JioBook 2023:মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকায় কিনুন Reliance JioBook! গ্যাজেটের দুনিয়াতে বিপ্লব জিও'র
JioBook 2023ঃ দেশের অন্যতম বৃহত্তম টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা রিলায়েন্স জিও ( Reliance Jio)! গত কয়েকদিন আগেই সবথেকে সস্তা মোবাইল ফোন নিয়ে আসে এই সংস্থা। তবে ল্যাপটপের দুনিয়াতে এবার বিপ্লব রিলায়েন্স জিও'র (Reliance Jio)। Reliance JioBook (2023) দেশের বাজারে লঞ্চ করল সংস্থা।
এটিই দেশের সবচেয়ে বাজেট-ফ্রেন্ডলি 4G এনবেল্ড ল্যাপটপ। রিলায়েন্স জিও'র দাবি, গ্যাজেটের দুনিয়াতে ঝড় তুলবে এই ল্যাপটপ। গত বছর Reliance JioBook লঞ্চ করেছিল। তবে কয়েকজন ক্রেতাই এই ল্যাপটপ কিনতে পেরেছিল। কিন্তু এবার সবদিক ভেবেই সংস্থা এই ল্যাপটপ বাজারে নতুন করে নিয়ে এসেছে।

JioBook -এর স্পেসিফিকেশন:
ল্যাপটপটি ম্যাট ফিনিশের! মাত্র ৯৯০ গ্রাম ওজনের। এতে মেডিয়াটেক MT 8788 প্রসেশর রয়েছে। একই সঙ্গে 11.6 ইঞ্চের এন্টি গ্লেয়র এফডি স্ক্রিন রয়েছে। ল্যাপটপে 4GB র্যাম এবং 64GB স্টোরেজ রয়েছে। মাইক্রোএসডি কার্ডের সাহায্যে এটি 256GB পর্যন্ত বাড়ানো যাবে। কীবোর্ড এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায়। শুধু তাই নয়, একটি বড় ট্র্যাকপ্যাড রয়েছে। যাতে কাজ করা অনেক বেশি সহজ হয়। এমনটাই দাবি সংস্থার।
কোডিং শিখতে পারবেন?
সংস্থার তৈরি ল্যাপটপে সহজেই কোডিং শিখতে পারবে বাচ্চারাও। JioBIAN এর সঙ্গে বাচ্চারা এই ল্যাপটপে C/C++, জাভা, পাইথনের মতো ভাষা খুব সহজেই শিখে নিতে পারবেন। JioOS এর উপর কাজ করতে পারবেন।
কানেকটিভিটি এবং ব্যাটারি
সংস্থার দাবি, নয়া ল্যাপটপটিতে কানেকটিভিটিতে একাধিক পরিবর্তন আনা হয়েছে। এতে 2 USB পোর্টস, ১ মিনি HDMI পোর্ট, হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.0 এবং 4G ডুয়েল ওভেড ওয়াই ফাই দেওয়া হয়েছে। ল্যাপটপে 4,000mAh এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে। যাতে দীর্ঘক্ষণ ল্যাপটপটি চলতে পারে। সংস্থার দাবি অন্তত ৮ ঘন্টা এই ল্যাপটপ চলতে সক্ষম। ল্যাপটপে স্টিরিও স্পিকার ব্যবহার করা হয়েছে।
দাম কত ল্যাপটপটির
আগামী ৫ অগাস্ট থেকে Reliance JioBook কিনতে পারবেন। রিলায়েন্স ডিজিটাল অনলাইন এবং অ্যামাজন থেকে সহজেই কিনতে পারবেন এই ল্যাপটপ। শুধু তাই নয়, যে কোনও রিলায়েন্স স্টোরেও পাওয়া যাবে এই ল্যাপটপ। আর দাম!! মাত্র ১৬ হাজার ৪৯৯ টাকাতে কিনতে পারা যাবে JioBook। এর থেকে সস্তায় আর কেউ সস্তায় ল্যাপটপ কেনা সম্ভব হয় বলেই জানাচ্ছে সংস্থা। তাহলে আর দেরি কেন? কিনে ফেলতে পারেন আজই।
-
হরমুজ পার হতে জাহাজপিছু ১৮ কোটি টাকা নিচ্ছে ইরান? মন্তব্য ঘিরে নতুন বিতর্ক, ভারতকেও কী অর্থ দিতে হয়েছে? -
ধসে পড়ল সেনসেক্স! মুহূর্তে উধাও ১২ লক্ষ কোটি, কেন ভাঙল শেয়ারবাজার? জানুন -
ভোটের দামামা বাজতেই ময়দানে মমতা! ভবানীপুর থেকে নির্বাচনী লড়াই শুরু, কবে কোথায় প্রচার করবেন মুখ্যমন্ত্রী? -
সুপার এমার্জেন্সি বিতর্কে তোলপাড় আদালত! কমিশনের ক্ষমতা নিয়ে প্রশ্নে সরব কল্যাণ, পাল্টা আক্রমণে নির্বাচন কমিশন -
চিংড়িঘাটা মেট্রো নিয়ে সুপ্রিম কোর্টের কড়া বার্তা, মামলা তুলুন, নয়তো খারিজ, উন্নয়ন আটকে রাখা চলবে না -
ভোটার তালিকায় বড় আপডেট আজই! প্রকাশ হবে সাপ্লিমেন্টারি লিস্ট, জানুন বিস্তারিত -
ভবানীপুরে অদৃশ্য নজরদারি! মমতা ও অভিষেকের কড়া বার্তা, ঢিলেমি নয়, বাড়াতে হবে জয়ের ব্যবধান -
ফের বিতর্কে আরজি কর! শৌচালয়ে যেতে গিয়ে মৃত্যু শ্বাসকষ্টের রোগীর, অব্যবস্থার অভিযোগ পরিবারের, আর কী দাবি? -
সাপ্লিমেন্টারি তালিকায় বড় কাটছাঁটের আশঙ্কা! নাম বাদ গেলে কী করবেন? কীভাবে আবেদন করবেন? জেনে নিন -
উত্তরে তুষারপাত, দক্ষিণে ঝড় বৃষ্টির দাপট, আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
নিউ ইয়র্কের বিমানবন্দরে দুর্ঘটনা! রানওয়েতে নামার পর দমকলের ট্রাকে ধাক্কা, একাধিক আহতের আশঙ্কা, দেখুন ভিডিও -
বিশ্বজুড়ে অস্থিরতা! করোনা মহামারির উদাহরণ টেনে লোকসভায় দেশবাসীকে বার্তা মোদীর, কী বললেন?












Click it and Unblock the Notifications