আলোয়, আলপনায় সুসজ্জিত বউরানির মণ্ডপ! ভণ্ডামি রুখতে ঠাকুর দালানে হাজির ‘অষ্টমী’
স্কুল বন্ধ করে ধুমধাম করে হচ্ছে বউরানির পুজো! আসলে এটা পুজোর নামে চলছে ভণ্ডামি। অষ্টমী কি পারবে সকলের সামনে সত্যিটা নিয়ে আসতে? এই সব প্রশ্নের উত্তর দিতে আসছে 'অষ্টমী'।
এক বিশাল রাজকীয় ঠাকুর দালানকে আলো, আলপনায় সাজিয়ে তোলা হয়েছে। উদ্দেশ্য একটাই। 'বউরানি'র পুজো। চলছে তারই প্রস্তুতি। এমনই কিছু দৃশ্যের সঙ্গে কয়েকদিন আগেই পরিচয় ঘটেছে দর্শকের। কারণ এটাই হল 'অষ্টমী'র প্রোমো। কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছে নতুন ধারাবাহিক 'অষ্টমী'র প্রোমো। সেটি সামনে আসতেই নতুন এই ধারাবাহিক নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। পরে আরও একটি প্রোমো প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে অষ্টমী চোখে দেখতে পারছে না। কিন্তু মা তাঁকে দিয়েছেন অনুভব করার শক্তি। চোখে দেখতে না পেলেও অষ্টমী আগেই বুঝে যায় বিপদ আসন্ন। এর থেকে স্পষ্ট যে এভাবেই এগোবে এই ধারাবাহিকের গল্প। তবে এই ধারাবাহিক যে আর পাঁচটা ধারাবাহিকের চেয়ে আলাদা হতে চলেছে তা প্রোমোতেই স্পষ্ট হয়েছে।

এই ধারাবাহিকের আকর্ষণের কেন্দ্রবিন্দু অভিনেতা কৌশিক চক্রবর্তী। প্রোমোতে পুরুষ নয়, শাড়ি, শাঁখা-পলা সিঁদুর পরে নারীবেশে প্রদীপ হাতে দেখা গিয়েছে তাঁকে। তাই তাঁর চরিত্রটা যে অন্যরকম হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।
এদিকে 'এক্কা দোক্কা'র পর এই ধারাবাহিকের হাত ধরে ফের লিড রোলে ছোটপর্দায় ফিরছেন অভিনেতা সপ্তর্ষি মৌলিক। তাঁর চরিত্রের নাম আয়ুষ্মান। অষ্টমীতে মুখ্য ভূমিকায় দেখা মিলবে ঋতব্রতা দে-র। পুরুষোত্তম সিংহের চরিত্রে রয়ছেন কৌশিক চক্রবর্তী, সুজাতা সিংহের চরিত্রে পিয়ালী মিত্র, ইরাবতী সিংহের ভূমিকায় প্রিয়ম চক্রবর্তী, ঋতুপর্ণা সিংহের ভূমিকায় রয়েছেন শিঞ্জিনী চক্রবর্তী, নরোত্তম সিংহের চরিত্রে মনোজ ওঝা।
অন্ধবিশ্বাস বনাম ভক্তি, সত্যি বনাম ভাঁওতা, ভয়, এমনই সব দ্বৈরথের গল্প নিয়ে আসছে জি বাংলার নতুন ধারাবাহিক 'অষ্টমী'। বাবু বণিকের পরিচালনায় আগামী ৮ এপ্রিল থেকে প্রতিদিন সন্ধে সাড়ে ৬ টায় নতুন ধারাবাহিক 'অষ্টমী' দেখতে দর্শককে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications