রুবিনা দিলায়েকের সঙ্গে বচসা, নিজেই বিগ বসের খেলা ছেড়ে বেরিয়ে গেলেন কবিতা কৌশিক
বিগ বসের খেলা ছেড়ে বেরিয়ে গেলেন কবিতা কৌশিক
এ সপ্তাহেই বিগ বস–১৪ এর ফাইনাল পর্ব হওয়ার কথা রয়েছে। আর তাই প্রতিদিনই কেউ না কেউ বাড়ি ছাড়া হচ্ছেন। এরই মধ্যে কবিতা কৌশিক নিজেই বিগ বসের খেলা ও বাড়ি ছেড়েদিলেন রুবিনা দিলায়েকের সঙ্গে অত্যন্ত বাজেভাবে ঝামেলা করার পর। ফাইনাল পর্বের জন্য বিগ বস থেকে বেরিয়ে যাওয়ার দরজা স্থায়ীভাবে খুলে রাখা হয়েছিল, সেই রাস্তা দিয়েই বেরিয়ে যান কবিতা।

কালার্স চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো শেয়ার করা হয়েছে, যেখানে দেখা গিয়েছে কবিতা কৌশিকের আচমকা বেরিয়ে যাওয়া। প্রোমো ভিডিওতে দেখা গিয়েছে যে রুবিনার সঙ্গে ঝগড়ার সময় কবিতা তাঁকে শাসিয়ে বলছেন রুবিনা একবার বাড়ির বাইরে আসলে তাঁকে উচিত শিক্ষা দেবে। ক্ষুব্ধ রুবিনা চিৎকার করে কবিতাকে বলেন, 'এখানেই বল আমায়।’ ভিডিওতে দেখা গিয়েছে, দু’জন মহিলা একে–অপরের চোখের দিকে তাকিয়ে অত্যন্ত বাজেভাবে চিৎকার করছেন। রুবিনা ক্ষিপ্তস্বরে কবিতাকে তাঁকে ঠেলতে বারণও করেন। একইভাবে চিৎকার করে কবিতাও রুবিনার উদ্দেশ্যে বলেন, 'তুমি জানো তোমার স্বামীর সত্যতা?
এক থাপ্পড় দেব, এখান থেকে বেরিয়ে যা।’ রুবিনা কবিতাকে চুপ করতে বলেন। কবিতাকে এরপর হেঁটে প্রধান দরজা দিয়ে বেরিয়ে যেতে দেখা যায়। তাঁর ফেরা এরপর কঠিন জেনেও কবিতার চলে যাওয়াকে উদ্দেশ্য করে রুবিনাকে বলতে শোনা যায়, 'কবিতা কৌশিক সংবেদনহীন, এখন কবিতা ফিরে আসলে নিজের থুতু নিজেই চাটবে।’ এই ঝগড়ার অন্যতম সাক্ষী হিসাবে ওখানে উপস্থিত ছিলেন রুবিনার স্বামী তথা বাড়ির সদস্য অভিনব শুক্লাও। যদিও তিনি এই ঝগড়ায় কোনওভাবে যোগ দেননি।
তবে সোশ্যাল মিডিয়ায় এই প্রোমো আসতেই রুবিনার ভক্তরা তাঁকে সমর্থন করতে থাকেন। সম্প্রতি রুবিনা বিগ বসে এসে তাঁর জীবনের চরম সত্য কথা প্রকাশ করেছেন। রুবিনা জানিয়েছেন যে তিনি ও অভিনভ বিগ বসে প্রবেশের আগে বিবাহ বিচ্ছেদের আবেদন করে এসেছেন। তিনি জানিয়েছেন, বিগ বস ১৪–এ যদি তাঁরা একসঙ্গে থাকার সুযোগ না পেতেন তবে তাঁরা একে–অপরের সঙ্গে এক ছাদের তলায় থাকতেন না।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications