অবসর নয়, আবার শুরু! প্লেব্যাক না করার ঘোষণার পরে প্রথম লাইভ শো, কলকাতার কনসার্টে নতুন অধ্যায় অরিজিৎ সিংয়ের
প্লেব্যাক গান আর করবেন না, এই ঘোষণার পর অনেকেই ধরে নিয়েছিলেন যে, অরিজিৎ সিং হয়তো কিছুদিন গানের জগৎ থেকে নিজেকে একদম সরিয়ে নিচ্ছেন। কিন্তু বাস্তবটা ছিল ঠিক উল্টো। সিদ্ধান্ত ঘোষণার অল্প কিছু দিনের মধ্যেই তিনি উঠে পড়লেন লাইভ কনসার্টের মঞ্চে। আর তিনি সেই মঞ্চ বেছে নিলেন নিজের শহর কলকাতায়।

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হওয়া এই অনুষ্ঠানটা আর পাঁচটা কনসার্টের মতো ছিল না। এখানে অরিজিৎ পরিষ্কার করে দিলেন যে, কোনও সিনেমার গান না গাইলেও সংগীত তাঁর জীবনের একমাত্র কেন্দ্র হয়েই থাকবে। এইবার তিনি বাঁধাধরা ফরম্যাটের বাইরে বেরিয়ে নিজের মতো করে গান করতে চান, পুরো অনুষ্ঠান জুড়ে এই বার্তাটিই উঠে এল।
এই অনুষ্ঠানের সবচেয়ে বড় চমক ছিল অনুষ্কা শঙ্করের সঙ্গে তাঁর যৌথ পরিবেশনা। সেতারের শাস্ত্রীয় সুর এবং অরিজিতের কণ্ঠ মিলিয়ে তৈরি হয় এক অন্যরকম অভিজ্ঞতা। যা শ্রোতাদের মনে আলাদাভাবেই ছুঁয়ে যায়। অনেকেই বলছেন যে, এই কনসার্ট শুধুই গান শোনার জন্য নয়, বরং শিল্পীর বদলে যাওয়া মানসিকতার সাক্ষী থাকার একটা সুযোগ।
সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই সেই মুহূর্তগুলোর ভিডিও ছড়িয়ে পড়েছে। কেউ প্রশংসা করছেন সাহসী সিদ্ধান্তের, কেউ আবার বলছেন যে, এভাবেই হয়তো অরিজিতের সংগীত আরও গভীরতা পাবে। একটাই বিষয় স্পষ্ট যে, প্লেব্যাক থেকে সরে এলেও অরিজিৎ সিং থেমে এখনিই যাচ্ছেন না। তিনি এগিয়ে যাচ্ছেনা, তবে এবার নিজের নিয়মে।
-
ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে কি? অনলাইনে ট্রাইবুনালে আবেদন কিভাবে করবেন? জানুন -
তৃতীয় সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, কবে সম্পূর্ণ হবে এসআইআর প্রক্রিয়া? -
বাঙালিই স্বাধীনতার লড়াইয়ের অগ্রদূত, মহুয়া মৈত্রের বিতর্কিত মন্তব্যে ঝড় -
'বন্ধু ভারতের' আরও দুটি এলপিজি ট্যাঙ্কার জাহাজ হরমুজ পারের অনুমতি ইরানের -
নওদায় তৃণমূলের সভাস্থলে বিশৃঙ্খলা, চেয়ার ছোড়াছুড়ি, অভিষেক আসার আগেই বিক্ষোভ -
জ্বালানি সঙ্কটের আশঙ্কা! এবার থেকে পেট্রোল পাম্পে পাওয়া যাবে কেরোসিন, কত দিনের জন্য? বড়সড় সিদ্ধান্ত কেন্দ্রের -
ভোটের আগেই প্রশাসনে বড় ধাক্কা, নন্দীগ্রাম সহ ৮৩ ব্লকের বিডিও ও এআরও বদলি -
বঙ্গ জুড়ে বদলাচ্ছে পরিস্থিতি! সপ্তাহের শুরুতেই বৃষ্টির সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া? জেনে নিন -
২০ শতাংশ আসনে হাড্ডাহাড্ডি লড়াই! বাংলার ভোটে বড় ফ্যাক্টর হতে পারে এই কেন্দ্রগুলি -
টলিপাড়ায় শোকের ছায়া, প্রয়াত রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় -
তৃণমূলের কার্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ক্যারম খেলছেন, ভিডিও ভাইরাল, তিন জওয়ানকে সাসপেন্ড করল কমিশন -
দেশজুড়ে সতর্কতা, ১৭ রাজ্যে প্রবল দাপট, ঘণ্টায় ৮০ কিমি বেগে হাওয়ার আশঙ্কা












Click it and Unblock the Notifications