টাটা মোটরস-এর কমার্শিয়াল ভেহিকেল্স নিয়ে এল ACE Pro, যা SCV বাজারে আনবে বিপ্লব
একেবারে নতুন Tata ACE Pro- ভারতের সবচেয়ে পকেটসই চার চাকার মিনি ট্রাক। ভিড়কে পিছনে ফেলে এগিয়ে যেতে সিদ্ধহস্ত। পাওয়া যাচ্ছে পেট্রল, বাই-ফুয়েল এবং ইলেকট্রিক অবতারে। ব্যবসার শুরু হোক কিংবা ব্যবসা বৃদ্ধি, এই ছোট ট্রাকে আছে বড় সম্ভাবনার চাবিকাঠি।

শহুরে পণ্য পরিবহণ গতিতে ভরপুর। সেখানে গতি, আকার এবং টিকে থাকাটা গুরুত্বপূর্ণ। শাখা প্রশাখা বিস্তার করে ছড়িয়ে পড়ছে ই-কমার্স। প্রত্যন্ত জায়গাতেও ডেলিভারি দেওয়ার ক্ষমতা আধুনিক বাণিজ্যের মূল মন্ত্র হয়ে উঠছে। এই ধরনের ব্যবসায় তাই এমন যানবাহন দরকার যা ক্ষিপ্র, কার্যকরী এবং ভবিষ্যতের জন্য তৈরি। এই প্রয়োজনগুলির কথা মাথায় রেখেই তৈরি হয়েছে Tata ACE Pro- পরবর্তী প্রজন্মের ছোট বাণিজ্যিক বাহন (SCV)। কার্বন ফুটপ্রিন্ট কম রাখলেও পারফরম্যান্স তুখোড়। ছোটখাটো কিন্তু শক্তিশালী। ACE Pro- টাটা মোটরসের নতুন শক্তিশালী কমার্শিয়াল ভেহিকেল, যা ভারতের গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে পণ্য পরিবহণের রূপরেখা আমূল বদলে দিতে প্রস্তুত।
হতে পারে আপনি প্রথম বার ব্যবসা করতে নামছেন, অথবা প্রতিষ্ঠিত ফ্লিট অপারেটর; ACE Pro - পেট্রল, বাই-ফুয়েল (সিএনজি+পেট্রল), এবং ইলেকট্রিক- যে তিন প্রকারে পাওয়া যায়, তা আজকের পণ্য পরিবহণের পরিবর্তনশীল প্রয়োজনের কথা ভেবেই তৈরি।
উত্তরাধিকার এল এক নতুন রূপে
প্রায় দুই দশক আগে টাটা মোটরস-এর কমার্শিয়াল ভেহিকেল্স ACE গাড়িটি বাজারে আনে। সেটি ছিল নতুন এক শ্রেণির ছোট ট্রাক। উপকৃত হন ২৫ লক্ষের বেশি ব্যবসায়ী। ACE Pro সেই উত্তরাধিকার বহন করছে। ৩.৯৯ লক্ষ টাকা থেকে দাম শুরু। ACE Pro-র থেকে পকেটবান্ধব চার চাকার মিনি ট্রাক বাজারে দ্বিতীয়টা নেই। এটি তৈরিই হয়েছে ভাল পারফরম্যান্স, লাভ এবং উন্নতি অগ্রগতি এনে দিতে।
টাটা মোটরস-এর এগ্জিকিউটিভ ডিরেক্টর গিরিশ ওয়াঘ বলেন, "Tata ACE যেখানে শেষ করেছিল, সেখান থেকে নতুন ACE Pro-র যাত্রা শুরু হচ্ছে। নতুন প্রজন্মের কথা ভেবে এটা তৈরি হয়েছে।"
বেছে নিন আপনার গাড়ির জ্বালানি: পেট্রল, বাই-ফুয়েল অথবা ইলেকট্রিক
ভারসেটাইল মডিউলার প্ল্যাটফর্মের উপর তৈরি ACE Pro তিনটি ভেরিয়েন্ট রয়েছে:
• পেট্রল: মজবুত 694cc ইঞ্জিন দেয় 30bhp এবং 55Nm টর্ক্। ফলে সাধারণ মাল পরিবহণের ক্ষেত্রে আপনি পান শক্তি এবং জ্বালানি সাশ্রয়ের এক দুর্দান্ত ভারসাম্য।
• বাই-ফুয়েল (সিএনজি + পেট্রল): দাম নিয়ে সচেতন অপারেটরদের কথা ভেবে তৈরি। সিএনজি মোড-এ দেয় 26bhp এবং 51Nm। এর সঙ্গে আছে ৫ লিটারের পেট্রল ট্যাঙ্ক যা গাড়ির রেঞ্জ এবং ফ্লেক্সিবিলিটি দুই-ই বাড়ায়।
• ইলেকট্রিক (ইভি): 38bhp, 104Nm টর্ক্, এবং এক বার চার্জ দিলে ১৫৫ কিলোমিটার রেঞ্জ। শহরের ভিতর মালপত্র বহনের জন্য ACE Pro EV আদর্শ। এর IP67 রেটিং পাওয়া ব্যাটারি এবং মোটর সব ধরনের আবহাওয়াতেই নির্ভরযোগ্য।
আরও শক্তপোক্ত পেলোড
৭৫০ কেজি মাল বহনের ক্ষমতা যা, শ্রেণিতে সেরা। এবং সাড়ে ৬ ফুট (১.৯৮ মিটার) লম্বা লোড ডেক। স্বল্প পণ্য পরিবহণের ক্ষেত্রে ACE Pro শক্তিশালী এবং অদ্বিতীয়। এতে আছে ফ্যাকট্রি-ফিটেড ফ্ল্যাটবেড অথবা হাফ-ডেক বিকল্প। এতে কন্টেনার, রিফার এবং পুরসভার যন্ত্রপাতিও বসানো যায়। ফলে ই-কমার্স হোক কিংবা কোল্ড-চেন সাপ্লাই, এটি যে কোনও ক্ষেত্রেই কার্যকর।
চালকের আরামের কথা ভেবে বসার ব্যবস্থা
শহুরে রাস্তাঘাটে দীর্ঘক্ষণ গাড়ি চালালে কিংবা এবড়োখেবড়ো রাস্তায় যাতায়াত করলে একটু আরাম প্রয়োজন। ACE Pro-র ক্যাবিন বেশ প্রশস্ত, চালকের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে তৈরি, স্টোরেজও পর্যাপ্ত, এবং AIS096-বিধিসম্মত ক্র্যাশ টেস্ট করা ডিজ়াইন। চালকের কথা ভেবে তৈরি একগুচ্ছ সুযোগ-সুবিধা, যেমন:
• ডিজিটাল ইনস্টরুমেন্ট ক্লাস্টার
• ইনফোটেনমেন্ট সিস্টেম-এর বিকল্প
• ক্লান্তিহীন ভাবে গাড়ি চালানোর জন্য আরামদায়ক বসার ব্যবস্থা
এগুলো শুধু ফিচার নয়, চাপ কমানো, সাবধানতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির হাতিয়ার।
যে প্রযুক্তি ব্যবসাকে এগিয়ে নিয়ে যায়
ACE Pro-র সাহায্যে রয়েছে টাটা মোটরস-এর ফ্লিট এজ প্ল্যাটফর্ম। ভারতে ৮ লক্ষের বেশি বাহন এই ব্যবস্থার সঙ্গে সংযক্ত। এর ফলে বেশ কিছু সুবিধা পাওয়া যায়, যেমন:
• রিয়েল-টাইমে গাড়ির স্বাস্থ্য নিরীক্ষণ
• চালকের ভাবগতিক লক্ষ্য করা
• প্রেডিক্টিভ মেনটেন্যান্স অ্যালার্ট
• নেভিগেশনে-এর ক্ষেত্রে গিয়ার শিফ্ট অ্যাডভাইজ়র এবং রিভার্স পার্কিং অ্যাসিস্ট্যান্স-এর মতো সাহায্য।
