Adrit-Koushambi Wedding: বিয়ের দেরি আরও ৩ দিন, তার আগেই গলায় মালা- মাথায় মুকুট আদৃত-কৌশাম্বির
৯ তারিখ বিয়ের অনুষ্ঠান। কিন্তু তার আগেই বর-কনের সাজে দেখা গেল কৌশাম্বি-আদৃতকে। সোশ্যাল মিডিয়ায়ে নতুন ছবি দিয়েছেন তাঁরা। তাতে দেখা গিয়েছে একেবারে কনের মতো মুকুট পরেছেন কৌশাম্বি গলায় রজনীগন্ধার মালা। অন্যদিকে ৯ আদৃতকে দেখা গিয়েছে ধুতি পাঞ্জাবিতে রজনীগন্ধার মালা পরে।
ইনস্টাপোস্টে সেই ছবি পড়ে ফ্যানরা চমকে গিয়েছেন। তাহলে কি বিয়েটা আগেই সেরে ফেললেন তাঁরা। কিন্তু বিয়ের কার্ডে যে ৯ তারিখের উল্লেখ আছে বিবাহ বাসরে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিয়ের তোরজোর প্রায় শেষ। ইতিমধ্যেই বিয়ে করতে কিসে যাবেন আদৃত তা নিয়েও জল্পনা শুরু হয়ে গিয়েছে।

কৌশাম্বি- আদৃতের বিয়ে নিয়ে এখন টলিপাড়ায় জোর চর্চা। মিঠাই পরিবারের সদস্যদের নিয়ে ইতিমধ্যেই প্রি ওয়েডিং সেলিব্রেশন সেরে ফেলেছেন আদৃত। কিন্তু তাতে ছিলেন না মিঠাই সৌমিতৃষা। তাঁর সঙ্গে আবার আদৃতেরপ আড়ি। মানে মনোমালিন্য চরমে। মিঠাই শেষ হওয়ার আগে থেকেই নাকি সৌমিতৃষার সঙ্গে ঝঞ্ঝাট বেঁধেছিল। অভিনয় একসঙ্গে করলেও ক্যামেরার বাইরে কেউ কারোর মুখ দেখতে চাইতেন না।
তাই উচ্ছেবাবুর বিেয়র আসরে আমন্ত্রিত নয় মিঠাই। যদিও তাতে খুব একটা মাথাব্যাথা নেই সৌমিতৃষার। হাতে পর পর কাজ। মিঠাই শেষ হতেই অভিনেতা দেবের সঙ্গে প্রধান ছবিতে কাজ করেছেন তিনি। দেবের সঙ্গে অভিনয় করার পরে আর ছোট পর্দায় এখন ফিরতে চাইছেন না সৌমিতৃষা। এবার তিনি নতুন ছবিতে হাত দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় সেখবর জানিয়েছেন তিনি।
'১০ জুন' নামে আরেকটি ছবিতে কাজ শুরু করে দিয়েছে সৌমিতৃষা। তাঁর সঙ্গে সেই ছবিতে রয়েছেন সৌরভ। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবির কিছু ফটো শেয়ার করেছেন তিনি। তবে মোদক পরিবারের বাকি সদস্যরা কিন্তু উচ্ছেবাবুর বিয়ে নিয়ে হইহই শুরু করে দিয়েছেন।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications