টিআরপি নাকি অন্য কারণ, পুজোর পর কি বন্ধ হতে চলেছে মোদক পরিবারের ‘মিঠাই’?
একসময় বাংলার টপার বলা হত এই ধারাবাহিককে। অন্য সব চ্যানেলের মেগা সিরিয়ালকে ছাপিয়ে এই ধারাবাহিকের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। কথা হচ্ছে জি বাংলার 'মিঠাই' সিরিয়ালের। এই ধারাবাহিকের নামভূমিকায় অভিনয় করা সৌমিতৃষা দর্শকদের মনে আলাদাই জায়গা করে নিয়েছিলেন। কিন্তু কারোর সময় তো সমান যায় না। জি বাংলার পাশাপাশি অন্য চ্যানেলেও নতুন সিরিয়াল আসতে শুরু করল। জনপ্রিয়তা ধীরে ধীরে কমতে শুরু করল মোদক পরিবারের। যার প্রভাব দেখা গেল টিআরপি তালিকাতেও। একসময় টিআরপি তালিকার শীর্ষে রাজ করা 'মিঠাই' ক্রমশঃ তার জায়গা হারিয়ে এখন বেশ নীচের দিকে চলে এসেছে। এরই মাঝে আরও এক গুঞ্জন শোনা গেল। পুজোর পরই নাকি জি পরিবার থেকে বিদায় নেবে 'মিঠাই'।

পুজোর পর কি বন্ধ হচ্ছে মিঠাই
তবে এটি নিছকই গুঞ্জন নাকি এর পিছনে কোনও সত্যতা রয়েছে তা এখনও বলা যাচ্ছে না। তবে স্টুডিও পাড়ার খবর অনুযায়ী পুজো র পর জি বাংলায় একাধিক নতুন সিরিয়াল আসতে চলেছে, তার সঙ্গে আসছে প্রচুর নতুন জুটি। তাঁদের জৌলুসে ম্লান হয়ে যেতে পারে মিঠাই-উচ্ছেবাবুর রোম্যান্স। তাই কিছু পুরনো মেগা সিরিয়ালকে বন্ধ করে দিতে পারে চ্যানেল, আর সেই তালিকায় রয়েছে 'মিঠাই'ও।

দর্শকদের অপছন্দের তালিকায় মিঠাই
এখানে উল্লেখ্য, এই ধারাবাহিক যখন প্রথম শুরু হয় সেই সময় সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়ের জুটি দারুণভাবে পছন্দ করেছিলেন দর্শকরা। এই জুটির টক-ঝাল প্রেমের রসায়ন আবার খুনসুঁটিতে ভরা ঝগড়া একসময় দর্শকদের খুব কাছের বিষয় ছিল। কিন্তু ক্রমে সিরিয়ালের একাধিক টুইস্ট কোথায় যেন 'মিঠাই'-এর সেই মন পাগল করা ইউএসপিকে শেষ করে দিয়েছে। এমনকী গত সপ্তাহের টিআরপি তালিকায় এই সিরিয়াল ছিল পাঁচ নম্বরে।

দর্শকদের অপছন্দের তালিকায় মিঠাই
এখানে উল্লেখ্য, এই ধারাবাহিক যখন প্রথম শুরু হয় সেই সময় সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায়ের জুটি দারুণভাবে পছন্দ করেছিলেন দর্শকরা। এই জুটির টক-ঝাল প্রেমের রসায়ন আবার খুনসুঁটিতে ভরা ঝগড়া একসময় দর্শকদের খুব কাছের বিষয় ছিল। কিন্তু ক্রমে সিরিয়ালের একাধিক টুইস্ট কোথায় যেন 'মিঠাই'-এর সেই মন পাগল করা ইউএসপিকে শেষ করে দিয়েছে। এমনকী গত সপ্তাহের টিআরপি তালিকায় এই সিরিয়াল ছিল পাঁচ নম্বরে।

সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ
তাহলে কি এমন হল যে পুজোর পরে এই সিরিয়াল বন্ধ করে দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। তবে এটা প্রথম নয়, অতীতেও একাধিক সিরিয়াল মাঝপথে অথবা খুব কম সময়ে শেষ করে তা বন্ধ করে দেওয়া হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অবশ্য এই নিয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে।

গৌরী এলো কে প্রাধান্য
নেটিজেনদের বক্তব্য গত কয়েকমাস ধরেই 'মিঠাই'-এর চেয়ে 'গৌরী এলো'কে প্রাধান্য দেওয়া হচ্ছে। আর যে কারণে 'মিঠাই'-এর টিআরপিও কমছে। কেউ কেউ স্ক্রিপ্ট রাইটারকেও দোষারোপ করতে ছাড়েনি। তাই সবকিছু মিলিয়ে বলা চলে 'মিঠাই' এখন ডেঞ্জার লাইনে রয়েছে। আর যদি পুজোর পর সত্যিই এই সিরিয়াল বন্ধ হয়ে যায় তবে দর্শকদের পাশাপাশি মোদক পরিবারের মনও ভাঙবে।
-
জ্বালানি সঙ্কট নিয়ে আতঙ্ক! লকডাউনের জল্পনায় স্পষ্ট বার্তা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী, কী বললেন হরদীপ সিং পুরী? -
বকেয়া ডিএ দ্রুত পরিশোধে তৎপর রাজ্য, সপ্তাহান্তে ছুটি বাতিল -
জল্পনার অবসান! বাংলায় ভোট প্রচার শুরু করছেন মোদী, কবে ও কোথায় প্রথম সভা? জানা গেল দিনক্ষণ -
'বাংলায় উৎপাদিত রান্নার গ্যাস যেন বাইরে না যায়'! অন্ডাল যাওয়ার আগে কেন্দ্রকে কড়া হুঁশিয়ারি মমতার, আর কী বললেন? -
ভোট চাইব না, প্রার্থীও প্রত্যাহার করে নেব! মোদী-শাহকে কোন চ্যালেঞ্জ ছুড়ে বড় মন্তব্য অভিষেকের? -
ইরান ইস্যুতে নয়া মোড়! ১০ দিনের জন্য হামলা স্থগিতের সিদ্ধান্ত ট্রাম্পের, জল্পনা তুঙ্গে -
রামনবমীর মিছিল ঘিরে অশান্ত জঙ্গিপুর, পাথরবৃষ্টির সঙ্গে ব্যাপক ভাঙচুর -
রাজ্য রাজনীতিতে নতুন ঝড়, শনিবার অমিত শাহের হাতে প্রকাশ পেতে চলেছে বিজেপির তৈরি চার্জশিট -
ভোটের আগেই কমিশন ঘিরে ঝড়, মুখ্য নির্বাচন কমিশনারকে সরাতে তৃণমূলের বড় পদক্ষেপ -
জ্বালানিতে বড় স্বস্তি! পেট্রোল ও ডিজেলে আবগারি শুল্ক ১০ টাকা কমাল কেন্দ্র, যুদ্ধের আবহে আজ কোথায় কত দাম? -
বিবাহিত পুরুষের লিভ-ইন সম্পর্ক কোনও অপরাধ নয়, কোন প্রেক্ষিতে এই পর্যবেক্ষণ এলাহাবাদ হাইকোর্টের? -
রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির সতর্কতা! রবিবার পর্যন্ত চলতে পারে অস্থির আবহাওয়া, কী জানাচ্ছে হাওয়া অফিস? জেনে নিন












Click it and Unblock the Notifications