এর ফলে ফ্লিটচালক এবং পরিবহণ ব্যবসায়ীদের আরও বেশিক্ষণ কারবার সচল রাখতে পারেন, জ্বালানি ব্যবস্থাপনা হয় আরও ভাল এবং গাড়ি চালানোর খরচও কমে।
দেশজুড়ে নিরবিচ্ছিন্ন সার্ভিস: গাড়ির মালিকদের নিশ্চিন্ত ভরসার নতুন ঠিকানা
২৫০০+ সার্ভিস এবং স্পেয়ার আউটলেট। এর সঙ্গে আছে স্টার গুরু নেটওয়ার্ক যা, প্রত্যন্ত অঞ্চলেও পাওয়া যায়। এই সবকিছুর মাধ্যমে টাটা মোটরস নিরবচ্ছিন্ন সহায়তা নিশ্চত করে। ইভি-র জন্য নির্দিষ্ট ওয়ার্কশপ এবং ৭ দিন, ২৪ ঘণ্টার রোডসাইড অ্যাসিস্ট্যান্স আছে বলে নিশ্চিন্তে যে কোনও সংস্থা তার পণ্য পরিবহণের কাজ চালিয়ে যেতে পারে।
আর্থিক সাহায্য চাই? প্রথম সারির ব্যাঙ্ক এবং এনবিএফসিগুলির সঙ্গে টাটার গাঁটছড়া রয়েছে যাতে:
• ঝটপট ঋণের অনুমোদন
• সহজলভ্য ইএমআই
• প্রয়োজনমতো আর্থিক সহায়তা
পাওয়া যায়।
এছাড়াও ফ্লিট ভার্স, টাটার ডিজিটাল সেলস প্ল্যাটফর্ম, কিংবা দেশব্যাপী ছড়িয়ে থাকা ১২৫০টি বাণিজ্যিক বাহন ডিলারশিপের যে কোনও একটিতে গিয়ে আপনি পছন্দের ACE Pro বুক করতে পারেন।
নতুন ভারতের গতিশীলতার জন্য নির্ভরযোগ্য সমাধান
আধুনিক ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে প্রত্যন্ত অঞ্চলের পণ্য সরবরাহের পরিসর ক্রমশ বড় হচ্ছে। ACE Pro সিরিজ়, বিশেষ করে ইভি সেই কথা ভেবেই তৈরি হয়েছে। গ্রসারি থেকে মোবাইল ভেন্ডিং, কিংবা কোল্ড-চেন লজিস্টিক্স, এই গাড়ির প্রতিটা ভেরিয়েন্ট ভারতের উদ্যোগপতিদের অনন্য সব প্রয়োজন পূরণ করে।
টাটা মোটরস-এর ভাইস প্রেসিডেন্ট এবং বিজ়নেস হেড - SCVPU পিনাকী হালদার বলেন, "বিভিন্ন প্রকারের জ্বালানির বিকল্প, পকেটবান্ধব এবং গাড়ি চালানোর সুবিধা- এই সবকিছু আছে বলেই যে কোনও প্রয়োজনের ক্ষেত্রে Tata ACE Pro যথার্থ হয়ে ওঠে।"
একটা প্ল্যাটফর্ম, লক্ষ স্বপ্নের ঠিকানা
হতে পারে আপনি ডেলিভারি ব্যবসা শুরু করছেন কিংবা ফ্লিট ব্যবসার বহর বাড়াচ্ছে, সর্ব ক্ষেত্রে Tata ACE Pro নির্ভরযোগ্য সহযোগী। জ্বালানি বেছে নেওয়ার সুবিধা, স্মার্ট প্রযুক্তি, এবং প্রথম শ্রেণির সহায়তা, এই সবটা মিলিয়ে এটা শুধু একটা ট্রাক নয়, নতুন সুযোগের হাতছানি।
Tata ACE Pro: পেট্রল। সিএনজি। ইভি। দর্শন একটাই।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications