ব্রেকের পর আবার ফিরল মিশকা! সূর্য-দীপার সম্পর্কতে আসছে আরও বড় ঝড়
সম্পর্কের মাঝে কাঁটার মত বিঁধেছিল সে। তার একের পর এক ষড়যন্ত্রের শিকার হয়েছে সেনগুপ্ত পরিবারের প্রায় প্রত্যেক সদস্য। কখনও জেল, আবার কখনও দুর্ঘটনা, একাধিকবার মনে হয়েছিল, সে বোধহয় চলে গিয়েছে। কিন্তু না! সবাইকেই চমকে দিয়ে ফিরে এল মিশকা।
তার ষড়যন্ত্রের কালো ছায়া আবার পড়তে চলেছে সূর্য ও দীপার জীবনে। এমনিতেই অশান্তি আর ঝামেলার অন্ত নেই এই দুজনের জীবনে। তার ওপর আবার মিশকার আগমন! বোঝাই যাচ্ছে আবার বিরাট কিছু ঝড়যন্ত্রের পাহাড় ভাঙতে চলেছে তাদের ওপর। এই মুহূর্তে সোনা ওরফে ওলির রাগ গিয়ে বর্ষেছে দীপার ওপর।

সূর্য ও চারুর মধ্যে সে কিছুতেই আসতে দিতে চায় না দীপাকে। অপরদিকে রূপা ওরফে জয়ীর কাছে অনেকটাই পরিষ্কার হয়ে গিয়েছে অলি আসলে সোনা আর সূর্য তার আশেপাশেই আছে। তবে সে কি পারবে সব ভুলে আবার সূর্যকে তার আসল পরিচয় জানাতে? এইসব নিয়েই এখন এগিয়ে চলেছে অনুরাগের ছোঁয়ার গল্প।
বাংলা টেলিভিশনে এই মুহূর্তে অন্যতম সেরা খলনায়িকা নিঃসন্দেহে মিশকা। আর সেই চরিত্রে অভিনয় করছেন টেলিভিশনের অত্যন্ত পরিচিত মুখ অহনা দত্ত। মাঝে কয়েকদিন অনুরাগের ছোঁয়া থেকে ব্রেক নিয়েছিলেন নায়িকা। কিন্তু সূর্য ও দীপার জীবনে নতুন করে ঝড় তুলতে আবার ফিরে এসেছেন তিনি।
উল্লেখ্য, অনুরাগের ছোঁয়াতে প্রথম থেকেই দেখানো হয়েছে, সূর্যই মিশকার প্রথম ভালবাসা ছিল। আর তাই কখনই সূর্য ও দীপার সম্পর্ক মেনে নিতে পারেনি সে। দুজনকে আলাদা করার জন্য এমন কোনও কাজ নেই যা সে করেনি। সূর্য-দীপার সম্পর্কের মধ্যে আগেও কাঁটা বুনেছে মিশকা। আর এবার আড়াল থেকে কি আবার ষড়যন্ত্রের বিষ ঢালবে সে? এবার সূর্য আর দীপার সম্পর্ক কোনদিকে মোড় নেবে? এইসব টুইস্ট রয়েছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়াতে।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications