সেট টপ বক্সের 'যন্ত্রণা' থেকে মুক্তি! টিভি দর্শকদের জন্য বড় সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার
বাড়িতে হোক কিংবা অফিস, টেলিভিশন দেখতে গেলে সেট টপ বক্স মাস্ট। অনেকের কাছেই এই সেট টপ বক্সের খরচ অত্যন্ত ব্যয়বহুল বলে মনে হয়। আবার অনেকে সময় মতো সেট টপ বক্স রিচার্জ করতে ভুলে যান। তাঁদের জন্য সুখবর রয়েছে। মোদী সরকারে
বাড়িতে হোক কিংবা অফিস, টেলিভিশন দেখতে গেলে সেট টপ বক্স মাস্ট। অনেকের কাছেই এই সেট টপ বক্সের খরচ অত্যন্ত ব্যয়বহুল বলে মনে হয়। আবার অনেকে সময় মতো সেট টপ বক্স রিচার্জ করতে ভুলে যান। তাঁদের জন্য সুখবর রয়েছে। মোদী সরকারের পদক্ষেপে সেট টপ বক্স থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

টিভিতে নতুন টেকনোলজি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, টেলিভিশন সেটগুলিতে স্যাটেলাইট টিউনার লাগানোর চেষ্টা করা হচ্ছে। যা থাকলে ২০০-র বেশি চ্যানেল সহজেই নাগালের মধ্যে চলে আসবে। স্যাটেলাইট টিউনারের মাধ্যমে দর্শকার কোনও ফ্রি ডিশ ছাড়াই অনুষ্ঠান দেখতে পারবেন। সেখানে বিনোদনের চ্যানেল থাকবে বলেও ইঙ্গিত করেছেন তিনি।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি জানিয়েছেন, যদি কারও টেলিভিশন সেটের মধ্যে স্যাটেলাইট টিউনার বসানো থাকে তাহলে আলাদা করে সেটটপ বক্স বসানোর প্রয়োজন হবে না।

এখনও সিদ্ধান্ত হয়নি
তবে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর জানিয়েছেন, এব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। উল্লেখ করা যেতে পারে গত ডিসেম্বরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে টেলিভিশন তৈরির কোম্পানিগুলিকে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডের জারি করা মানদণ্ডের স্যাটেলাইট টিউনার বসানোর নির্দেশ দিতে চিঠি দিয়েছিলেন।

কীভাবে কাজ করবে নতুন প্রযুক্তি
এক্ষেত্রে টেলিভিশন সেটগুলিতে বিল্ট ইন স্যাটেলাইট টিউনার থাকবে। সেক্ষেত্রে গ্রাহক বাড়ির ছাদ কিংবা দেওয়ালের কোনও জায়গায় একটি ছোট অ্যান্টেনা লাগিয়ে ফ্রি-টু এয়ার টেলিভিশন এবং রেডিও চ্যানেল দেখতে বা শুনতে পারবেন। বর্তমানে কোনও গ্রাহককে ফ্রি-টু এয়ার চ্যানেল দেখতেও সেট টপ বক্স কিনতে হয়। মাসে মাসে নির্দিষ্ট টাকাও কেবল অপারেটর কিংবা ডিশ অ্যান্টেনার সংস্থাকে দিতে হয়।

দূরদর্শনের ফ্রি ডিশ ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে
দূরদর্শনের ফ্রি টু এয়ার চ্যানেলগুলি দেখতে দর্শককে একটি সেট টপ বক্স ব্যবহার করতে হয়। দূরদর্শনের অ্যানালগ সম্প্রচার বন্ধ করতে চলেছে। তবে ডিজিটাল স্যাটেলাইট সম্প্রচারের মাধ্যমে ফ্রি টু এয়ার চ্যানেল দর্শরদের কাছে পৌঁছে দিতে থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের সূত্রে জানা গিয়েছে ২০১৫ সাল থেকে দূরদর্শনে ফ্রি ডিশ পরিষেবা নেওয়া গ্রাহকের সংখ্যা দ্বিগুণের বেশি বেড়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ২০১৫-তে দূরদর্শনের ফ্রি ডিশ ব্যবহারকারীর সংখ্যা ছিল ২ কোটির কাছাকাছি। ২০২১-এ তা বেড়ে হয়েছে ৪.৩ কোটি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications