Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

আগামী পাঁচবছর সর্বকালের উষ্ণতম সময় হতে চলেছে! গ্রিন হাউস গ্যাস ও এল নিনো নিয়ে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

এবছরের গরমটা যে আগের বছরের থেকে আলাদা তা অনুভব করতে পেরেছে বঙ্গবাসী। তবে রাষ্ট্রসংঘের বার্তা আগামী পাঁচ বছরে গরম নাকি আরও বাড়বে। গ্রিন হাউস গ্যাস এবং এল নিনোর প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে উষ্ণতম সময়কাল হতে চলেছে বলে জানিয়েছে রাষ্ট্রসংঘ।

রাষ্ট্রসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, বিশ্বের তাপমাত্রা শীঘ্রই প্যারিসের জয়বায়ু চুক্তিতে নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যাবে। তবে ২০১৫ থেকে ২০২২ এই আটবছর ছিল রেকর্ড করা উষ্ণতম বছর। জলবায়ু পরিবর্তনের ফলে এই তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী পাঁচবছর সর্বকালের উষ্ণতম সময় হতে চলেছে! গ্রিন হাউস গ্যাস ও এল নিনো নিয়ে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

রাষ্ট্রসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, ৯৮ শতাংশ সম্ভাবনা রয়েছে. পরবর্তী পাঁচ বছরের মধ্যে অন্তত একটি বছর এই সময়কালের সব থেকে উষ্ণ হবে। সামগ্রিকভাবে পরবর্তী পাঁচ বছর উষ্ণতম হতে চলেছে বলে সতর্ক করেছে বিশ্ব আবহাওয়া সংস্থা।

উল্লেক করা যেতে পারে, ২০১৫ সালের প্যারিস চুক্তিতে দেখা গিয়েছে ১৮৫০ থেকে ১৯০০ সালের মধ্যে করা গড় তাপমাত্রা থেকে ১.৫ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রায় সীমাবদ্ধ করতে দেশগুলি সম্মত হয়েছিল। ২০২২ সালে বিশ্বের গত তাপমাত্রা ছিল ১৮৫০-১৯০০ সালের গড় থেকে ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি।

বিশ্ব আবহাওয়া সংস্থা বলেছে, ২০২৩-২০২৭ সালের মধ্যে বিশ্বের বার্ষিক তাপমাত্রা অন্তত একটি বছরে প্রাক শিল্প বছরের থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস বেশি হবে। আর এই পাঁচ বছরের প্রত্যেকটি বছরের জন্য ১.১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছে।

তবে এর অর্থ এই নয় যে, পৃথিবীর তাপমাত্রা স্থায়ীভাবে প্যারিসের নির্ধারিত মাত্রা ছাড়িয়ে যাবে। তবে তা অস্থায়ী ভিত্তিতে ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার। আরও আশঙ্কা যে আগামী মাসগুলিতে একটি উষ্ণায়ন এল নিনো তৈরি হবে। এর ফলে স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, পানীয় জল এবং পরিবেশের ওপরে প্রভাব ফেলবে।

আগামী পাঁচবছর সর্বকালের উষ্ণতম সময় হতে চলেছে! গ্রিন হাউস গ্যাস ও এল নিনো নিয়ে সতর্কবার্তা রাষ্ট্রসংঘের

বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, ২০২৩-২০২৭ সালের মধ্যে একটি বছরে তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রির মাত্রা অতিক্রম করার সম্ভাবনা ৬৬ শতাংশ। আর পাঁচবছরের গড়ে তা অতিক্রম করার সম্ভাবনা ৩২ শতাংশের মতো। আবহাওয়া বিজ্ঞানীরা বলছেন, এই তাপমাত্রা বৃদ্ধি আমাদের অভ্যস্ত জলবায়ু থেকে আরও দূরে সরিয়ে দিচ্ছে।

এর নিনো সাধারণভাবে দুই থেকে সাতবছর অন্তরে হয়ে থাকে। বিশ্ব আবহাওয়া সংস্থা এইমাসের শুরুতে বলেছিল, এই জুলাইয়ের শেষে কিংবা সেপ্টেম্বরের শেষে এল নিনো তৈরি হতে পারে। এল নিনো তৈরি হওয়ার পরেই বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে সেক্ষেত্রে ২০২৪ এই চক্রে উষ্ণতম হতে পারে।

একদিকে সূর্যের তাপ গ্রিন হাউস গ্যাসের ফলে বায়ু মণ্ডলে আটকা পড়ে যায়। তিন বড় গ্রিন হাউস গ্যাস হল কার্বন ডাই অক্সাইড, মিথেন ও নাইট্রাস অক্সাইড। বিশ্ব আবহাওয়া সংস্থা বলছে, ২০২৩ সালেই আলাস্কা, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ এশিয়া এবং অস্ট্রেলিয়ার কিছু অংশ বাদে প্রায় সব জায়গার তাপমাত্রা ১৯৯১-২০২০ সালের গড়কে ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+