Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সমস্ত ল্যাপটপ, মোবাইল, ইলেট্রনিক্স ডিভাইসের এক চার্জার, ইউরোপে নতুন নিয়ম

ইউরোপে নয়া নিয়মে স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য একই চার্জার করতে হবে

ইউরোপীয় ইউনিয়নের সংসদে নতুন আইন পাস করেছে। এই আইনের মাধ্যমে ২০২৪ সালের শেষের দিকে সমস্ত নতুন স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য ইউএসবি-সি চার্জার হতে হবে। ইলেকট্রনিক বর্জ্য পদার্থ কমাতে ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট এই সিদ্ধান্ত নিয়েছে।

সমস্ত ল্যাপটপ, মোবাইল, ইলেট্রনিক্স ডিভাইসের এক চার্জার, ইউরোপে নতুন নিয়ম

ইউরোপীয় ইউনিয়নের সংসদে সমস্ত নতুন স্মার্টফোন, ট্যাবলেট এবং ক্যামেরার জন্য ইউএসবি-সি চার্জার করার পক্ষে ৬০২টি ভোট পড়েছে। বিপক্ষে ১৩টি ভোট পড়েছে। এরফলে অনন্ত ইউরোপে অ্যাপেলকে তাদের চার্জারের পরিবর্তন করতে হবে। অ্যাপেলকে তার আইফোনের পুরানো লাইটনিং পোর্ট ফেলে দিতে হবে। তার বদলে ইউএসবি-সি চার্জার করতে হবে। ল্যাপটপ প্রস্তুতকারক এই বিষয়ে ২০২৬ সাল পর্যন্ত অতিরিক্ত সময় পাবেন।

ইইউ নীতিনির্ধারকরা বলছেন যে একক চার্জার নিয়ম ইউরোপীয়দের জীবনকে সহজ করবে, অপ্রচলিত চার্জারের পাহাড় কমিয়ে দেবে এবং গ্রাহকদের জন্য খরচ কমিয়ে দেবে। ইউরোপীয় নীতিনির্ধারকা জানিয়েছেন, এটি প্রতি বছর কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো সাশ্রয় করবে। প্রতি বছর এক হাজার টনেরও বেশি ইইউ ইলেকট্রনিক বর্জ্য কম হবে বলে আশা করা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের এই পদক্ষেপ বিশ্বজুড়ে আলোড়ন ফেলবে বলে মনে করা হচ্ছে। অনেক দেশ ধীরে ধীরে এই নীতি গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। অনেক দেশএই নীতি গ্রহণ করবে বলে মনে করা হচ্ছে। ভারত এই নীতি গ্রহণের পরিকল্পনা নিচ্ছ বলে জানা গিয়েছে।

ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশে প্রায় ৪৫০ মিলিয়ন মানুষ বাস করেন। বিশ্বের সব থেকে ধনী গ্রাহকরা এখানে বাস করেন বলে মনে করা হয়। ইউরোপীয় ইউনিয়নের অনেক নিয়ম বিশ্বকে পরিচালিত করে। ব্রাসেলসের তরফে মনে করা হচ্ছে, বিশ্ব খুব দ্রুত একক চার্জারের নীতির দিকে এগোবে।

ইউরোপীয় সংসদের পয়েন্টম্যান মাল্টিজ এমইপি অ্যালেক্স আগিউস সালিবা বলেন, আজ গ্রাহকদের জন্য একটি মহান দিন। আমাদের পরিবেশের জন্য মহান দিন। সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইসের এক চার্জার অবশেষে ইউরোপে বাস্তবায়িত হল। আশা করছি এই নিয়ম বিশ্বকে অনুপ্রাণিত করবে।

তবে অ্যাপেলের তরফে জানানো হয়েছে, তার আইফোন পোর্টগুলি পরিবর্তন করতে অস্বীকার করেছে। অ্যাপেলের তরফে জানানো হয়েছে, এই আইন অসমাঞ্জস্যপূর্ণ ও উদ্ভাবনী শক্তিকে বাধা দেবে। তবে অ্যাপেলের ল্যাপটপ বা চার্জারে USB-C চার্জিং পোর্ট ব্যবহার শুরু হয়েছে।

ইইউ আইন দুই বছরের মধ্যে সমস্ত হ্যান্ডহেল্ড মোবাইল ফোন, ট্যাবলেট, ডিজিটাল ক্যামেরা, হেডফোন, হেডসেট, পোর্টেবল স্পিকার, হ্যান্ডহেল্ড ভিডিওগেম কনসোল, ই-রিডার, ইয়ারবাড, কীবোর্ড, মাউস এবং পোর্টেবল নেভিগেশন সিস্টেমে প্রযোজ্য হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+