Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‌এ বছরের সেরা টেলিভিশনের ১০টি মনে রাখার মুহূর্ত

‌এ বছরের সেরা টেলিভিশনের ১০টি মনে রাখার মুহূর্ত

আর মাত্র অপেক্ষা একদিনের। তারপরই নতুন বছরকে স্বাগত জানাবে বিশ্ববাসী। কিন্তু তার আগে দেখে নেওয়া যাক টিভিতে হওয়া বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, যা বেশ চমকপ্রদ।

ম্যান ভারসেস ওয়াইল্ড উইথ নরেন্দ্র মোদী

ম্যান ভারসেস ওয়াইল্ড উইথ নরেন্দ্র মোদী

এ বছর টিভিতে সবচেয়ে চমকপ্রদ ঘটনার মধ্যে একটি হল ম্যান ভাইসেস ওয়াইল্ড সিরিজের এক বিশেষ পর্বে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ১২ আগস্ট ডিসকভারি চ্যানেলে রাত ন'‌টার সময় এটি সম্প্রসারণ হয়। এই পর্বটি ওইদিন বিশ্বের মধ্যে সবচেয়ে ট্রেন্ডিং হয় এবং দু'‌সপ্তাহের মধ্যে ৩.‌৬ বিলিয়ন মানুষ এই অনুষ্ঠানটি দেখেন। টুইটারে এই খবরটি প্রকাশ করেন ওই টিভি শোয়ের সঞ্চালক বেয়ার গ্রিলস।

হিনা খানের রেড কার্পেটে

হিনা খানের রেড কার্পেটে

এ বছরই টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী তথা বিস বস খ্যাত হিনা খানকে ৭২তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে দেখা যায়। সকলেই হিনার লুকসকে পছন্দ করেন। যদিও এক জনপ্রিয় সিনেমা ম্যাগাজিনের সম্পাদক হিনার লুকস নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। তিনি হিনার ছবি তাঁর ইনস্টা স্টোরিতে পোস্ট করে লেখেন, ‘‌‌কান হঠাৎন করে চান্ডিভালি স্টুডিও হয়ে উঠেছে নাকি?‌'‌ এই মন্তব্যের মোক্ষম জবাব দিয়েছেন হিনার ঘনিষ্ঠ এক সহকর্মী।

ডেভিড লেটারম্যান’‌স টক শো

ডেভিড লেটারম্যান’‌স টক শো

ডেভিড লেটারম্যান'‌স টক শোয়ে বিশেষ অতিথি হয়ে এসেছিলেন বলিউডের কিং খান শাহরুখ খান। ২৫ অক্টোবরে নেটফ্লিক্সে এই পর্বটি দেখানো হয়েছিল। লেটারম্যান ‘‌বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সিনেমা অভিনেতা'‌ বলে শাহরুখকে নিজের শোয়ে ডেকেছিলেন। এই শোয়ে শাহরুখ খানের জীবন ও কাজ নিয়ে কথা বলেন শোয়ের সঞ্চালক লেটারম্যান।

কৌন বনেগা ক্রোড়পতি ১১

কৌন বনেগা ক্রোড়পতি ১১

এ বছর কৌন বনেগা ক্রোড়পতি ১১-তে ৬ নভেম্বরের পর্ব নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এই পর্বে প্রতিযোগীকে শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চন প্রশ্ন করেন, ‘‌এই শাসকদের মধ্যে সম্রাট ঔরঙ্গজেবের সমসাময়িক কে ছিলেন?‌'‌ বিকল্প হিসাবে চারজন সম্রাটের নাম দেওয়া হয়। চতুর্থ বিকল্পে ছত্রপতি শিবাজি মহারাজকে শুধু শিবাজি বলে অ্যাখা দেওয়া হয়। আর এতেই বিতর্ক শুরু হয় মহারাষ্ট্রে। এই ঘটনার জন্য বিগ বি পরে ক্ষমা চেয়ে টুইট করেন।

অনু মালিক

অনু মালিক

গত বছর দেশ উত্তাল হয়েছিল মিটু আন্দোলনে। যার প্রভাব পড়েছিল বলিউডের তাবড় তাবড় পরিচালক-প্রযোজক-অভিনেতাদের ওপর। বাদ পড়েননি সুরকার অনু মালিকও। যার জন্য তাঁকে ইন্ডিয়ান আইডলের বিচারকের আসন থেকে সরিয়ে দেওয়া হয়। ২০১৯ সালে এই শোয়ে আবার তাঁকে ফিরিয়ে আনা হলে স্মৃতি ইরানিকে উল্লেখ করে গায়িকা সোনা মহাপাত্র চিঠি লেখেন এবং চিঠিতে জানান যে সোনি টিভি বহু মহিলার অভিযোগকে সরিয়ে রেখে ফের অনু মালিককে বিচারক করেছে। এরপরই জাতীয়মহিলা কমিশনের পক্ষ থেকে সোনি টিভিকে নোটিস দেওয়া হয় এবং এ বিষয়ে বিশদ জানতে চাওয়া হয়। নভেম্বরেই সোনি অনু মালিককে সরিয়ে হিমেশ রেশমিয়াকে নিয়ে আসেন বিচারক হিসাবে।

