Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

খাস ভবানীপুরে চলন্ত গাড়িতে ভেঙে পড়ল গাছ, আহত টেলি অভিনেত্রী অনন্যা গুহ

খাস ভবানীপুরে চলন্ত গাড়িতে ভেঙে পড়ল গাছ, আহত টেলি অভিনেত্রী অনন্যা গুহ

শহর কলকাতার বিপজ্জনক বাড়ি ভেঙে এবং রাস্তার পাশেই মাটিতে আলগা হয়ে থাকা গাছ উপরে পড়ে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে। আরও একবার সেইরকমই দুর্ঘটনার শিকার কলকাতা। তবে এবার গাছ ভেঙে পড়আর ফলে আহত হলেন স্বয়ং টেলি অভিনেত্রী। আর এই ঘটনা সামনে আসতেই বৃহস্পতিবার সকাল থেকেই চাঞ্চল্য ছড়াল ভবানীপুর এলাকায়।

খাস ভবানীপুরে চলন্ত গাড়িতে ভেঙে পড়ল গাছ, আহত টেলি অভিনেত্রী অনন্যা গুহ

টিভি ধারাবাহিকের অন্যতম পরিচিত অভিনেত্রী অনন্য গুহ এদিন বড় দুর্ঘটনার কবলে পড়লেন। জানা গিয়েছে এইদিন সকালে বাবার সঙ্গে ব্যক্তিগত গাড়িতে টালিগঞ্জে শুটিংয়ের জন্য যাচ্ছিলেন অনন্যা। গাড়ি ভবানীপুরের রাস্তা ধরে এগোতে থাকে। কিন্তু ঠিক সেই সময় রাস্তার ধারে থাকা একটি গাছ আচমকাই ভেঙে পড়ে গাড়ির উপরে। গাড়ির সামনের সিটে বসে ছিলেন অনন্যা। তাঁর বাবা নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে খবর। এদিকে গাছ ভেঙে পড়ার ফলে গাড়ির উপরের ছাদ পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায়।

ড্রাইভার এর পাশের সিটে বসেছিলেন অনন্যা, এবং চালকের আসনে ছিলেন তাঁর বাবা। ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠেই চিৎকার করেন অনন্যা। ইতিমধ্যেই রাস্তার পাশের দোকান থেকে এবং সাধারণ পথচারীরা ঘটনা দেখতে পেয়ে হাজির হন। প্রাথমিক ভাবে উদ্ধারে হাত লাগালেও ভাঙা গাছের অংশ গাড়িতে গেঁথে গিয়েছিল বলে জানা গিয়েছে।

এরপর খবর পেয়ে ঘটনাস্থলে সঙ্গে সঙ্গে এসে হাজির হন ভাবানীপুর থানার পুলিশ ও উদ্ধারকারী দল। আর তারপরেই এই অবস্থায় গ্যাস কাটার দিয়ে গাড়ির দরজা কেটে বাবা ও মেয়ে দুজনকে বের করতে হয়েছে। যদিও ভাগ্যক্রমে বড় বিপদের হাত থেকে বেঁচে গিয়েছেন অনন্যা ও তাঁর পিতা। অভিনেত্রী অক্ষত রয়েছেন। পরিস্থিতি অত্যন্ত গুরুতর হতে পারতো এবং প্রাণহানির আশঙ্কা পর্যন্ত ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। তবে আচমকা দুর্ঘটনার কবলে পড়ে শুটিংয়ে যাওয়া পণ্ড হয়ে গিয়েছে তাঁর।

প্রসঙ্গত, কৃষ্ণকলির মতো জনপ্রিয় ধারাবাহিকে অনন্যা অভিনয় করেছেন। এই মুহূর্তে অন্যতম জনপ্রিয় মিঠাই ধারাবাহিকে মুন্নির চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। তবে এই দুর্ঘটনা স্বয়ং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে ঘটায় আবারও প্রশ্নের মুখে শহরের সেই সকল দুর্বল বাড়ি বা গাছগুলি রক্ষণাবেক্ষণের ঘটনা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+