টলিপাড়ায় ফের বিয়ের গুঞ্জন, এবার গাঁটছড়া বাঁধছেন মিঠাইয়ের 'উচ্ছেবাবু', পাত্রী কে জানেন
সিরিয়ালের সেটেই গোপনে জমে উঠেছিল প্রেম। এখনও তেমন ভাবে প্রকাশ্যে তাঁরা নিজেদের প্রেম নিয়ে কথা বলেন না। কিন্তু বিয়ে যখন হচ্ছেই তখন গোপন রেখে কাজ কি। টলিপাড়ায় এখন জোর খবর। বিয়ের পিঁড়িতে বসছেন আদৃত রায় এবং কৌশাম্বি চক্রবর্তী।
আদৃত রায় অর্থাৎ টেলিভিশনের জনপ্রিয় বাংলা সিরিয়াল মিঠাইয়ের উচ্ছে বাবু। তিনি বিয়ে করছেন সেই সিরিয়ালেই উচ্ছেবাবুর দিদিয়ার চরিত্রে অভিনয় করা কৌশাম্বি চক্রবর্তীকে। সিরিয়ালের সেট থেকেই তাঁদের প্রেমের গুঞ্জন শুরু হয়েছিল। যদিও অনেক পরে তাঁরা প্রকাশ্যে এনেছিলেন সেকথা। সোশ্যাল মিডিয়ায় আদৃত আর কৌশাম্বির ছবি দেখেই নেটিজেনরা অনুমান করতে পেরেছিলেন।

বেশিদিন চাপা থাকেনি প্রেম। কৌশাম্বি এখন বাংলা টেলিভিশনের অন্য একটি সিরিয়ালে অভিনয় করছেন। কিন্তু আদৃতকে এখনও কোনও সিরিয়ালে দেখা যায়নি। শোনা যাচ্ছে তিনি নাকি কোনও ওয়েব সিরিজে কাজ করছেন। সে যাই হোক বিয়েটা আর ঝুলিয়ে রাখতে চাইছেন না তাঁরা। কৌশাম্বি নিজেই জানিেয়ছেন এই বছরেই আদৃতের সঙ্গে বিয়েটা সেরে ফেলবেন তিনি।
চলতি বৈশাখেই বসছে বিয়ের আসর। শোনা যাচ্ছে ৯ মে বিয়ে করছেন আদৃত এবং কৌশাম্বি। বাঙালি মতেই বিয়ে হবে। প্রসঙ্গত উল্লেখ্য মিঠাইয়ের জনপ্রিয়তা যখন মধ্য গগনে তখন শোনা গিয়েছিল মুম্বইয়ের বাসিন্দা কোনও এক মেয়ের সঙ্গে প্রেম করেন আদৃত। তাঁর বাবার বন্ধুর মেয়ে। কিন্তু শেষ পর্যন্ত সম্পর্কটা গড়ায়নি তাঁদের। বিয়ের সব ঠিক হয়ে যাওয়ার পরেও নাকি ভেঙে গিয়েছিল সম্পর্ক।
তারপরেই মিঠাই অর্থাৎ সৌমিতৃষার সঙ্গেও নাম জড়িয়েছিল আদৃতের নাম। কিন্তু সেটা যে কেবল জল্পনাই ছিল অনুরাগীদের সেটা প্রকাশ্যে আসতে বেশি সময় লাগেনি। তারপরেই দেখা যায় কৌশাম্বিকে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন আদৃত। পাল্টা আদৃতকেও জন্মদিনের শুভেচ্ছা জানান কৌশাম্বি। এরপরেই দুয়ে দুেয় চার করে নিতে বেশি সময় লাগেনি নেটিজেনদের।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications