদে মেটাতে জি বাংলায় আসছে 'জগদ্ধাত্রী’। ইতিমধ্যে চ্যানেলের তরফের ধারাবাহিকের প্রোমো শেয়ার করা হয়েছে। এটি কিন্তু নারীকেন্দ্রিক সিরিয়াল হবে বলেই মনে করা হচ্ছে। কখন কবে কোন সময়ে টিভির সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।

শেয়ার করা প্রোমোতে দেখা যাচ্ছে, ঘরোয়া, সাধারণ মেয়ে জগদ্ধাত্রী। তবে সে ভীষণ ভীতু। প্রথমবার পুজোর জোগাড়ের দায়িত্বে পড়েছে তাঁর কাঁধেই। সবকিছু সামলাতে প্রায় হিমসিম খাচ্ছেন। আবার ক্যামেরা হাতে নায়ক ব্যস্ত কাছের মানুষের ছবি তুলতে। তারপর দেখা গেল এক অন্য মোড়। পুজোর জন্য গঙ্গাজল আনবার কথা উঠতেই, তার ফোনে আসে একটি অ্যালার্ট, লেখা 'গঙ্গাজল’। এরপরই শাড়ি আর স্নিকার্সে দৌড় লাগায় সে।
জানেন জগদ্ধাত্রীর অন্য এক রূপ আছে। তিনি কিন্তু স্পেশ্যাল ক্রাইম ব্রাঞ্চ অফিসার। গুণ্ডাদের হাতে কিডন্যাপ হওয়া কাঁকন আর তাঁর মা-কে বাঁচাতে গঙ্গাবঙ্গে ছুটে যায় সে। এরপর স্ট্রিমারের উপরই পাওয়ার প্যাক অ্যাকশন। তবে কেমন হবে ধারাবাহিকের গল্প। সিরিয়াল শুরু হওয়ার পরই তা জানা যাবে। এই ধারাবাহিকে অভিনয় করবেন অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায় ও অভিনেত্রী নবাগতা অঙ্কিতা মল্লিক।
অপরদিকে, টেলিভিশনের বেশ জনপ্রিয় মুখ শ্রাবণী ভুঁইয়া। জি বাংলা জনপ্রিয় ধারাবাহিক জীবন সাথী সিরিয়ালের ঝিলামের অভিনয় করে বেশ জনপ্রিয়তা কুঁড়িয়েছেন তিনি। এবার নতুন গল্প নিয়ে আসছেন ঝিলাম। ধারাবাহিকের নাম 'মাধবীলতা’। তাঁর বিপরীতে দেখা মিলবে বরণ সিরিয়াল খ্যাত সুস্মিত মুখোপাধ্যায় অর্থাৎ রুদ্রিকের।
ইতিমধ্যেই চ্যানেলের তরফে প্রোমো শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ঝিলামের নাম হয়েছে মাধবীলতা। তাঁর মুখে শোনা যাচ্ছে 'এ জঙ্গল আমার প্রাণ। গাছ আমার মা। গাছ কাটতে যে আসবে আমি তাঁর হাত কেটে নেব।' অসৎ লোকেদের হাত থেকে মাধবী লতা অর্থাৎ আদিবাসী মেয়ে জঙ্গলকে বাঁচাতে চায়।
এখানে গ্রামের প্রভাবশালী ব্যক্তির চরিত্রে অভিনয় করছেন কুশল চক্রবর্তী। ধারাবাহিকের তাঁর নাম হয়েছে পুষ্পরঞ্জন চৌধুরী। তিনি জঙ্গল কেটে চোরা চালান করেন। আবার গ্রামের অনুষ্ঠানে সকলের চোখে ভালো থাকার জন্য গাছ রোপণও করে থাকেন তিনি। তাঁর ছেলে ফটোগ্রাফার। তাঁর চরিত্রে অভিনয় করছেন সুস্মিত। আড়াল থেকে সে মাধবীলতার ছবি তোলেন সে। কেমন হবেন ধারাবাহিকটি। সেটা জানতে হলে দেখতে হবে ধারাবাহিকটি। তবে কবে কোন সময় ধারাবাহিকটি সম্প্রচারিত হবে তা এখনও জানা যায়নি।
-
কালবৈশাখীর দাপট অব্যাহত! বৃষ্টির সঙ্গে ধীরে ধীরে বাড়ছে গরম, কেমন থাকবে আজকের আবহাওয়া? জানুন -
মমতা বনাম শুভেন্দু লড়াইয়ে যোগ শাহের, ভবানীপুরে বাড়ছে রাজনৈতিক চাপানউতোর -
কেন্দ্রের তরফে আমলাদের রদবদল, প্রায় তিন ডজন শীর্ষ আধিকারিকের নতুন দায়িত্ব ঘোষণা -
বিশ্বকাপের যোগ্যতা অর্জনে ফের ব্যর্থ ইতালি, এই প্রথম কোনও চ্যাম্পিয়ন দল ফুটবলের সেরা আসরে নেই টানা তিনবার -
বাণিজ্যিক গ্যাসে ফের মূল্যবৃদ্ধি, শহর ভেদে বাড়ল সিলিন্ডারের দাম -
NASA-র বড় পরিকল্পনা! ৫০ বছর পর ফের চাঁদের পথে মানুষ, কেন এত গুরুত্বপূর্ণ এই নতুন মিশন? জানুন -
বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নিল ব্রাজিল, জয় ক্রোয়েশিয়ার বিরুদ্ধে -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কেউ নাম বাদের ভয়ে ভীত, কেউ চাইছেন এবারের 'গুরুত্বপূর্ণ' ভোটে অবদান রাখতে, নির্বাচনের আগে পরিযায়ী শ্রমিকরা যেকরেই হোক ফিরছেন বাংলায় -
নায়ক কনোলি, গুজরাত টাইটান্সকে হারিয়ে দিল পাঞ্জাব কিংস -
ভোটের আগে ফর্ম ৬ বিতর্কে উত্তপ্ত রাজ্য,অভিযোগ পাল্টা অভিযোগে দুই শিবির -
দেশের মাটিতে শেষ ম্যাচেও সপ্রতিভ মেসি, পাঁচ গোলে জয় আর্জেন্তিনার












Click it and Unblock the Notifications