Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বিগবস ১৬ সিজনের বিজয়ী হলেন এমসি স্ট্যান, কী কী জিতলেন সঙ্গীতশিল্পী জানেন

রবিবার বিগবস সিজন ১৬- এর গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। এই শোয়ে বিজয়ী হয়েছেন এমসি স্ট্যান।

দীর্ঘ অপেক্ষার অবসান! সাড়ে চার মাসের সফর শেষ হল। পয়লা অক্টোবর থেকে শুরু হয়েছিল বিগ বসের ১৬ তম সিজন। অনুষ্ঠানটি কালার্স টিভিতে সম্প্রচারিত হতো, এই শোয়ের পরিচালনার দায়িত্বে ছিলেন জনপ্রিয় বলি অভিনেতা সলমন খান। প্রতি সপ্তাহে সোম থেকে শুক্র পর্যন্ত রাত ১০ টায় সম্প্রচারিত হতো এই শো। শনি ও রবিবার রাত সাড়ে নটায় দেখা যেত এই শো। রবিবার এই শোয়ের গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়। সেদিন সলমন ছাড়াও সঞ্চালনার দায়িত্বে ছিলেন ভারতী সিং ও কৃষ্ণা অভিষেক।

গ্র্যান্ড ফিনালে পাঁচজন প্রতিযোগীর মধ্যে কারা রয়েছেন

গ্র্যান্ড ফিনালে পাঁচজন প্রতিযোগীর মধ্যে কারা রয়েছেন

শোটি ১৭ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছিল। সকল প্রতিযোগীকে পিছনে ফেলে গ্র্যান্ড ফিনালে নিজের জায়গা করে নেন পাঁচ জন প্রতিযোগী। প্রিয়াঙ্কা চাহার চৌধুরি, শালিন ভানোট শিব ঠাকরে, অর্চনা গৌতম ও এমসি স্ট্যান। তবে শেষে বাজিমাত করে সেরার সেরা শিরোপা হলেন এমসি স্ট্যান। বিজয়ীর হাতে ট্রফি তুলে দেন সলমন খান। তবে এখানেই শেষ নয় ৩১ লাখ টাকার বেশি নগদ ও একটি দামী গাড়ি উপহার দেওয়া হয় এই সঙ্গীত শিল্পীকে। দ্বিতীয় স্থান দখল করলেন শিব ঠাকরে।

 এমসি স্ট্যানকে কী বললেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি

এমসি স্ট্যানকে কী বললেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি

এই শোয়ে প্রথম রানার আপ হয়েছেন প্রিয়াঙ্কা চাহার চৌধুরি। সকলে তাঁকে বিজয়ী হিসাবে ভাবতে শুরু করেছিলেন কিন্তু তৃতীয় স্থানে এসে বাদ হয়ে যেতে হয় তাঁকে। চতুর্থ স্থান দখল করলেও মডেল ও রাজনীতিবিদ অর্চনা গৌতমকেও শো থেকে বাদ হয়ে যেতে হয়। তিনি অভিনেতা শালিন ভানোটের সঙ্গে অনেকগুলি শোতে অংশও নিয়েছিলেন। যেমন- সাত ফেরে, সালোনি কা সফর, দিল মিল গ্যায়া। তিনি কিন্তু এমসি স্ট্যানকে অনেক ধন্যবাদ জানিয়েছেন, তিনি বলেছেন, 'স্যার আপনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব।'

কত টাকা পুরস্কার জিতলেন স্ট্যান

কত টাকা পুরস্কার জিতলেন স্ট্যান

এবারের এই শোয়ের অর্চনা গৌতম, এমসি স্ট্যান, টিনা দত্ত থেকে শালিন ভানোট, টিনা ও সৃজিতার ঝামেলা সকল অনুগামীদের বিশেষ নজর কেড়েছিল। নানান গুজব ও সমস্যা কাটিয়ে গ্র্যান্ড ফাইনালে বিজয়ী হলেন এমসি স্ট্যান। জিতলেন ৩১ লাখেরও বেশী টাকা। শো শেষ হওয়ার আগে একটা সুন্দর গান গেয়ে সকলের মন জয় করে নিলেন এমসি স্ট্যান।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+