Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ভারতে প্রথম হাই থ্রুপুট স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা, সহায়তায় মহাকাশ সংস্থা ইসরো

ভারতে প্রথম হাই থ্রুপুট স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা, সহায়তায় মহাকাশ সংস্থা ইসরো

ভারতে প্রথম হাই থ্রুপুট স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা চালু হল। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর সহায়তায় নতুন এই পরিষেবা চালু হল দেশে। হিউজ কমিউনিকেশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, ব্রডব্যান্ড স্যাটেলাইট ও স্থানীয় নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী সংস্থার সমন্বয়ে এই পরিষেবা পাওয়া যাবে এবার।

ভারতে প্রথম হাই থ্রুপুট স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা, সহায়তায় মহাকাশ সংস্থা ইসরো

সোমবার নতুন দিল্লির লে মেরেডিয়ান হোটেলে এক অনুষ্ঠানের মাধ্যমে বাণিজ্যিকভাবে হাই থ্রুপুট স্যাটেলাইট ব্রডব্যান্ড পরিষেবা লঞ্চের ঘোষণা করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ, হিউজ কমিউনিকেশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর পার্থ বন্দ্যোপাধ্যায়, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট শিবাজি চট্টোপাধ্যায় প্রমুখ।

হিউজ কমিউনিকেশনস ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড বা এইচসিআই-এর হাই থ্রুপুট স্যাটেলাইট বা এইচটিএস ব্রডব্যান্ড পরিষেবা ইসরোর জিস্যাট-১১ এবং এলস্যাট-২৯ স্যাটেলাইটের মাধ্যমে পাওয়া যাবে। ইসরোর জিস্যাট-১১ এবং এলস্যাট-২৯ স্যাটেলাইটের 'কু'-ব্র্যান্ডের ক্ষমতা হিউজেট জুপিটার প্লাটফর্ম গ্রাউন্ড প্রযুক্তির সঙ্গে একত্রিত করবে।

কু-ব্যান্ড হল একটি মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সি ব্যান্ড যা, স্যাটেলাইট যোগাযোগ এবং সম্প্রচারের জন্য ব্যবহৃত হয়। এটি রিসেপশনের জন্য ১২ গিগাহার্ৎজ এবং ট্রান্সমিশনের জন্য ১৪ গিগাহার্ৎজ ফ্রিকোয়েন্সি ব্যবহার করে। ভারতজুড়ে উচ্চগতির ব্রডব্যান্ড সরবরাহ করতে সক্ষম এই ব্যবস্থা।

এইচটিএস মান হল হাই থ্রুপুট স্যাটেলাইড। এটি এমন একটি প্রযুক্তি যা একটি ফ্রিকোয়েন্সি নিয়ে তা বহু গুণ করতে সক্ষম হয়। প্রচি ফ্রিকোয়েন্সি একটি ব্যান্ডউইথের পরিবর্তে এইচটিএস আপনাকে প্রতি ফ্রিকোয়েন্সিতে পাঁচ থকে ১৫ গুণ ব্যান্ডউইথ পেতে সাহা্য করবে। এইচটিএস অনেক বেশি ব্যান্ডউইথ কম খরচে দিতে পারে। এর মাধ্যমে একটি কেবিপিএস পরিষেবা থেকে একটি মাল্টি-মেগাবিট পরিষেবাতে যেতে পারে।

এন্টারপ্রাইজ এবং সরকারি নেটওয়ার্কগুলিকে সংযুক্ত করে এইচটিএস। ইন্টারনেট অ্যাকেসেসের জন্য ওয়াইফাই হটস্পট এবং ছোট ব্যবসার জন্য স্যাটেলাইট ইন্টারনেটের মতো অ্যাপ্লিকেশনগুলিকে সমর্থন করবে। এই এইচটিএস সারা দেশে একাধির স্পট বিম তৈরি করতে পারে। স্পট বিম হল স্যাটেলাইট যোগাযোগ পরিভাষায় ব্যবহৃত হয়, যার মাধ্যমে সংকেত শক্তিতে কেন্দ্রীভূত হয়। এটি পৃথিবীতে শুধুমাত্র সীমিত ভৌগলিক এলাকা কভার করতে দেয়।

এইচটিএস ব্যান্ডউইথ খরচ কমানোর পক্ষে আদর্শ। এটি ব্রডব্যান্ড পরিষেবায় একটি বিপ্লব আনবে। ফলে খুব শীঘ্রই এই পরিষেবায় বেশ কিছু পরিবর্তন হবে। এই ব্রডব্যান্ড কম খরচে দ্রুত পরিষেবা মিলবে। ওভারল্যাপ কম হবে। ব্যান্ডউইথ ট্রান্সমিশনও কমবে। ভারত সরকার চাইছে এই পরিষেবার মাধ্যমে গ্রাম পঞ্চায়েতগুলিকে সংযুক্ত করবে। এর ফলে ব্যাঙ্কিং পরিষেবাও উন্নত হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+