নেতিবাচক প্রভাবের জের! মাঙ্কিপক্সের নাম পরিবর্তন করল বিশ্বস্বাস্থ্য সংস্থা
নেতিবাচক প্রভাবের জেরে মাঙ্কিপক্সের নামই পরিবর্তন করে দিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে মাঙ্কিপক্সের ইংরেজি নাম পরিবর্তন করে এমপক্স রাখা হবে। উল্লেখ করা যেতে পারে ১৯৫
নেতিবাচক প্রভাবের জেরে মাঙ্কিপক্সের নামই পরিবর্তন করে দিল বিশ্বস্বাস্থ্য সংস্থা। সংবাদ সংস্থার খবর অনুযায়ী, বিশ্বস্বাস্থ্য সংস্থা জানিয়েছে মাঙ্কিপক্সের ইংরেজি নাম পরিবর্তন করে এমপক্স রাখা হবে। উল্লেখ করা যেতে পারে ১৯৫৮ সালে ডেনমার্কে বানরের মধ্যে ভাইরাসটি আবিষ্কৃত হয়। তারপর থেকেই এর নাম মাঙ্কিপক্স। তবে পরবর্তী সময়ে বিভিন্ন প্রজাতির মধ্যে এই রোগটি লক্ষ্য করা গিয়েছে। যার বেশিরভাগই ইঁদুর।

একবছর একই সঙ্গে ২ নাম
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন বিশেষজ্ঞের সঙঅগে তারা আলোচনা করার পরে, মাঙ্কিপক্সের প্রতিশব্দ হিসেবে mpox ব্যবহার করার সিদ্ধান্ত হয়েছে। তবে দুটি নামই প্রথম একবছরের জন্য ব্যবহার করার পরে মাঙ্কিপক্স শব্দ পর্যায়ক্রমে বাদ দেওয়া হবে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাদের যোগাযোগের ক্ষেত্রে এমপক্স শব্দটি দেবে। পাশাপাশি দেশগুলিকে এই শব্দ ব্যবহার করতে উৎসাহিত করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে বলা হয়েছে, বর্তমান নামের নেতিবাচক প্রভাব কমাতেই এই নতুন নাম।

আবিষ্কারের পরে আফ্রিকায় সীমাবদ্ধ ছিল
১৯ ৫৮ সালে ডেনমার্কে ভাইরাসের আবিষ্কার। সেই সময় মূলক বানরের মধ্যেই তা পাওয়া যেত। সেই কারণে নাম রাখা হয়েছিল মাঙ্কিপক্স। পরবর্তী সময়ে ১৯৭০ সালে কঙ্গোতে ছড়িয়ে পড়ে। এরপর থেকে এই ভাইরাস নির্দিষ্ট করে পশ্চিম ও মধ্য আফ্রিকার দেশগুলিতে সীমাবদ্ধ ছিল।

রোগেল লক্ষণ
এই ভাইরাসে জ্বর ছাড়াও বেশিতে ব্যথা এবং ত্বকের ওপরে বড় ফোঁড়ার মতো হয়ে ওঠে। গত মে মাসে তা বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও ছড়ায়। প্রাথমিকভাবে দেখা গিয়েছিল, পুরুষদের মধ্যে যাঁরা পুরুষদের সঙ্গে যৌন সংসর্গ করে, তাঁদের মধ্যেই এই রোগ ছড়াচ্ছে। তবে দেখা গিয়েছে, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ে। ত্বকের ওপরে বড় ফোঁড়ার মতো হয়ে ওঠার কারণে মানুষ থেকে মানুষে সংক্রমণ ছড়ায়।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট অনুযায়ী, এই বছরে এখনও পর্যন্ত বিশ্বের ১১০ টি দেশে ৮১, ১০৭ জন এই রোগে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত এই রোগে মৃত্যুর সংখ্যা ৫৫।

কোন কোন ক্ষেত্রে থেকে রোগ ছড়ায়
বর্তমান সময়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ার প্রধান কারণ হিসেবে নথিভুক্ত হয়েছে, তার থেকে বলা যায় যৌন সংসর্গ থেকেই এই ভাইরাস ছড়াচ্ছে। তবে ত্বকে ফোঁড়ার মতো অংশ থেকেও সংক্রমণ ছড়াচ্ছে। এছাড়াো সংক্রমিত ব্যক্তির লিনেন, ম্যাট্রেস, গ্যাজেট, জামাকাপড় থেকেও এই রোগ ছড়াতে পারে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications