টলি পাড়ায় ক্যাট ফাইট, সোহিনী ভার্সেস তৃণা, শেষে সরতে হল কাকে?
বলিউডে ক্যাটফাইট নতুন ঘটনা নয়। কিন্তু এবার সেই ট্রেন্ড শুরু হয়ে গিয়েেছ টলিপাড়াতেও। শ্যুটিং ফ্লোরেই দুই নায়িকার বিবাদ। সকলের সামনেই চিৎকার শুরু করে দিয়েছিলেন অভিনেত্রী তৃণা সাহা। সোহিনীকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে অভিনয়ে এবং চরিত্র এই অভিযোগ করে শ্যুটিং ফ্লোর ছেড়ে বেরিয়ে যান তৃণা।
খবরটা দাবানলের মতোই ছড়িয়ে পড়ে ইন্ডাস্ট্রিতে। সোহিনী এবং তৃণা দু জনের উত্থানই টেলিভিশন থেকে। টেলিভিশনে শুরুটা করে ধীরে ধীরে বড় পর্দায় পা জমিয়েছেন তাঁরা। সোহিনী বেশ কিছু নামি দামি পরিচালকরে সঙ্গে কাজ করেছেন। কাজেই সেই কারণে তার একটু পাল্লা ভারী। অন্যদিকে তৃণা বড় পর্দায় কাজ করলেও ছবির গুরুত্বের ভারে একটু পিছিয়েই রয়েছেন সোহিনীর থেকে।

মাতঙ্গিনী ওয়েব সিরিজে দুই অভিনেত্রীকে নিয়ে কাজ করতে গিয়ে এক প্রকার হিমসিম দশা তৈরি হয়েছিল। সোহিনীর সঙ্গে তৃণার মান অভিমানের পর্ব যে এতোটা চরমে পৌঁছে যােব সেটা আন্দাজ করে উঠতে পারেননি পরিচালকও। তৃণার অভিযোগ ছিল পরিচালক সোহিনীকে ব্যক্তিগত হেয়ার এবং মেকআপ আর্টিস্টের সুবিধা দিয়েছিলেন। কিন্তু তাঁকে কেন সেটা দেওয়া হচ্ছে না। এই নিয়ে রাগারাগি পর্যায় চরমে ওঠে তৃণা প্রকাশ্যে চিৎকার করে সেট ছেড়ে বেরিয়ে যান।
তার জেরে বেশ কিছু কাজ বন্ধ রাখতে হয়েছিল মাতঙ্গিনী ওয়েবসিরিজের। শোনা যাচ্ছে প্রোডাকশন নাকি তৃণাকে বদলে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তাঁর জায়গায় নতুন নায়িকাকে নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। আর এই গুঞ্জনের মাঝে উঠে আসছে রোশনি ভট্টাচার্যের নাম। শোনা যাচ্ছে প্রোডাকশন হাউসের পক্ষ থেকে নাকি রোশনিকে প্রস্তাব পাঠানো হয়েেছ। তবে এখনই এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই খবর। তবে এই নিেয় চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও হয়নি।
-
মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব! বাড়তে পারে নিত্যপণ্যের দাম, তালিকায় কোন কোন জিনিস? চাপ বাড়ছে বাজারে -
ভোটের আগেই বকেয়া ডিএ নিয়ে নয়া পদক্ষেপ, বিজ্ঞপ্তিতে পরিবর্তন করে নতুন ঘোষণা রাজ্যের -
নতুন সরকার গঠনের ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ! নেপালে গ্রেফতার প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, কারণ কী? -
রাজা চাই না! ট্রাম্প বিরোধী বিক্ষোভে পথে হাজার হাজার নাগরিক -
রামনবমীতে রণক্ষেত্র জঙ্গিপুর! ইটবৃষ্টিতে জখম একাধিক, ভিডিও শেয়ার করে 'পরিবর্তন' নিয়ে তোপ অভিষেকের, কী বললেন? -
দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে 'ফুল এমারজেন্সি'! কারণ কী? বিশাখাপত্তনম থেকে আসা উড়ান ঘিরে চাঞ্চল্য -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন! তালিকায় কতজন? বড় সংখ্যার নাম বাদ নিয়ে বাড়ছে প্রশ্ন -
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ! স্বস্তি শশী পাঁজার, কাটেনি অনিশ্চয়তা, কোন কোন প্রার্থীর ভাগ্য এখনও ঝুলে? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী! '২মিনিট অন্তর উড়বে বিমান', বড় বার্তা মোদীর












Click it and Unblock the Notifications