Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Chandrayaan 3 Live Updates: ইতিহাস গড়ল চন্দ্রযান ৩ মিশন, চাঁদের মাটিতে পা রাখল প্রজ্ঞান রোভার

ভারতের চন্দ্রযানের ল্যান্ডার বিক্রম স্পর্শ করেছে চাঁদের মাটি। বুধবার সন্ধ্যায় এল সেই মাহেন্দ্রক্ষণ যখন পৃথিবীর প্রথম দেশ হিসাবে চাঁদের অন্ধকার পৃষ্ঠে অবতরণ করল ভারত। ভারতের এই সাফল্যে গর্বিত গোটা দেশ, গোটা বিশ্ব। সারা পৃথিবী আজ ধন্য ধন্য করছে ভারতের।

Chandrayaan 3

Aug 23, 2023, 10:39 pm IST

বেরোল প্রজ্ঞান

বিক্রম ল্যান্ডার থেকে বেরিয়ে এল প্রজ্ঞান রোভার। পা রাখল চাঁদের মাটিতে।
Aug 23, 2023, 9:15 pm IST

মমতার শুভেচ্ছা

ইসরোকে চন্দ্রযানের সাফল্যের জন্য কুর্ণিশ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
Aug 23, 2023, 9:12 pm IST

রাষ্ট্রপতির করতালি

চন্দ্রযানের সাফল্য চাক্ষুষ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। করতালিতে স্বাগত জানালেন ইসরোর বিজ্ঞানীদের।
Aug 23, 2023, 9:10 pm IST

মথুরায় আরতি

চন্দ্রযানের সফট ল্যান্ডিংয়ের পর মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমির মন্দিরে চলছে আরতি।
Aug 23, 2023, 9:08 pm IST

চন্দ্রচূড়ের শুভেচ্ছা

চাঁদে সফট ল্যান্ডিংয়ের পর অভিভূত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। চন্দ্রাভিযানের সাফল্যের পর শুভেচ্ছা জানালেন তিনি।
Aug 23, 2023, 8:59 pm IST

মোদীকে কৃতিত্ব মানিকের

ইসরোর সাফল্যকে কুর্ণিশ ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার। সঙ্গে কৃতিত্ব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও।
Aug 23, 2023, 8:52 pm IST

কল্পনার স্বপ্ন বাস্তবায়িত

আমার ও আমার টিমের জন্য সবচেয়ে স্মরণীয় মুহূর্ত। এর জন্য বেশ কয়েক বছর ধরে আমরা কাজ করেছি। বললেন চন্দ্রযান ৩ এর অ্যাসোসিয়েট প্রোজেক্ট ডিরেক্টর কল্পনা
Aug 23, 2023, 8:47 pm IST

জম্মুতে জওয়ানদের জয়ধ্বনি

জম্মুতে বসে চন্দ্রযানের সফট ল্যান্ডিং দেখলেন সিআরপিএফ জওয়ানরা। ইসরোর সাফল্যে স্লোগান দিলেন - ভারত মাতার জয়।
Aug 23, 2023, 8:45 pm IST

কলকাতায় উচ্ছ্বাস

চন্দ্রযানের সাফল্যে উচ্ছ্বাস কলকাতার রাস্তায়। ঢাক-ঢোল পিটিয়ে আনন্দে মাতল শহরবাসী।
Aug 23, 2023, 8:44 pm IST

সোমনাথকে মোদীর শুভেচ্ছা

জোহানেসবার্গ থেকে ইসরো প্রধান এস সোমনাথকে ফোনে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aug 23, 2023, 8:42 pm IST

উচ্ছ্বাস বেঙ্গালুরু ইসরো সেন্টারে

বেঙ্গালুরুর ইসরো মিশন সেন্টারে সফট ল্যান্ডিংয়ের পর উচ্ছ্বাস প্রকাশ সেখানকার কর্মরতদের। এই সাফল্যের ভাগীদার তাঁরা সকলেই।
Aug 23, 2023, 8:39 pm IST

