Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

দোলের দিনেই খাস কলকাতায় শ্যুটআউট, বন্ধুর স্ত্রীকে আবির মাখাতে গিয়ে খুন বন্ধু

দোলের দিনেই শ্যুটআউটের ঘটনা ঘটল খাস কলকাতায়। রঙের উৎসবের মাঝে নিছকই বচসার মধ্যে আচমকাই গুলি চলল। বন্ধুর গুলিতে খুন হলেন এক বন্ধু।

দোলের দিনেই শ্যুটআউটের ঘটনা ঘটল খাস কলকাতায়। রঙের উৎসবের মাঝে নিছকই বচসার মধ্যে আচমকাই গুলি চলল। বন্ধুর গুলিতে খুন হলেন এক বন্ধু। পুলিশ এই ঘটনার তদন্তে নেমে প্রাথমিকভাবে জানতে পেরেছে, বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে গন্ডগোলের জেরে এই গুলি চলে। তাতেই খুন হন এক বন্ধু।

দোলের দিনেই খাস কলকাতায় শ্যুটআউট, বন্ধুর হাতে বন্ধু খুন

শুক্রবার দুপুরে রিজেন্ট পার্টে ঘটে এই চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রিজেন্ট পার্কের নতুন পল্লি এলাকায় একদল যুবক বাইক চড়ে আবির মাখাতে এসেছিল। তখনই তাদের মধ্যে বচসা বাধে। আর সেই বচসার মাঝেই চলে গুলি। গুলিতে জখম যুবকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্ত শেষ রক্ষা হয়নি বন্ধুর গুলিতে এক বন্ধু প্রাণ হারান।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, দোলের দিন বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে দুই গোষ্ঠীর দ্বন্দ্ব বাধে। তারই ফলে ঘটে যায় অপ্রীতিকর ঘটনা। উৎসবের মেজাজ নিমেষেই বদলে যায় হিংসায়। হঠাৎ গুলিতে থমথমে হয়ে যায় রিজেন্ট পার্কের নতুন পল্লি এলাকা। কয়েকজন বন্ধু মিলে বন্ধুর স্ত্রীকে আবির মাখাতে গিয়ে যে এমন হিংসার ঘটনা ঘটবে, তা কেউ ভাবতেই পারেননি।

স্থানীয় সূত্রে জানান গিয়েছে, ওই বন্ধুরা মিলে বন্ধুর বাড়িতে মদ্যপানের আসর বসান। তারপর বন্ধুর স্ত্রীকে আবির মাখাতে উদ্যত হন। তা নিয়ে বন্ধুদের মধ্যে বচসা বাধে। তা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই পরিস্থিতিতে এক বন্ধু অপরজনকে লক্ষ্য করে গুলি চালিয়ে দেয়। এই ঘটনায় দিলীপ সিং নামে এক যুবকের পেটে গুলি লাগে।

তাকে রক্তাক্ত অবস্থায় এসএসকেএম হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় আরও কয়েকজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় যার দিকে অভিযোগের তির, তার নাম সুজিত মালি। অভিযুক্ত সুজিত মালি পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

ঘটনার পরই রিজেন্ট পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। প্রত্যক্ষদর্শীদের বয়ান নিয়েছে পুলিশ। তদন্তকারীরা জানার চেষ্টা করছে, এর নেপথ্যে কী কী কারণ থাকতে পারে। কোনও পুরনো শত্রুতা, নাকি ত্রিকোণ সম্পর্কের কারণে এই ঘটনা ঘটতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সতর্ক ছিল, তারপরেও কী করে এমন শ্যুট আউট ও খুনের ঘটনা ঘটে গেল, তা নিয়ে তৈরি প্রবল উত্তেজনা। ঘরোয়া বিবাদের জেরেই এই গুলি বলে আপাতভাবে মনে করা হচ্ছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+