Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মিল্কিওয়ের থেকে বড় গ্যালাক্সির খোঁজ নাসার, সাম্প্রতিক ছবিগুলি বড়ই ভৌতিক

মিল্কিওয়ের থেকে বড় গ্যালাক্সির খোঁজ নাসার, সাম্প্রতিক ছবিগুলি বড়ই ভৌতিক

মিল্কিওয়ের থেকে বড় গ্যালাক্সির খোঁজ পেল নাসা। নাসা সম্প্রতি যে ছবিগুলি প্রকাশ করেছে, তা বড়ই ভৌতিক দেখায়। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ গ্যালাক্সির যে চিত্রগুলি পাঠিয়েছে, তাতে স্পষ্ট নতুন গ্যালাক্সিটি আমাদের মিল্কিওয়ের থেকে ঢের বড়ো। গ্যালাক্সিটি পূর্বে হাবল টেলিস্কোপেও দেখা গিয়েছে।

পৃথিবী থেকে ২৯ মিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যালাক্সি

পৃথিবী থেকে ২৯ মিলিয়ন আলোকবর্ষ দূরে গ্যালাক্সি

পূর্বে ওই বড় গ্যালাক্সিটি সর্পিল আকারে দেখা গিয়েছিল। হাবল টেলিস্কোপে ওই দৃশ্য দেখে মনে হয়েছিল গ্যালাক্সিটির বাহু বাইরের দিকে ঘুরছিল। আর জেমস ওয়েব টেলিস্কোপ যে ছবি পাঠিয়েছে, তাতে সর্পিল গ্যালাক্সিটিকে আরও বেশি স্পষ্ট দেখিয়েছে। ওই গ্যালাক্সি বা ছায়াপথটি পৃথিবী থেকে ২৯ মিলিয়ন আলোকবর্ষ দূরে অবস্থিত।

মিড ইনফ্রারেড যন্ত্র ব্যবহার করে স্পষ্ট ছবি

মিড ইনফ্রারেড যন্ত্র ব্যবহার করে স্পষ্ট ছবি

নতুন আবিষ্কৃত গ্যালাক্সিটির ব্যাস প্রায় ৬৬ হাজার আলোকবর্ষ। সেইরূপ এটি মিল্কিওয়ের থেকে বড়ো। বিশ্বের সবথেকে শক্তিশালী মানমন্দির জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ তার মিড ইনফ্রারেড যন্ত্র ব্যবহার করে এর ছবি তোলে। এই ইলেক্ট্রোম্যাগনেটিক বর্ণালীর মিড ইনফ্রারেড অঞ্চলটি খুবই সংবেদনশীল। যন্ত্রটি ২৬৬ ডিগ্রি সেলসিয়াস হিমশীতল তাপমাত্রায় আবজার্ভেটরির নীচে ৩৩ ডিগ্রি সেলসিয়াসে কাজ করতে পারে।

একটি কুলিং সিস্টেম মজুত রাখতে হয় ছবি তুলতে

একটি কুলিং সিস্টেম মজুত রাখতে হয় ছবি তুলতে

নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে তোলা ছবির সঙ্গে তুলনা করে এসা জানিয়েছে, এমআইআরআই হল প্রথম যন্ত্র যা মিড ইনফ্রারেড চিত্রগুলি সরবরাহ করে। ওই চিত্রগুলি ছোট তরঙ্গদৈর্ঘ্যে হাবলের দৃষ্টিভঙ্গির সঙ্গে মিলে যায়। ওয়েব টিম বলছে, এমআইআরআই যন্ত্রটির ডিটেক্টর সঠিকভাবে কাজ করার জন্য হিমশীতল পরিবেশ প্রয়োজন। এটি সঠিক তাপমাত্রার রাখা হয়েছে কি না তা নিশ্চিত করার জন্য একটি কুলিং সিস্টেম মজুত রাখতে হয় সর্বদা।

হাবলের চিত্রগুলি অন্ধকার অঞ্চলকে তুলে ধরেছে

হাবলের চিত্রগুলি অন্ধকার অঞ্চলকে তুলে ধরেছে

মিল্কিওয়ের থেকে বড় গ্যালাক্সিটিতে হাবলের চিত্রগুলি অন্ধকার অঞ্চলকে তুলে ধরেছে। যে ছবিতে ওই গ্যালাক্সিকে সর্পিল আকারে দেখা যাচ্ছে। জ্যোতির্বিজ্ঞানীরা মনে করছেন, ওটি আসলে ওই গ্যলাক্সির ধূলিময় অঞ্চল। সেই কারণে এই গ্যালাক্সিটিকে জটলা দেখা যায়। ধূলোময় অঞ্চলগুলিকে হাবল ছবিতে সহজেই অন্ধকার অঞ্চল বলে চিহ্নিত করা যেতে পারে, যেগুলির মধ্য দিয়ে গ্যালাক্সির অতিবেগুনি এবং দৃশ্যমান আলো বিকিরণ হতে পারে।

জেমস ওয়েবের দাক্ষিণ্যে আর অন্ধকার নয় নতুন গ্যালাক্সি

জেমস ওয়েবের দাক্ষিণ্যে আর অন্ধকার নয় নতুন গ্যালাক্সি

পরবর্তী সময়ে জেমস ওয়েবের ইনফ্রারেড আলো ওই ধূলিময় অঞ্চলগুলির ওয়েব ইমেজকে অনেক স্পষ্ট করেছে। এই ছবি জেমস ওয়েবের দাক্ষিণ্যে আর অন্ধকার বা ধূলিময় নয় নতুন গ্যালাক্সি। টেলিস্কোপটি সদা ব্যস্ত হয়েছে ছবি তুলত। পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দবরে থেকে মহাবিশ্বের জন্মের সূত্র খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে জেমস ওয়েব। সেই কাজের ফাঁকে অন্য অনেক অজানাতে জানাচ্ছে ওয়েব।

প্রতীকী ছবি

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+