মুম্বই ডান্স গ্রুপ

মুম্বই ডান্স গ্রুপ

এ বছরের সেপ্টেম্বরে মুম্বইয়ের ডান্স গ্রুপ ভি আনবিটেবল আমেরিকা গট ট্যালেন্টের চূড়ান্ত পর্বে প্রবেশ করে। তাঁদের অসাধারণ নৃত্যশৈলী বিচারক ও দর্শদের মন জয় করে নেয়। গুণ্ডা ছবির ‌জশন-ই-ইশকা গানে চূড়ান্ত পর্বে দারুণ পারফর্ম দেখালেও দুর্ভাগ্যবশত তাঁরা পরাজিত হন। সঙ্গীত শিল্পী কোডি লি বিজয়ী হন।

দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ শ্বেতা তিওয়ারির

দ্বিতীয় স্বামীর বিরুদ্ধে অভিযোগ শ্বেতা তিওয়ারির

এ বছরের আগস্টে টেলিভিশন অভিনেত্রী শ্বেতা তিওয়ারি তাঁর দ্বিতীয় স্বামী অভিনব কোহলির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন এবং পুলিশের কাছে অভিযোগ করেন। তিনি যখন তাঁর স্বামীর ব্যবহার নিয়ে অভিযোগ করছিলেন তখন তাঁকে পুলিশের কাছে কাঁদতেও দেখা যায়। সঙ্গে ছিলেন মা ও মেয়ে পলক।

নভজোত সিধুর বিতর্কিত মন্তব্য

নভজোত সিধুর বিতর্কিত মন্তব্য

এ বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার পর নভজোত সিধু বলেন, ‘‌কিছুজন মানুষের জন্য পুরো জাতিকে দোষ দেওয়া যায় না এবং একাও কারোর ওপর এর দায় চাপানো যায় না। এটা কাপুরুষোচিত আচরণ এবং আমি এর তীব্র নিন্দা করি। যারা এটা করেছে তাদের শাস্তি হওয়া উচিত।'‌ তাঁর এই মন্তব্য মোটেও ভালো চোখে দেখেননি নেটিজেনরা। তাঁরা সিধুকে ট্রোলড করতে শুরু করেন। এরপরই রাজনীতিবিদ তথা প্রাক্তন ক্রিকেটারকে দ্য কপিল শর্মার শো থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। তাঁর জায়গায় নিয়ে আসা হয় অর্চনা পূরণসিংকে।

রশ্মি ও সিদ্ধার্থের বিগ বসে প্রবেশ

রশ্মি ও সিদ্ধার্থের বিগ বসে প্রবেশ

এ বছর প্রাক্তন সহ-অভিনেতা ও প্রাক্তন-প্রেমিক-প্রেমিকা রশ্মি দেশাই ও সিদ্ধার্থ শুক্লা একসঙ্গে বিগ বস ১৩-তে প্রবেশ করেন। প্রথমদিন থেকেই তাঁদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তাঁরা জানিয়েছেন যে কালারস টিভির জনপ্রিয় শো ‘‌দিল সে দিল তক'‌ করার সময় রশ্মি-সিদ্ধার্থ একে অপরকে ডেট করছিলেন। তবে পরে সিদ্ধার্থ ও রশ্মির মধ্যে মন কষাকষি শুরু হলে পরে চ্যানেল কর্তৃপক্ষ সিদ্ধার্থকে সরিয়ে দেন ধারাবাহিক থেকে।

২৫ বছরে একতার বালাজি টেলিফিল্মস

২৫ বছরে একতার বালাজি টেলিফিল্মস

৮ আগস্ট ২৫ বছরে পা দিল একতা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজি টেলিফিল্মস। ১৯৯৪ সালে এই দিনেই পথ চলা শুরু করেছিল প্রযোজনা সংস্থাটি। এই প্রযোজনা সংস্থা বহু জনপ্রিয় টিভি শো উপহার দিয়েছে দর্শকদের। যার মধ্যে অন্যতম হাম পাঁচ, কিউকি শ্বাস ভি কভি বহু থি, বড়ে অচ্ছে লাগতে হ্যয়, পবিত্র রিস্তা, কাহানি ঘর ঘর কি এবং নাগিনের মতো ধারাবাহিক।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+