Chandrayaan 3: অক্সিজেনের পর চাঁদে হাইড্রোজেন খুঁজছে প্রজ্ঞান, চন্দ্রযান ৩ মিশনে পরতে পরতে চমক
রোভার প্রজ্ঞান কামাল দেখাতে শুরু করেছে চাঁদের মাটিতে। প্রজ্ঞানের এলআইবিএস সিস্টেম নামক যন্ত্র দ্বারা সালফারের হদিশ পাওয়ার পর থেকেই এক এক পদার্থের হদিশ পেতে শুরু করছে। নয় নয় করে ৯টি পদার্থের খোঁজ মিলেছে, তার মধ্যে রয়েছে প্রাণবায়ু অক্সিজেনও। এবার হাইড্রোজেনের খোঁজে তল্লাশি শুরু হয়েছে চাঁদে।
চাঁদের বুকে এই আবিষ্কারের পর শোরগোল পড়ে গিয়েছে। চাঁদে তাহলে অক্সিজেন আছে। থাকতে পারে প্রাণও। আগে জলের অস্তিত্বের কথা শুনিয়েছিল চন্দ্রযান ১ মিশন। তারই কোঁজে তল্লাশি শুরু হয়েছে। এখন হাইড্রোজেনের সন্ধান চালানো হচ্ছে। আর হাইড্রোজেন পেলেই কেল্লাফতে। চাঁদের মাটিতে তৈরি করা যাবে জল।

চন্দ্রযান ৩ মিশনে সাফল্যের পথে ধীরে ধীরে এগোচ্ছে ইসরো। চাঁদে হাই়ড্রোজেনের সন্ধানে রয়েছে তারা। এর আগে নাসা হাইড্রোজেনের অস্তিত্বের কথা জানিয়েছিল। নাসার মেরু অঞ্চলের ক্রেটারে নাসার পাঠানো লুনার অরবিটার নব্বইয়ের দশকে প্রাণের বিকাশের জন্য আবশ্যক তরলের হদিশ দিয়েছিল।
নাসা ৬০ থেকে ৭০-এর দশকের অভিযানে নমুনা পরীক্ষা করেও হাইড্রোজেন পাওয়া যায় বলে দাবি করে। এখন ইসরো হাইড্রোজেনের সন্ধান পায় কি না, সেটাই দেখার। অক্সিজেন, সালফার-সহ চাঁদের মাটতে ৯টি পদার্থের হদিশ মেলার পর ইসরো আশাবাদী আরও ভালো কিছু খবর আসতে চলছে।
চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে প্রথমবার সাইটের পরিমাপ করেই প্রজ্ঞান কামাল করে দেয়। পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহে প্রথম পরিমাপেই প্রাণবায়ুর অস্তিত্ব পেয়েছে প্রজ্ঞান। ইসরো জানিয়েছে, চন্দ্রযান ৩ মিশনের রোভার প্রজ্ঞানের লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কপি যন্ত্র দ্বারা পরিমাপ থেকে আরও অনেক কিছুর হদিশ মিলবে।
ইসরো আশাবাদী, পরীক্ষা-নিরীক্ষা চলছে। ফলাফল শীঘ্রই পাওয়া যাবে। এখনও ৮দিন চাঁদে সূর্যালোক থাকবে। আরও অনেক কিছুর হদিশ দেবে প্রজ্ঞান। ইসরো চাইছে এই ৮ দিনে চাঁদের মাটিতে প্রজ্ঞানকে আরও দৌড় করাতে। যত বেশি জায়গা কভার করা যায়, ততই ভালো। তাহলে আরও অনেক বেশি জিনিসের খোঁজ মিলবে।
ইসরোর তরফে দাবি করা হয়েছিল, খুব তাড়াতাড়িই চাঁদের রহস্য উদ্ঘাটন করতে সমর্থ হবে প্রজ্ঞান। প্রজ্ঞান তার সেরা পারফরম্যান্স খুব শীঘ্রই দেবে। সেই বার্তার পরই চাঁদের বুক থেকে একে একে মিলতে শুরু করে, সালফার, অক্সিজেন, অ্যালুমিনিয়াম, ক্যালসিয়াম, ফেরাস বা আয়রন, ক্রোমিয়াম, টাইটেনিয়াম, ম্যাঙ্গানিজ ও সিলিকন।
প্রাথমিক বিশ্লেষণে ৯টি জিনিসের হদিশ মিলেছে বলে জানানো হয়েছে ইসরোর তরফে। এবার হাইড্রোজেনের খোঁজ চলছে। খবু শীঘ্রই সেই সন্ধানও মিলবে বলে মনে করছেন ইসরোর বিজ্ঞানীরা। ইসরোর এই মিশন মহাকাশ বিজ্ঞানে চাঁদ নিয়ে নতুন করে ভাবাবে বলেই বিশ্বাস।
-
গিরিশ পার্ক কাণ্ডে নতুন মোড়! মোদীর ব্রিগেডের দিনই উত্তেজনা, শশী পাঁজার বাড়িতে হামলার অভিযোগে রিপোর্ট চাইল EC -
ভোটের আগে আইনি লড়াই! ভবানীপুরে মনোনয়নের আগে হাইকোর্টে শুভেন্দু -
ডিএ বকেয়া পরিশোধে রাজ্যের নতুন রূপরেখা, মার্চ থেকেই মিলবে প্রথম কিস্তি -
আমলা ও পুলিশ বদলি নিয়ে তীব্র সুর, জনতার প্রতিরোধ গড়ার ডাক মমতার -
ভোটের আগে প্রশাসনে বড় ধাক্কা, নবান্নের সিদ্ধান্ত বাতিল করে ১৫ আইপিএসকে ভিনরাজ্যে পাঠাল নির্বাচন কমিশন -
দিল্লিতে মোদীর সঙ্গে বৈঠকের পরেই চূড়ান্ত জল্পনা, আজই কি আসছে বিজেপির দ্বিতীয় দফার প্রার্থী তালিকা? জানুন -
ভোটের আগে চমক হুমায়ুন কবীরের, ১৮২ আসনে প্রার্থী দিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত -
ইরান সংকটে টানাপোড়েন, ১৭ দিনের যুদ্ধের মাঝে সরে যাওয়ার ইঙ্গিত ট্রাম্পের -
বিবেচনাধীন ভোটার ইস্যু: ২১ লক্ষ নামের নিষ্পত্তি, কবে বেরবে সাপ্লিমেন্টারি তালিকা? জানুন -
যোগী, অখিলেশ থেকে গম্ভীর, কুলদীপের বিয়ের রিসেপশনে চাঁদের হাট -
কেন্দ্র বনাম রাজ্য সংঘাত চরমে! আইপ্যাক মামলায় CBI তদন্ত কী জরুরি? আজ সুপ্রিম কোর্টে শুনানি -
আইপ্যাক মামলায় সুপ্রিম কোর্টে তর্কের ঝড়, মৌলিক অধিকার ঘিরে কেন্দ্র রাজ্য সংঘাত তুঙ্গে












Click it and Unblock the Notifications