সিভানের শুভেচ্ছা

ইসরোর সাফল্যের পর শুভেচ্ছা জানালেন প্রাক্তন প্রধান কে সিভান। বহুদিন ধরে এই দিনের অপেক্ষায় ছিলাম। বললেন সিভান।
Aug 23, 2023, 8:37 pm IST

খুশি শাহ-নাড্ডা

চাঁদের মাটি ছোঁয়ার মুহূর্ত চাক্ষুষ করার পরে আনন্দে হাততালি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।
Aug 23, 2023, 8:36 pm IST

সোমনাথের সাফল্য ভাগ

চন্দ্রাভিযানের সাফল্যের পর ইসরো প্রধান সোমনাথ কৃতিত্ব দিলেন পিছনে কাজ করা গোটা টিমকে। সামনে আনলেন যাঁরা অন্তরালে লুকিয়ে কাজ করেছেন।
Aug 23, 2023, 8:34 pm IST

পড়ুয়াদের উচ্ছ্বাস

গুজরাতের স্কুলে পড়ুয়াদের উচ্ছ্বাস চন্দ্রযানের সফট ল্যান্ডিংয়ের পর।
Aug 23, 2023, 6:19 pm IST

ভারতের সফল চন্দ্র অভিযান শুধু ভারতের একার নয়, গোটা মাবজাতির। চন্দ্রযান থ্রি মিশনের সাফল্য নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aug 23, 2023, 6:17 pm IST

হামনে ধরতি পর সংকল্প কিয়া অব চাঁদ পে উসে সাকার কিয়া। ভারত এখন চাঁদে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aug 23, 2023, 6:13 pm IST

দিল্লি কংগ্রেস কার্যালয়ে আনন্দ-উল্লাস কর্মীদের।
Aug 23, 2023, 6:12 pm IST

ইতিহাসের সাক্ষী থেকে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের অগম্য স্থানে। এই মাহেন্দ্রক্ষণের সাক্ষী থাকা অবিস্মরণীয়।
Aug 23, 2023, 6:11 pm IST

মহাকাশ বিজ্ঞানে গর্বিত করলেন আমাদের বিজ্ঞানীরা। ইতিহাস গড়ে গর্বিত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
Aug 23, 2023, 6:09 pm IST

ভারত চাঁদে প্রবেশ করেছে। ইসরো প্রধান এস সোমনাথ জানালেন বিক্রম নিরাপদে রয়েছে চাঁদে।
Aug 23, 2023, 6:07 pm IST

প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরু জয়। চতুর্থ দেশ হিসেবে চাঁদে প্রবেশ করল ভারত।
Aug 23, 2023, 6:06 pm IST

স্বপ্ন সফল ভারতের।
Aug 23, 2023, 6:05 pm IST

ইতিহাস রচনা করল ইসরো। চাঁদের মাটিতে প্রবেশের পর ইসরো চেয়ারম্যান জানালেন সফল চন্দ্র মিশন।
Aug 23, 2023, 6:04 pm IST

ইতিহাসের সাক্ষী নরেন্দ্র মোদী। ভারতের হাতের মুঠোয় চাঁদ।
Aug 23, 2023, 6:01 pm IST

উলম্ব অবতরণের পর্যায়ে চলে এসেছে বিক্রম ল্যান্ডার।
Aug 23, 2023, 5:59 pm IST

আর ৮০০ মিটার দূরে বিক্রম। চাঁদের মাটি ছুঁতে আর ৪ মিনিট বাকি
Aug 23, 2023, 5:56 pm IST

আর ১৭.৮ কিমি দূরে চন্দ্রযান বিক্রম।
Aug 23, 2023, 5:55 pm IST

চাঁদের মাটিতে নামার প্রথম ধাপ সফল। গতিবেগ কমে সেকেন্ডে ৬৪ মিটার।
Aug 23, 2023, 5:54 pm IST

চাঁদের মাটি থেকে দুরত্ব কমাতে শুরু করল বিক্রম।
READ MORE

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+